Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া ছিল। কেউ কেউ মদ পান করে মাতাল হয়ে পড়েছিল । মুসলমানগণ হঠাৎ ওদের উপর আক্রমণ করে বসেন। বহুসংখ্যক পারসিক সৈন্যকে তারা ওখানে হত্যা করেন । সেখানে পারসিক সেনাপতি জালীনূসও নিহত হয় । যুহরা ইব্‌ন হুওয়াইযাহ্‌ তামীমী তাকে হত্যা করে। মুসলমানগণ ওদের তাড়া করছেন তো করছেনই। যেখানেই ওদেরকে পাওয়া যাচ্ছিল সেখানেই হত্যা করছিলেন । আর শয়তানের দল ও অগ্নিপূজারীদেরকে করছিলেন লাঞ্কিত ও অপমানিত | মুসলমানগণ এই যুদ্ধে এত বেশি ধন-সম্পদ ও মালামাল পারসিকদের নিকট থেকে ছিনিয়ে নিয়েছিলেন যা আর পাল্লায় ও নিক্তিতে মাপা যাচ্ছিল না। এমনকি এত ঘোড়া তীরা ভাগে পেয়েছিলেন যে, একে অন্যকে বলছিল সাদা ঘোড়া নিয়ে হলুদ ঘোড়া কে বিনিময় করবে। তারা পারসিকদেরকে ধাওয়া করতে করতে ফোরাত নদী পার হয়ে মাদাইন এবং জালুলাও অধিকার করে নেন । এ বিষয়ে বিস্তারিত বিবরণ অচিরেই আসবে ইনশাআল্লাহ্‌ । সায়ফ ইব্ন উমর সুলায়মান ইবৃন বাশীর সূত্রে হাম্মাম ইব্‌ন হারিছ নাখঈ-এর স্ত্রী উ্মু কাছীর থেকে বর্ণনা করেছে। উম্মু কাছীর বলেছেন যে, আমরা আমাদের স্বামীদের সাথে সা“দের নেতৃতে কাদেসিয়া যুদ্ধে অংশ নিয়েছিলাম । যুদ্ধ যখন শেষ হলো তখন আমরা আমাদের জামা-কাপড় শক্তভাবে বেঁধে লাঠি হাতে আমাদের হতাহত লোকদের নিকট গেলাম | মুসলমান লোকদেরকে আমরা পানি পান করালাম এবং তুলে নিয়ে এলাম । আর মুশরিকদেরকে আমরা হত্যা করলাম । আমাদের সাথে শিশু-কিশোররা ছিল। ওদেরকে আমরা লাগিয়ে দিলাম নিহত মুশরিকদের অস্ত্রশস্ত্র ও লৌহবর্ম খুলে নিতে । যাতে মুসলিম মহিলাদেরকে নিহত মুশরিক পুরুষদের সতর ও গোপন স্থান দেখতে না হয়। | সায়ফ তার সনদে তার শায়খদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, তারা বলেছেন সেনাপতি সাদ (রা) বিজয়ের সংবাদ জানিয়ে খলীফা উমর (ো)-এর নিকট পত্র পাঠিয়েছিলেন। ওই পত্রে মুসলিম শহীদের সংখ্যা এবং নিহত কাফিরদের সংখ্যাও উব্লেখ করেছিলেন । সা'দ ইব্‌ন উমায়লা ফাযারী ছিলেন ওই পত্রের বাহক । পত্রটি ছিল এই £ পর সমাচার মহান আল্লাহ্‌ পারসিকদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন। প্রচণ্ড যুদ্ধের পর ওদের পূর্ববতীদের ন্যায় ওদের বিরুদ্ধে আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে বিজয় দান করেছেন। ওরা এত অধিক সংখ্যক সৈন্য ও অস্ত্রশস্ত্র মুসলমানদের বিরুদ্ধে সমবেত করেছিল, যা ইতোপূর্বে কেউ দেখেনি । কিন্তু তাতে আল্লাহ্‌ তা“আলা ওদেরকে কোন কল্যাণ দেননি, বরং ওরা ওই অস্ত্রশস্ত্র ও মালামাল রেখে "পালিয়েছে। মহান আল্লাহ ওগুলো মুসলমানদ্ের-হাতে দিয়ে দিয়েছেন। মুসলমানগণ ওদেরকে নদীপথে, বনে-বাদাড়ে এবং পার্বত্য পথে ধাওয়া করেছেন। যুদ্ধে সাদ ইব্‌ন উবায়দ কারী, . অমুক অমুক নিহত হয়েছেন এবং এমন বহু মুসলমান নিহত হয়েছেন যা একমাত্র আল্লাহ্‌ তা'আলা জানেন। তাদের সম্পর্কে তো তিনিই সম্পূর্ণ ওয়াকিফহাল। মুসলিম মুজাহিদগণ রাতের বেলা মৌমাছির গুঞ্জনের ন্যায় গুণ গুণ করে কুরআন মজীদ তিলাওয়াত করতেন । আর দিনের বেলায় তারা সিংহের রূপ ধারণ করতেন, যে সিংহের কোন তুলনা হয় না। যার পরপারে চলে গিয়েছেন তারা জীবিতদের চাইতে শাহাদাত বরণের বিশেষ মর্যাদা ব্যতীত অন কোন অতিরিক্ত মর্যাদা লাভ করতে পারেন নি। কারণ জীবিতদের জন্যে শাহাদাত বরণ মঞ্জু হয়নি শুধু এতটুকু পার্থক্য । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।