Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সায়ফ ইব্‌ন উমর বর্ণনা করেছেন যে, সেনাপতি সা'দের মুখোমুখি হওয়া ও যুদ্ধ শুরু করার জন্যে ক্স্তম দীর্ঘ সময় নিয়েছে । মাদাইন থেকে বের হওয়া থেকে কাদেসিয়ায় যুদ্ধ শুরু করা পর্যন্ত সে চার মাস সময় অতিবাহিত করেছে৷ এতে তার উদ্দেশ্য ছিল যে, ধৈয্যহারা ও বিরক্ত ৪সনাপতি সা'দ তাঁর সঙ্গীদেরকে নিয়ে ফিরে যাবেন। বস্তুত পারস্য সম্রাটের পক্ষ থেকে তাগাদা না এলে সে আদৌ যুদ্ধে জড়াত না। কারণ তার বিশ্বাস ছিল যে, এই যুদ্ধে মুসলমানদের জয় হবে এবং পারসিকদের বিরুদ্ধে মুসলমানদের নিকট মহান আল্লাহ্‌র সাহায্য আসবে । তার দেখা স্বপ্ন, পরিস্থিতির মূল্যায়ন, মুসলমনাদের পক্ষ থেকে শোনা বক্তব্য এবং একজন দক্ষ জ্যোতিষ হিসেবে নক্ষত্ররাজির অবস্থান পর্যালোচনার মাধ্যমে তার মনে এই বিশ্বাস জন্ম নেয়। রুস্তমের সেনাবাহিনী সেনাপতি সা'দের কাছাকাছি আসার পর তিনি শক্র-পক্ষ সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে চাইলেন। এই সুত্রে তিনি একজন গুপ্তচর প্রেরণ করলেন শত্রুপক্ষের কোন এক ব্যক্তিকে তার নিকট উপস্থিত করার জন্যে ৷ ওই গুপ্তচর ছিলেন তুলায়হা আসাদী ৷ তুলায়হা একবার নিজেকে নবীরূপে দাবি করেছিলেন পরে তাওবা করেন। হারিছ তার সাথীদেরকে নিয়ে এগিয়ে গিয়ে আবার ক্ষেরেত এসেছিলেন । সেনাপতি সা'দ কর্তৃক প্রেরিত হয়ে তুলাযহা শত্রুপক্ষের সেনাদল ও সারিতে ঢুকে পড়েন। তিনি হাজার হাজার সৈন্যের ভেতরে গিয়ে পৌঁছেন । সুযোগ বুঝে ওদের নেতৃস্থানীয় বহু লোককে হত্যা করেন। ওদের একজনকে বন্দী করে নিয়ে আসেন। সেনাপতি সাদের নিকট তিনি এমনভাবে ওকে নিয়ে আসেন যে,ওর কিছুই করার ছিল না । সেনাপতি সাদ তার নিকট শক্রদলের সার্বিক অবস্থা জানতে চাইলেন। সে তুলায়হার বীরত্ব ও সাহসিকতার বর্ণনা দিতে লাগল । সাঁদ বললেন ওই বর্ণনা নয়, রল্তম সম্পর্কে বল। সে বলল, এক লাখ বিশ হাজার সৈন্য নিয়ে রুস্তম যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে আছে। আরো সমসংখ্যক সৈন্য তার পেছনে আছে সাহায্যের জন্যে অবশ্য ওই লোক তখনই ইসলাম গ্রহণ করে । আল্লাহ্‌ তাকে দয়া করুন। আপন শায়খদের উদ্ধাতি দিয়ে সায়ফ বলেছেন, উভয় পক্ষ মুখোমুখি হবার পর পারস্য সেনাপতি রুস্তম মুসলিম সেনাপতি সা'দ-এর নিকট এ মর্মে সংবাদ পাঠাল যে, তিনি যেন একজন বিচক্ষণ, বুদ্ধিমান ও জ্ঞানী লোক তার নিকট পাঠান, সে তার সাথে একান্ত আলাপে মিলিত হবে । কিছু বিষয় জানতে চাইবে । মুসলমানদের পক্ষ থেকে প্রেরণ করা হলো মুগীরা ইব্‌ন শুরা (ব্রা)কে। মুগীরা (রা) রুস্তমের নিকট এসে পৌঁছলেন। রুস্তম বলতে লাগল, “আপনারা আমাদের প্রতিবেশী । আমরা আপনাদের সাথে তো সদাচরণই করি । আপনাদের দুঃখ-কষ্ট দূর করে থাকি । আপনারা বরং নিজ দেশে ফিরে যান। ব্যবসায় বাণিজ্য উপলক্ষে আপনারা আমাদের দেশে আসতে চাইলে আমরা বাধা দিব না।" উত্তরে হযরত মুগীরা রো) বললেন, আমাদের কামনা তো দুনিয়ার স্বার্থ নয় । আমাদের চাওয়া-পাওয়া হলো আখিরাত ও পরকালীন কল্যাণ । মহান আল্লাহ আমাদের নিকট একজন রাসূল পাঠিয়েছেন এবং তাকে বলেছেন, আমি এই লোকগুলোকে কর্তৃত্শীল ও ক্ষমতাশালী করে দিলাম ওই সব লোকের বিরুদ্ধে যারা আমার দীন মানে না। এদের দ্বারা আমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নিব । এরা যতদিন আমার সত্যের স্বীকৃতিতে অবিচল থাকবে ততদিন আমি এদেরকে বিজয়ী করে যাব। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।