Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৫ থাকায় শেষ পর্যন্ত অভিযানে বের হবার জন্যে রুস্তম প্রস্তুত হয়। মুসলিম সেনাপতি সাদ গোয়েন্দা পাঠালেন হীরা ও সালুবায়। তাকে জানানো হলো যে, পারস্য স্মাট মহাবীর কুস্তমকে সেনাপতি নিয়োগ করেছেন এই যুদ্ধের জন্যে এবং বহু সেনা দ্বারা তার শক্তি বৃদ্ধি করেছে। পরিস্থিতি তিনি খলীফা উমর রো)-কে লিখে জানালেন । হযরত উমর (রা) জবাবে লিখলেন, ওদের পক্ষ থেকে কোন কিছুই যেন আপনাকে দুশ্চি্তাগ্রস্ত করতে না পারে । ওদের শক্তিমত্তাও যেন আপনাকে ভীত-শংকিত না করে । আপনি আল্লাহ্‌র সাহায্য কামনা করুন এবং তার উপর তাওয়াকুল রাখুন। একজন দূরদর্শী ও বিচক্ষণ ব্যক্তিকে সম্রাট ইয়াযদ্গিরদ-এর নিকট পাঠান এজন্যে যে, সে সম্রটকে ইসলামের দাওয়াত দিবে । কারণ ওদেরকে দাওয়াত দেয়াটাকে মহান আল্লাহ্‌ ওদের জন্যে লাঞ্কনা এবং ওদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের উসিলা করে দিবেন। প্রতিদিন আমাকে সংবাদ জানাবেন। রুস্তম তার সৈন্মসামন্ত নিয়ে মুসলমানদের কাছাকাছি এসে গেল। সে “সাবাত” নামক স্থানে তাবু ফেলল 1. সেনাপতি সাদ হযরত উমর রো)-কে লিখলেন যে, রুস্তম “সাবাত'-এ সৈন্য সমাবেশ ঘটিয়েছে। প্রচুর হাতী-ঘোড়া নে সাথে এনেছে । সে আমাদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এ মুহূর্তে আমি সবচেয়ে 'গুরুতৃপূর্ণ মনে করছি ওদের বিরুদ্ধে আন্মাহ্‌র সাহায্য কামনা ও তার উপর তাওয়াক্কুল করা । তিনি আরো লিখলেন যে, রুস্তম তার সেনাবাহিনীকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে রেখেছে। অগ্রবাহিনীর সেনাপতি নিযুক্ত করেছে জালিনৃসকে । এই বাহিনীর সৈন্য সংখ্যা চল্লিশ হাজার । ডান পার্থ্ব বাহিনীর দায়িত্‌ দিয়েছে হরমুযানকে। বাম বাহিনীর দায়িত্ৃশীল করেছে মাহরান ইব্ন বাহরামকে । এই বাহিনীর সৈন্য ছিল ৬০,০০০ । পশ্চাত বাহিনীর সেনাপতি নিযুক্ত হয়েছে বুনদুরান ৷ এই বাহিনী গঠিত হয় ২০,০০০ সৈন্য সমবযয়ে । অতএব, মূল সৈন্য সংখ্যা ছিল ৮০,০০০ । সায়ফ 'ও অন্যরা তাই বলেছেন। এক বর্ণনায় আছে যে, রুত্তমের সৈন্য সংখ্যা ছিল এক লাখ বিশ হাজার, ওদের পেছনে ছিল আরো আশি হাজার। ওদের সাথে ৩৩টি হাতী ছিল। একটি হাতী ছিল সাদা । ডি নি ররর হারান সন রি রযানাররারর প্রিয় ছিল! মুসলিম সেনাপতি সা'দ একদল নেতৃস্থানীয় লোক প্রেরণ করেন। ভাদের মধ্যে ছিলেন হাজিব, আশআছ ইব্‌ন কায়স, মুগীরা ইব্‌ন শু“বা, আমর ইব্ন মা“দীকারাব তারা সকলে মিলে কেন এসেছেন ? তারা বললেন, আমরা এসেছি আল্লাহ্র দেয়া প্রতিশ্রর্ঘতি বাস্তবায়নের জন্যে তিনি তোমাদের শহর-নগর-ছিনিয়ে নিয়ে, তোমাদের নারী ও শিশুদেরকে বন্দী করে এবং তোমাদের ধন-সম্পদ তুলে নিয়ে আমাদের হাতে সমর্পণ করবেন । ওই প্রতিশ্রুতি পূরণ হবে তা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি । সেনাপতি রুস্তম একটি স্বপ্ন দেখেছিল। সে দেখেছিল যে, এক ফেরেশতা আকাশ থেকে নাযিল হলো। ওই ফেরেশতা পারসিকদের সকল অস্ত্রশস্ত্রে সীলযোহর মেরে রাসূলুল্লাহ্‌হ্ এর হাতে সমর্পণ করল। রাসূলুল্লাহ্‌ ৯ ওই অন্ত্শ্তর হস্তান্তর করলেন হযরত উমর (রা)-এর নিকট। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।