0011191115 ৮৬ | আল-বিদযা ওয়ান নিহায়া রর রর _ তীবুগুলো উড়ে দূরে বহু দূরে গিয়ে পড়ে । রুত্তমের রাজকীয় আসন উল্টে যায়। সে তাড়াতাড়ি তার খচ্চরের পিঠে চড়ে পালাতে থাকে । কিন্তু মুসলমানদের হাতে ধরা পড়ে যায়। তারা তাকে হত্যা করেন। পারসিকদের অগ্রবাহিনীর দায়িতৃশীল জালীনূসকেও মুসলমানগণ হত্যা করেন। পারসিকগণ সর্ববিবেচনায় সম্পূর্ণভাবে পরাজিত হয় । সকল প্রশংসা মহান আল্লাহ্র । মুসলমানগণ ওদের পিছু ধাওয়া করেন। সেদিন মুসলমানগণ প্রায় ৩০ হাজার পারসিক সৈনিককে হত্যা করেন। ইতিপূর্বে যুদ্ধের ময়দানে ওদের দশ হাজার সৈন্য নিহত হয়। তার পূর্বেও প্রায় সমসংখ্যক পারসিক সৈন্য নিহত হয়। শেষদিন ও তার পূর্বের দিনগুলোতে সর্বমোট প্রায় দু'হাজার পীচশ মুসলিম মুজাহিদ শহীদ হন। আল্লাহ্ তাদের প্রতি দয়া করুন ।) মুসলমানগণ পরাজিত পারসিক সৈন্যদেরকে ধাওয়া করে । ওদেরকে ধাওয়া করতে করতে মুসলমানগণ রাজধানীতে গিয়ে পৌঁছেন। ওটা হলো মাদাইন শহর । ওখানেই ছিল রাজপ্রাসাদ । রাজকীয় কার্ধালয় । ইতিপূর্বে কতক মুসলিম নেতাকে ওই প্রাসাদে ডেকে নেয়া হয়েছিল। এ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। কাদেসিয়ার যুদ্ধে মুসলমানগণ যুদ্ধলব্ধ মালামাল চীনারা বারা রটনা রা ররর র্যা নিন রর 'মুতাবিক বায়তুল সালের জন্যে ২ অংশ রেখে বাকি মালামাল সৈনিকদের মাঝে বন্টন করে দেয়া হয়। গনীনতের 2 অংশ এবং বিজয়ের সুসংবাদ পাঠানো হয় মদীনায় খলীফার নিকট । খলীফা উমর ইব্ন খাত্তাব (রা) নিয়মিত কাদেসিয়া যুদ্ধের খোঁজ-খবর নিতেন। ওইদিক থেকে আসা সকল আরোহী ও যাত্রীর নিকট তিনি সংবাদ জানতে চাইতেন । এই বিষয়ে সংবাদ জানার জন্যে কোন কোন সময় তিনি মদীনা থেকে বের হয়ে ইরাক সীমান্তের কাছাকাছি চলে যেতেন । এভাবে একদিন তিনি এক অশ্বারোহীর সাক্ষাত পেলেন। দূর থেকে তাকে উজ্জ্বল দেখাচ্ছিল । হযরত উমর রো) তার মুখোমুখি হলেন এবং যুদ্ধের সংবাদ জিজ্ঞেস রুরলেন! সে বলল, মহান আল্লাহ্ মুসলমানদেরকে কাদেসিয়ায় বিজয় দার্ন করেছেন। তারা বহু গনীমত অর্জন করেছেন। ওই আগত্বুক হযরত উমর (রা)-কে চিনতে পারেনি । সে সওয়ারীতে চড়ে খলীফার সাথে কথা বলছিল আর খলীফা তার সওয়ারীর পাশে পাশে পায়ে হেটে যাচ্ছিলেন । দু'জনে যখন মদীনার নিকটবর্তী হলেন তখন জনসাধারণ খলীফাকে “আমীরুল মু'মিনীন” আন্বোধন করে অভিবাদন জানাচ্ছিল। তাতে আগন্তুক বুঝে নিল যে, ইনি স্বয়ং খলীফা উমর (রা)। আগস্ুক বলল, “হে আমীরুল মু'মিনীন! আল্লাহ্ আপনাকে দয়া করুন। আপনি যে খলীফা তা আমাকে জানান নি কেন $ খলীফা বললেন, “ভাই! তাতে তোমার কোন অসুবিধা হবে না। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে, সেনাপতি সাদ ছিলেন অসুস্থ । তার শরীরে ফৌড়া ছিল। আর তিনি ইরক-আন-নেসা রোগে ভুগছিলেন অভিজ্ঞ চিকিৎসকগণ তাকে যুদ্ধ অভিযানে অং নিতে বারণ করেছেন। তবে তিনি একটি প্রাসাদের চুড়ার বসে সৈনিকদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করছিলেন । তা সত্তেও তিনি ওই প্রাসাদের দরজা বন্ধ করতেন না। এটি তার সাহসের প্রমাণ । পরিস্থিতি এমন ছিল যে, কোন পারসিক যুদ্ধের ময়দান থেকে পালাতে গেলে. অন্যান্য পারসিকগণ তাকে ধরে ফেলত। তারপর সে আর রক্ষা পেত না। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।