0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮১ জিজ্ঞেস করে । চাদর, তা এবং চাবুক সম্পর্কে সে মুসলমানদেরকে জিজ্ঞেস করে। তারা . যখনই এক একটি বস্তুর নাম বলছিল সম্রাট তাতে তার বিজয়ের শুভ ইঙ্গিত গ্রহণ করছিল ! মহান আল্লাহ্ সম্রাটের ওই শুভ ইঙ্গিত বুমেরাং করে তার মাথায় নিক্ষেপ করেন । . সম্রাট বলল, “তোমরা এ অঞ্চলে এসেছ কী উদ্দেশ্যে? তোমারা কি মনে করেছ যে, আমরা আমাদের ব্যক্তিগত কাজে লিপ্ত থাকলে তোমরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে পরাজিত করবে ? উত্তরে নু'মান ইব্ন মুকাররিন বললেন, মহান আল্লাহ্ আমাদের প্রতি দয়া করেছেন। তিনি আমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূল আমাদেরকে ভাল কাজে পথ প্রদর্শন করতেন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিতেন। তিনি আমাদেরকে মন্দ ও অকল্যাণকর বিষয়গুলো চিহিত করে দিতেন এবং ওইগুলো থেকে বিরত রাখতেন । তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিতেন যে, যারা তার ডাকে সাড়া দিবে তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ লাভ করবে । তিনি যে গোত্রকেই এ দিকে আহ্বান করেছেন সে গোত্রই দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল তার নৈকট্য লাভ করেছে আর অন্যদল তার থেকে দূরে সরে গিয়েছে। উচ্চ পর্যায়ের নিবেদিত প্রাণ ব্যক্তিরাই মাত্র তার অনুসরণ করেছে । যতদিন আল্লাহ্ চেয়েছেন ততদিন ওই রাসূল আমাদের মাঝে এভাবে থেকেছেন। তারপর মহান আল্লাহ্ ওই রাসূলকে নির্দেশ দিলেন তার বিরোধিতাকারী আরবিদেরকে বাধা দেবার জন্যে । ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্যে। সত্য বিরোধী আরব সম্প্রদায়কে প্রতিরোধের মাধ্যমে এই অভিযান শুরু হোক আল্লাহ্ তা'আলা এই নির্দেশ দান করলেন। রাসূল গ্র্ই তাই করলেন । আরবগণ ইসলামে প্রবেশ করল দু'ভাবে । কতক প্রবেশ করল বাধ্য হয়ে, অনিচ্ছা সত্তেও । ফলে তারা ঈর্ষা বোধ করছিল। আর কতক ইসলামে দীক্ষিত হলো স্বতঃস্কুর্তভাবে । ফলে তাদের ঈমানী শক্তি ও স্বতঃস্ফুর্ত আবেগ আরো বৃদ্ধি পেল। আমরা ইতোপূর্বে নিজেদের মধ্যে শক্রতা ও বিদ্বেষের জীবন অতিবাহিত করছিলাম। দুঃখ-দৈন্য ও সংকট আমাদের নিত্যসহচর ছিল । ইসলামে প্রবেশের পর আমরা সকলে তার আনীত বিষয় ইসলামের মর্যাদা ও কল্যাণ উপলব্ধি করলাম । তিনি আমাদেরকে নির্দেশ দিলেন আমরা যেন আমাদের প্রতিবেশী লোকদের নিকট" যাই এবং তাদেরকে ইনসাফ ও ন্যায়পরায়ণতার দাওয়াত দিই- আহ্বান জানাই । সেই সূত্রে আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি আপনাদেরকে আমাদের ওই কাজ্িত দীন, দীন-ই ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি। এই দীন ভালকে ভালবরূপে চিহিন্ত করে, মন্দকে মন্দরূপে । আপনারা যদি ওই দীন গ্রহণে অস্বীকৃতি জানান তবে আপনাদের জন্যে অকল্যাণ অপেক্ষা করছে। আর তা হলো জিয্য়া কর পরিশোধ করতে হবে মুসলমানদের সরকারী কোষাগারে- বায়তুল মালে । আর তাতে অন্বীকৃতি জানালে যুদ্ধ সুনিশ্চিত। আর যদি আপনারা আমাদের দীন গ্রহণ করেন তবে আমরা আপনাদের মধ্যে আল্লাহ্র কিতাব রেখে চলে যাব । আপনাদেরকে আমরা আল্লাহ্র কিতাবের কআনুসারী বানাব যে, ওই কিতাব অনুযায়ী আপনারা সকল বিধান কার্যকর করবেন । আমরা শিব বাব। আপনাদের শহর নগর নিয়ে আপনারা থাকবেন । আপনারা যদি জিষ্য়া কর দিতে থী হন তবে আমরা তা গ্রহণ করব এবং আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যদি তাও না করেন তবে আমরা আপনাদের বিরুদ্ধ যুদ্ধ করব।' অল বিদ্রায়া. _- ১১ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।