0011191115 ৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া এবার স্মাট ইয়ায্দগিরদ কথা বলল। সে বলল, “তোমাদের চেয়ে অধিক হতভাগ্য স্বল্প খ্যক এবং মন্দ কোন জাতি পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। আমরা তোমাদের প্রাতঃরাশের ব্যবস্থা করব তাতে তোমরা আমাদের অবস্থা সম্পর্কে জেনে যাবে । পারসিকগণ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তোমরাও যেন- ওদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে না পড়। তোমাদের সৈন্য সংখ্যা অধিক হলেও তাতে যেন তোমরা প্রতারিত না হও। আর যদি অভাব-অনটনের কারণেই তোমরা এখানে এসে থাক:তাহলে তোমাদের খাদ্য-দ্রব্যে সচ্ছলতা না আসা পর্যন্ত আমরা তোমাদের খাদ্যের ব্যবস্থা করব। তোমাদের মুখ উজ্জ্বল করব। তোমাদেরকে জামা-কাপড় দিব। তোমাদের জন্যে একজন প্রশাসক নিয়োগ করব, যে তোমাদের প্রতি হবে সহানুভূতিশীল ও দয়ার্রচিত্ত। সম্রাটের কথা শুনে সকলে নীরব থাকল । মুগীরা ইব্ন শু“বা উঠে দীড়ালেন। তিনি বললেন, “রাজন'! এরা সকলে আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ । তারা সন্ত্ান্ত লোক । কোন সন্তান্ত লোকের মুখে মুখে জবাব দিতে তারা লজ্জাবোধ করেন। সম্মানিত লোকেরাই সম্মানিত লোকদের কদর করে । মর্যাদাবান লোকেরাই অপর মর্যাদাবান লোকের দাবির প্রতি সম্মান দেখায়। তারা যে উদ্দেশ্যে এসেছেন তার সবটুকু আপনাকে বলা হয়নি। আর আপনি যা বলেছেন তার সবটা তারা গ্রহণ করেন নি। তাতে তারা সায় দেননি। তারা সুন্দর আচরণ করেছেন। তাদের মত লোকেরা এরূপ সুন্দর আচরণই করে থাকেন । স্ম্রাট! আপনি আমাকে সুযোগ দিলে আমি আমাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলব, তারা আমার বক্তব্য. সমর্থন করবেন । আমার বক্তব্য সঠিক বলে সাক্ষ্য দিবেন। বস্তুত আপনি আমাদের এমন কিছু বিবরণ দিয়েছেন যে সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই । আপনি বলেছেন, আমরা খুব মন্দ লোক । মূলত ইতিপূর্বে আমরা যে অবস্থায় ছিলাম তা অত্যন্ত মন্দ অবস্থা ছিল বটে । আপনি বলেছেন আমরা ক্ষুধার্ত সম্প্রদায় । মূলত তাই ছিল। আমাদের ক্ষুধার সাথে কোন ক্ষুধার তুলনা ছিল না। আমরা তখন পোকা-মাকড় ও জীব-জন্তু ভক্ষণ করতাম । আমরা বিচ্ছ খেতাম । সাপ খেতাম । এগুলোকে আমরা খাদ্যরূপে বিবেচনা করতাম । আমাদের বাড়ীঘরের কথা বলেছেন আপনি । বস্তুত গোটা পৃথিবীই আমাদের বাড়ি-ঘর। আপনি আমাদের জামা-কপড় সম্পর্কে কটুক্তি করেছেন। আমাদের উট ও বকরীর পশম থেকে তৈরি বস্ত্র ব্যতীত আমরা অন্য কিছু পরিধান করতাম না। আমাদের ধর্ম ছিল তখন পরম্পর খুনোখুনি । একের উপর অন্যের অত্যাচার ও সীমালংঘন। নিজের খাবারে ভাগ বসাবে এই ভয়ে আমাদের কন্যা সন্তানকে আমরা জীবন্ত কঘর দিতাম । আপনি আমাদের যে অবস্থার বর্ণনা দিয়েছেন পূর্বে আমরা সে অবস্থায় ছিলাম বটে । কিন্তু পরবর্তীতে আমরা যে অবস্থায় পৌঁছেছি তা আমার মুখে শুনুন ।' আল্লাহ্ তা'আলা একজন লোককে রাসূলরূপে আমাদের নিকট পাঠালেন। আমরা তার বংশ-বুনিয়াদ চিনি । তার চেহারা চিনি এবং তার জন্স্থানও চিনি। বস্তুত তার জন্মভূমি সর্বোত্তম জন্মভূমি । তার বংশ-বুনিয়াদ আমাদের সকলের বংশ অপেক্ষা শ্রেষ্ঠতর। তার পরিবার আমাদের সকলের চাইতে উত্তম পরিবার । তার গোত্র আমাদের সকল গোত্র অপেক্ষা শ্রেষ্ঠ গোত্র । আমরা যে সময়ে নিকৃষ্টতম অবস্থায় ছিলাম সে সময়েও তিনি ব্যক্তিগতভাবে আমাদের সকলের চাইতে ভালো ছিলেন। তিনি ছিলেন আমাদের সকলের মধ্যে অধিক সত্যবাদী, ধৈর্যশীল । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।