Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৩ ইব্‌ন জারীর এবং ওয়াকিদী বলেছেন যে, ১৪ হিজরীতে খলীফা উমর ইব্‌ন খাত্তাব (রা) লোকজনকে উবাই ইব্‌ন কা'বের ইমামতিতে জামাআতের সাথে তারাবীহ্‌-এর নামায আদায়ের ব্যবস্থা করে দেন। এটি ছিল ১৪ হিজরীর রমযান মাসে । তিনি সকল শহরে রমযান মাসে তারাবীহ-এর নামায জামাআতে আদায় করার লিখিত নির্দেশ পাঠিয়েছিলেন । ইব্‌ন জারীর বলেন, এই হিজরী-সনে খলীফা উমর ইব্ন খাত্তাব রো) উতবা ইব্ন গাযওয়ানকে বসরা পাঠিয়েছিলেন উতবা নিজে এবং তার সাথী মুসলমানগণ সকলে মিলিত তিনি ওই নির্দেশ দিয়েছিলেন। এটি এতিহাসিক মাদাইনী-এর বর্ণনা ৷. সায়ফ ইব্ন উমর মনে করেন যে, ১৬ হিজরী সনের রবিউল আউয়াল-রবিউস সানী খতুতে বসরা শহর প্রতিষ্ঠিত হয়। আর উতবা ইব্ন গাযওয়ান মাদাইন থেকে বসরা গিয়েছিলেন জালুলা ও তিকরীতে যুদ্ধের পর। জালুলা ও তিকরীত যুদ্ধ শেষ হবার পর সেনাপতি সা“দ খলীফা উমরের নির্দেশে উতবা ইব্‌ন গাযওয়ানকে বসরা প্রেরণ করেন । মহান আল্লাহ্‌ তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট হোন। আবূ মিখনাফ বর্ণনা করেছেন- মুজালিদ সূত্রে শা'বী : (র) থেকে যে, উমর রো) তিনি শতাধিক যোদ্ধাসহ উতবা ইব্‌ন গাযওয়ানকে বসরা প্রেরণ করেন। আরো আরব বেদুঈন যোগ দেয়ার ফলে তাদের সংখ্যা পাচশোতে পূর্ণ হয়। ১৪ হিজরী সনের রবিউল আউয়াল মাসে তিনি বসরায় গিয়ে পৌঁছেন । সেকালে বসরার নাম ছিল হিন্দভূমি | সেটি ছিল কঠিন শ্বেত পাথরের দেশ। তিনি তার সাথীদের থাকার জন্যে একটি উপযুক্ত স্থান খুঁজ্ছিলেন। এক পর্যায়ে তারা ছোটপুল এলাকায় এসে পৌঁছেন। সেখানে তারা একটি বৃক্ষ-বন ও বাড়ন্ত বাশঝাড় দেখতে পান। তারা সেখানে অবতরণ করেন এবং তাবু তৈরি করেন। ফোরাত অধিপতি তার চার হাজার অশ্বারোহী নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে । মধ্যাহের পর উতবা তার মুখোমুখি হন। তিনি প্রতিপক্ষের উপর আক্রমণ চালানোর জন্যে তার সঙ্গীদেরকে নির্দেশ দেন। তারা ওদের উপর আক্রমণ করেন । সকল পারসিক সৈন্যকে তারা হত্যা করেন। ফোরাত অধিপতি রাজাকে তারা বন্দী করেন। এ পর্যায়ে উতবা তার সঙ্গীদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন । ভাষণে তিনি বলেন, দুনিয়া তো শেষ হয়ে যাবার অনুমতি নিয়ে নিয়েছে । সেটি বিদায়ের পথে চলেছে। এখন তার আযুফ্কাল মাত্র পাত্রে থাকা অবশিষ্ট পানির ন্যায় । আপনারা এই দুনিয়া ছেড়ে চিরস্থায়ী জগতে স্থানান্তরিত হবেন । সুতরাং এখানে যে অবস্থায় আছেন তার চাইতে উত্তম সম্বল নিয়ে স্থানান্তরিত হোন। আমাকে জানানো হয়েছে যে, জাহান্নামের তীর থেকে যদি একটি পাথর ভেতরে নিক্ষেপ করা হয় তবে তার গভীরে গিয়ে পৌঁছতে ৭০ বছর লাগবে । ওই জাহান্নাম তো মানুষ দ্বারা ভর্তি করা হবে এতে আপনারা কি অবাক হচ্ছেন ? আমার নিকট আরো আলোচনা করা হয়েছে যে, জান্নাতের দরজার দু'কপাটের মধ্যবর্তী ব্যবধান হবে ৪০ বছরের পথ । এমন একদিন আসবে যা ভয়ংকর ও ভয়ানক । একবার আমি সাতজনের মধ্যে সপ্তম ছিলাম । আমি রাসূলুল্লাহ্‌ এর সাথে ছিলাম । সামুরাহ বৃক্ষের পাতা ছাড়া আমাদের নিকট কোন খাদ্য-সামগ্রী ছিল না। ওই পাতা খেতে খেতে আমাদের ঠোট কেটে গিয়েছিল। চোয়ালে ঘা হয়ে গিয়েছিল । আমি একটি চাদর কুড়িয়ে পেয়েছিলাম । আমি আর .সা'দ দু'জনে সেটি ভাগ করে নিয়েছিলাম । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।