0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ পেরে সেটি পালাতে চেষ্টা করল। কিন্তু শরীর মোটা হয়ে যাওয়ায় গর্ত থেকে বের হতে পারল টিউনার রজাগা। রা রাঃ গাগা বিরান লা থেকে বের হবে।' এরপর রতম রাগে গর গর করছিল আর ঘুরপাক খাচ্ছিল। সে সূর্ধের কসম করে বলেছিল, “আগামীকাল আমি অবশ্যই তোমাদেরকে হত্যা করব ।” মুগীরা রো) বললেন, “ঠিক আছে, : অতিসত্ত্র তুমি বাস্তবতা বুঝতে পারবে ।" এরপর মুগীরা (রা)-এর উদ্দেশ্যে রুস্তম বলল, “আমি তোমাদের প্রত্যেকের জন্যে বস্ত্র উপহার এবং তোমাদের সেনাপতির জন্যে এক হাজার স্বর্ণ মুদ্রা; পোশাক ও বাহন প্রদানের নির্দেশ দিয়েছি। সুতরাংসে সব নিয়ে আমাদের দেশ. ছেড়ে চলে যাও।' মুগীরা রো) বললেন, “তোমাদের সম্রাট কাপুরুষ এবং তোমাদের শক্তি দুর্বল তা জানার পরও কি আমরা তোমাদেরকে অক্ষত রেখে চলে যাব ? আমরা বহুদিন তোমাদের দেশে থাকব । তোমাদেরকে পদানত ও লাঞ্িত করে তোমাদের থেকে জিয্য়া কর উশুল করব। অবিলম্বে বাধ্য হয়ে তোমরা আমাদের ক্রীতদাসে পরিণত হবে 1” মুগীরা (রা)- এর এ কথা শুনে সেনাপতি রুস্তম রাগে ফেটে পড়ে এবং পায়চারি করতে থাকে । ইব্ন জারীর বলেন, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন সাফওয়ান ছাকাফী ..... আবু ওয়াইল বলেছেন সা'দ এলেন । তিনি কাদেসিয়ায় অবস্থান নিলেন। তার সাথে ছিল মুসলিম সৈন্যদল | তবে আমার মনে হয় আমাদের সংখ্যা ৭/৮ হাজারের বেশি ছিল না। মুশরিকদের সৈন্য ছিল প্রায় ৩০,০০০ । ওরা আমাদেরকে বলল, “তোমাদের না আছে জনশক্তি আর না আছে অস্ত্র বল, _ তোমরা কেন এসেছ? তোমরা বরং আরবে ফিরে যাও” সেনাপতি সা'দ বললেন, “আমরা. তো ফিরে যাওয়ার লোক নই। আমাদের যুদ্ধান্ত্র হিসেবে তীর বর্শা দেখে ওরা হাসাহাসি করছিল । আর বলছিল, পরাজয়-পরাজয়, মুসলমানদের জন্যে পরাজয় |” ওরা আমাদেরকে সুতা তৈরির চরকার সাথে তুলনা করছিল। আমরা ফিরে যেতে অস্বীকৃতি জানালে তারা. বলল, “তোমাদের একজন বুদ্ধিমান লোক আমাদের নিকট পাঠাও, তোমাদের উদ্দেশ্য কি তা যেন আমাদের নিকট ব্যাখ্যা করতে পারে ।” মুগীরা ইব্ন শু“বা বললেন, আমি তার ব্যাখ্যা দিব। তিনি ওদের নিকট গেলেন । রুস্তমের পাশেই সিংহাসনে বসলেন। তার এই বেপরোয়া আচরণ দেখে ওরা সবাই চিৎকার করে ওঠে । তিনি বললেন, বস্তুত এই কাজে আমার কোন মর্যাদা বৃদ্ধি পাবে না আর রুস্তমের মর্যাদা কমবে না” রুস্তম বলল, “হ্যা, ইনি সত্য বলেছেন ।' আচ্ছা আপনারা কোন্ উদ্দেশ্যে আমাদের এখানে এসেছেন ?' মুগীরা রো) বললেন, “একসময় আমরা ছিলাম একটি মন্দ ও গোমরাহ্ জাতি.। তারপর আল্লাহ্ তা'আলা আমাদের প্রতি একজন নবী পাঠালেন । ওই নবীর মাধ্যমে তিনি আমাদেরকে হিদায়াত দান করলেন, তার ষাধ্যমে আমাদেরকে জীবিকা দান করলেন, আল্লাহ্ আমাদেরকে যা দিয়েছেন তার একটি. হলো শস্য । এই শহরে যা উৎপন্ন হয় । আমরা যখন সেটি খেলাম এবং আমাদের পরিবার-পরিজনকে স্মওয়ালাম তখন তারা বলল, “না, আমাদের আর তর সইছে না, আমাদেরকে ওই শহরে নিয়ে ঝাও। আমরা পেট ভরে ওই শস্য খাব।” ক্ুস্তম বলল, “তাহলে আমরা কিন্তু তোমাদেরকে কতল করব ।' মুগীরা (রা) বললেন, “তোমরা যদি আমাদেরকে কতল কর তবে আমরা জান্নাতে প্রবেশ করব । আর আমরা যদি তেমাদেরকে কতল করি তবে তোমরা প্রবেশ করবে জাহান্নামে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।