Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া করে তারপর ফিরে আসবে । সে আপনাদের সকলকে লাঞ্কিত ও অপমানিত করে ছাড়বে । তারপর সে আপনাদের দেশে যাবে। সাবেক সেনাপতি সাবূর যেভাবে আপনাদের নাগরিকদেরকে নির্যাতন করেছিল রুস্তম তার চেয়ে আরো কঠিন নির্যাতন করবে ।” এরপর সম্রাট বলল, “আপনাদের মধ্যে সর্বাধিক সম্মানিত কে ? সবাই নীরব থাকলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মাটির ঝুঁড়ি গ্রহণ করার জন্যে আসিম ইব্‌ন আমর বললেন, আমি সর্বাধিক ব্যক্তি । আমি তাদের নেতা, মাটি আমার মাথায় দিন। সম্রাট বলল, তার বক্তব্য কি সঠিক ? মুসলিম প্রতিনিধি দল বলল, হ্যা, তাই । সে মাটির ঝুঁড়ি তুলে দিল তার ঘাড়ে । আসিম (রা) মাটির বোঝা কীধে নিয়ে শাহী ভবন ও নিরাপত্তা ফটকসমূহ অতিক্রম করে নিজ সওয়ারীর নিকট এলেন । সেটির উপর রাখলেন মাটি, তারপর দ্রুত গতিতে ছুটলেন সেনাপতি সা'দ (রা)-এর সাথে দেখা করার জন্যে। প্রতিনিধি দলও তাঁর সাথে ছিল। কিন্তু তিনি সকলের আগে সেনাপতি সাদের নিকট চলে আসেন। কুদায়স দরজায় এসে সেনাপতির সাথে সাক্ষাত করে তিনি বললেন, হে মহান সেনাপতি, যুদ্ধ-বিজয়ের সুসংবাদ গ্রহণ করুন। ইনশাআল্লাহ্‌ বিজয় আমাদের হবেই । তিনি গিয়ে মাটিগুলো একটি পাথরের উপর রেখে ফিরে এলেন সেনাপতির নিকট । তাকে সকল বৃত্তান্ত জানালেন। সেনাপতি বললেন, “সকলে সুসংবাদ নিন। আল্লাহ্‌র কসম, মহান আল্লাহ্‌ আমাদেরকে ওদের রাজ্যের চাবি দিয়েই দিয়েছেন ।" এই মাটি গ্রহণকে তীরা পারস্য দেশের কর্তৃত্‌ গ্রহণের শুভ সূচনা রূপে মনে করলেন। সেদিন থেকে ক্রমাৰয়ে মুসলিম. সৈন্যদের সাহস, মনোবল ও আত্মমর্যাদা বৃদ্ধি পেতে লাগল । আর পারসিক সৈন্যদের মধ্যে ভীরুতা, দুর্বলতা ও সাহসহীনতা বৃদ্ধি পেতে থাকল । রুস্তম সাক্ষাত করল স্ঘ্রাট ইয়াফ্দগিরদের সাথে এবং মুসলমানদের ক্রমোন্নতির কারণ জানতে চাইল । সম্রাট তাকে মুসলিম প্রতিনিধিদের জ্ঞান, বুদ্ধিমত্তা ও জবাবের তীক্ষৃতা সম্পর্কে অবহিত করল । এও জানাল যে, তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবে । প্রতিনিধি দলের সর্বাধিক সম্মানিত ব্যক্তির মাথায় মাটির বোঝা চাপিয়ে দেয়া এবং এর মাধ্যমে তাকে বোকা বানানোর ঘটনাও সম্রাট কুস্তমকে অবহিত করল । সম্রাট বলল, “ওই লোক ইচ্ছা করলে আমার অজান্তে অন্য কাউকে মাটির বোঝা নেয়ার জন্যে মনোনীত করে নিজে বাঁচতে পারত ।” রুস্তম বলল, “আহ্‌! সেতো বোকা নয়, আর সে ওদের সর্বাধিক সম্মানিত ব্যক্তিও নয়। সে চেয়েছে মাটির বোঝা নিজের কীধে নিয়ে অন্যদেরকে রক্ষা করতে । তবে আসল ঘটনা হলো, মাটি নিয়ে তো তারা প্রকারান্তরে আমাদের দেশের চাবিগুলো নিয়ে গিয়েছে ।' সেনাপতি রুস্তম জ্যোতির্বিদ ছিল । তৎক্ষণাৎ সে এ+জন লোক পাঠাল মুসলিম প্রতিনিধি দলের পেছনে । তাকে বলল,.যদি ওই মাটি পাও তবে তা ফিরিয়ে আনবে এবং তাতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারব । আর যদি ওই মাটি নিয়ে তারা তাদের সেনাপতির নিকট পৌঁছে যায় তাহলে নিশ্চিত যে, তারা আমাদের দেশ দখল করে নিবে। রুস্তমের পাঠানো লোকটি দ্রুত এগিয়ে গেল মুসলিম প্রতিনিধি দলের খোঁজে । সে তাদেরকে নাগাল পায়নি। বরং মাটি নিয়ে তারা আগেই সেনাপতি সা'দের নিকট পৌঁছে গিয়েছিলেন । তাতে পারসিকগণ কুযান্বা অনুভব করে । তারা সম্রাটের বিরুদ্ধে ভীষণ অসন্তোষ প্রকাশ করে । সম্রাটের এই কাজকে তারা নিরু্ধিতার পরিচায়করূপে গ্রহণ করে। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।