0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৫ খালফও শান্তি ভোগ করেন। এই বছরেই সা'দ ইব্ন আবী ওয়াক্কাস কুফা নগরীতে পদার্পণ করেন। হযরত উমর ইব্ন খাত্তাব রো) এই বছর জনসাধারণকে সাথে নিয়ে নিজে আমীরুল হজ্জ হয়ে হজ্জ সম্পাদন করেন। তখন মক্কার শাসনকর্তা ছিলেন আত্বাব ইব্ন আসীদ, সিরিয়ায় আবু উবায়দা, বাহরায়নে উসমান ইব্ন আবিল “আস, মতান্তরে সেখানে আলি ইব্ন হাযরামী, ইরাকে সা'দ এবং ওমানে শাসনকর্তা ছিলেন হুযায়ফা ইব্ন হাসান। | ১৪ হিজরী সালে যে সকল প্রসিদ্ধ লোক ইন্তিকাল করেন এক বর্ণনায় আছে যে, ১. সা'দ ইব্ন উবাদা (রা) এই হিজরী সালে ইন্তিকাল করেন। . বিশুদ্ধ মতানুযায়ী তার ওফাত হয়েছে ১৩ হিজরী সালে । ২. উতবা ইব্ন গাযওয়ান ইব্ন জাবির ইব্ন হাষর আল মুযানী রো)। তিনি আবৃদ শামস গোত্রের মিত্র ছিলেন। বদর যুদ্ধে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ্ শ্রহঃ -এর সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ্গ্রং -এর নবুওয়াত প্রাপ্তির এক বছর পর তিনি ইসলাম গ্রহণ করেন । সে হিসেবে তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত । তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। হযরত উমরের শাসনামলে তার নির্দেশে তিনি সর্বপ্রথম বসরায় গমন করেন । তার বহু মর্যাদা ও সম্মানজনক অবস্থানের স্বীকৃতি রয়েছে। ১৪ হিজরী সনে তার ওফাত হয় । কারো মতে, ১৫ হিজরী, কারো মতে ১৭ হিজরী এবং কারো মতে ২০ হিজরী সনে তার ওফাত হয়। আল্লাহই ভাল জানেন । তার বয়স ৫০ বছর অতিক্রম করেছিল । কেউ বলেছেন, তিনি ৬০ বছর বয়সে পৌঁছেছিলেন। ৩. আমর ইব্ন উম্মে মাকতৃম (রা) অন্ধ সাহাবী । কারো মতে, তার নাম ছিল আবদুল্লাহ্ । মুহাজির সাহাবী, মুস“আব ইবৃন উমায়রের পর রাসূলুল্লাহ্এর -এর পূর্বে তিনি মক্কা থেকে মদীনায় হিজরত করেন । তিনি লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ্ হর একাধিকবার তাকে মদীনার শাসনকর্তা নিয়োগ করেছিলেন । কেউ বলেছেন, ১৩ বার তিনি এই দায়িত্ব পেয়েছিলেন। হযরত উমর (রা)-এর শাসনামলে সেনাপতি সা'দ-এর সাথে তিনি কাদেসিয়া যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কথিত আছে যে, তিনি ওই যুদ্ধে শহীদ হয়েছেন । কারো মতে, তিনি মদীনা ফিরে এসেছিলেন এবং সেখানে তার ওফাত হয়। আল্লাহ্ ভাল জীনেন। ৪. মুছান্না ইব্ন হারিছা ইব্ন সালামা ইব্ন দামদাম ইব্ন সা'দ ইবৃন মুররাহ ইবৃন সুহল ইব্ন শায়বান শায়বানী (রা)। তিনি ইরাকে হযরত খালিদের উপ-প্রধান প্রশাসক ছিলেন। সেতু যুদ্ধে আবূ উবায়দের নিহত হবার পর তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্ুসলিম সৈনিকদের ব্যাপারে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেন.এবং তাদেরকে সেদিন পারসিকদের , কবল থেকে উদ্ধার করে আনেন । তিনি অন্যতম দক্ষ ঘোড়-সওয়ার নেতা ছিলেন । তিনি হযরত আবৃ বকর সিদ্দীক (রা)-এর নিকট গিয়ে তাকে ইরাক আক্রমণে উদ্দদ্ধ করেন। তার £ ইন্তিকালের পর সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রা) তার, বিধবা স্ত্রীকে বিয়ে করেন৷ (মহান রাজের রর রা নিরাগানিরা নন গান নানান কীসের তালিকায় তাঁর নাম উল্লেখ করেছেন। - &. আবু যায়দ আনসারী আল নাজ্জারী (রা)। রাসূলুল্লাহ এর রুগে যে-৪জন আনসায়ী সাহাবী কুরআন মজীদ সংরক্ষণ করেছিলেন তিনি -তাঁদের অন্যতম হযরত আনাস ইব্ন ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।