0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৰ ৮৫ অধ্যায় ঃ কাদেসিয়ার যুদ্ধ ছিল এক বিশাল যুদ্ধ। এমন যুদ্ধ ইরাকে ইতিপূর্বে সংঘটিত হয়নি.। উভয় পক্ষ মুখোমুখি হলো । মুসলিম সেনাপতি সা'দ অসুস্থ ছিলেন। “ইরকুন-নিসা' রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে ফৌড়া উঠেছিল । তিনি সওয়ারীতে আরোহণ করতে পারছিলেন না। চিনি একটি সুউচ্চ প্রাসাদের মধ্যে বালিশের উপর বসে বুকে ভর দিয়ে অবস্থান করছিলেন! সেখান থেকে তিনি সৈন্যদের উপর নজর রাখছিলেন এবং যুদ্ধের কৌশল প্রণয়ন করছিলেন। মাঠ পর্যায়ের দায়িতৃ দিয়েছিলেন খালিদ ইব্ন উরফাতাহকে। সেনাবাহিনীর ডান বাহুর দায়িতে ছিলেন জারীর ইব্ন আবদুল্লাহ্ বাজালা। বাম বাহুর দায়িতে কায়স ইব্ন মাকশৃহ। কায়স ও মুগীরা ইব্ন শু“বা (রা) দু'জনে সাদ-এর সাহাষ্যার্থে সিরিয়া থেকে এসেছিলেন । তীরা ইয়ারমুকের যুদ্ধে অংশ নিয়েছিলেন। সেনাপতি আবূ. উবায়দা (রা) তাদেরকে সা“দ-এর সাহায্যার্থে প্রেরণ করেন। ইব্ন ইসহাক বলেন, কাদেসিয়ার যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল সাত থেকে আট হাজার । অন্যদিকে রুস্তমের সেনাবাহিনী ছিল ৬০ হাজার সৈন্য বিশিষ্ট । সেনাপতি সা“দ সবাইকে নিয়ে জামাআতের সাথে জোহরের নামায আদায় করলেন। তারপর সৈন্যদের উদ্দেশ্যে বন্তৃতা দিলেন। তিনি তাদেরকে উপদেশ দিলেন, উৎসাহিত করলেন । তিনি এ আয়াত তিলাওয়াত করলেন £ - ১৮৯৭০০৩৮৫০৮ ১০০%। 0৪০1 ১০ ০৮9 এ ১০৩ আমি উপদেশের পর কিতাবে লিখে দিয়েছি যে, আমার যোগ্যতাসম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে । (সুরা-১৭, আম্বিয়া 8 ১০৫) কারিগণ এ উপলক্ষে জিহ'দ বিষয়ক সূরা ও আয়াতসমূহ তিলাওয়াত করলেন । এরপর হযরত সাদ (রা) ৪ বার তাকবীর উচ্চারণ করলেন। চতুর্থ তাকবীরের পর মুসলিম বাহিনী শক্র সৈন্যের উপর হামলা করে । উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে । এমতাবস্থায় রাত হয়ে যায়। ফলে আপাতত যুদ্ধ মুলতবি হয়ে যায়। ইতিমধ্যে উভয় পক্ষে বুলোক হতাহত হয়। পরদিন পুনরায় তারা নিজ নিজ অবস্থানে দীড়ায় এবং যুদ্ধ শুরু হয়। দিনভর যুদ্ধের পর রাতেরও অনেকটা সময় যুদ্ধ চলে । পরের দিন ভোরে তারা পুনরায় নিজ নিজ স্থানে অবস্থান নেয় এবং তৃতীয় দিনের যুদ্ধ শুরু হয়। রাত পর্যন্ত যুদ্ধ চলে। এ রাতের নাম 'লায়লা-আল-হারীর বা হারীরের রাত। ৪র্থ দিন সকালে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। আরবী ঘোড়ার বিপরীতে পারসিকদের হাতীর উপস্থিতির কারণে মুসলমানগণ ভীষণ অসুবিধায় পড়েন । আরব ঘোড়াগুলো হাতীর ভয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাই মুসলমানগণ হাতী ও হাতীর আরোহীদেরকে ধ্বংস করতে শুরু করেন। তারা হাতীর চোখ খুলে নিয়ে অন্ধ করে দিতে থাকেন। এই যুদ্ধে কত সাহসী মুসলিম নেতা তীদের শৌর্যবীর্য ও বীরত্বের অপূর্ব সাক্ষর রাখলেন । তীরা হলেন তুলায়হা আসাদী, আমর ইব্ন মা"দীকারাব, কাকা ইবৃন আমর, জারীর _ কতেক সৈন্যবৃন্দ। এই দিন অর্থাৎ যুদ্ধের ৪র্থ দিবস কাদেসিয়া দিবস হিসেবে প্রসিদ্ধি পেয়েছে। এটি ছিল ১৪ হিজরী সনের ২রা মুহাররম । সায়ফ ইব্ন উমর তাই বলেছেন। ওই কাদেসিয়া দিবসের সন্ধ্যায় ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।