Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৭৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া ও আহ্বান গ্রহণ করবে না আমরা অবিরাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। আল্লাহ্‌র প্রতিশ্রুত বিষয় অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ করেই যাব।' ওরা বলল, “আল্লাহ্‌র প্রতিশ্রুত বিষয় বলতে কী বুঝাচ্ছেন ?' তিনি বললেন, “তা হলো সত্য প্রত্যাখ্যানকারীর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত লাভ করা অথবা জীবিত থেকে বিজয় অর্জন করা ।" রুস্তম বলল,. উনি 7 বান ব্রন রকি আমরা আরেকটু চিন্তা করতে পারি, আপনারাও পুনরায় চিন্তা করে দেখতে পারেন ।” তিনি বললেন, “হ্যা, কয়দিন সময় চান ? একদিন না দু'দিন £' রুস্তম বলল, না, তা নয় আমরা বরং এমন একটা সময় অবকাশ চাচ্ছি যাতে আমরা আমাদের বুদ্ধিজীবী ও বিবেকবান লোকদের সাথে পরামর্শ করি ।” তিনি বললেন, “শক্রর মুখোমুখি হবার পর তিনদিনের বেশি অবকাশ দেয়ার নিয়ম তো রাসূলুল্লাহ্‌ হস রেখে যাননি । সুতরাং আপনি নিজের জন্যে এবং আপনার লোকজনের জন্যে বিষয়টি ভেবে দেখুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি থেকে যে কোন একটি গ্রহণ করুন ।' রুস্তম বলল, “আপনি কি আপনার সম্প্রদায়ের নেতা? রিবঈ বললেন, 'নাআমি নেতা নই। তবে মুসলমান সম্প্রদায় একই দেহের ন্যায়। ওদের নি্সস্তরের লোক উচ্চস্তরের লোকদের মাধ্যমে মুক্তি লাভ করে । বাস্তবিকই রুস্তম তার সম্প্রদায়ের শীর্ষস্থানীয় লোকদের সাথে পরামর্শ বৈঠকে বসে । ওদের উদ্দেশ্যে সে বলল, “এই ব্যক্তির বক্তব্য অপেক্ষা অধিক মর্যাদাময় ও অধিক গ্রহণযোগ্য কথা কি আপনারা কোনদিন শুনেছেন?" তারা বলল, 'আপনি ওসব কথার প্রতি আকৃষ্ট হন এবং এই . কুকুরের কারণে নিজের ধর্ম ত্যাগ করুন তা থেকে আমরা আল্লাহ্র আশ্রয় কামনা করছি। আপনি কি ওর জামা-কাপড় দেখেননি ।” সে বলল, না। তোমরা জামা-কাপড় দেখবে না বরং তার অভিমত, বক্তব্য ও চরিত্র 'দেখ। আরবগণ জামা-কাপড় ও খাবার-দাবারকে-তুচ্ছ জ্ঞান করে । তারা নিজেদের ইয্যত ও বংশ মর্যাদা রক্ষা করে ।' দ্বিতীয় দিন তারা অন্য একজন লোক চেয়ে পাঠায়। সেনাপতি যদি এবার পাঠালেন হুযায়ফা ইবৃন মিহসানকে । তিনি তাই বললেন যা রিবঈ বলেছিলেন । তৃতীয় দিনে তারা অন্য একজন লোক চেয়ে পাঠায় । এবার প্রেরণ করা হলো মুগীরা ইব্‌ন শু“বাকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে দীর্ঘ বক্তব্য পেশ করলেন । এবার মুগীরা (রা)-এর উদ্দেশ্যে সেনাপতি রুস্তম বলল, “আমাদের দেশে তোমাদের প্রবেশ হলো মধু দেখা মাছির ন্যায় । মাছি বলছিল, যে আমাকে মধুর নিকট পৌঁছিয়ে দিতে পারবে আমি তাকে দু'দিরহাম প্রদান করব । যখন সে মধুতে পড়ে গেল; মধুর মধ্যে ডুবে গেল । এবার খুঁজতে লাগল এমন কাউকে যে তাকে ওখান থেকে উদ্ধার করবে । কিন্তু কাউকেই সে খুঁজে পেল না। চিৎকার করে বলতে লাগল, কে আছ যে আমাকে উদ্ধার করবে, আমি তাকে চার দিরহাম প্রদান করব। রুস্তম আরো বলল, 'তোমাদের দৃষ্টান্ত হলো একটি দুর্বল শেয়ালের ন্যায়। শেয়াল আঙ্গুর বাগানের একটি গর্তে ঢুকেছিল। দুর্বল ও রুগ্ন দেখে বাগানওয়ালা সেটির প্রতি দয়া দেখাল এবং বাগানে থাকতে দিল । খেয়ে খেয়ে সেটি যখন মোট-সোটা ও হাষ্টপুষ্ট হলো তখন বাগানের অনেক কিছু নষ্ট করে ফেলল। মালিক সেটিকে মেরে ফেলার জন্যে তার লোকজন ও ছেলেপিলে নিয়ে উপস্থিত হলো । বিপদ বুঝতে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।