Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আমরা ওদেরকে খুঁজছি। অবিলম্বে আল্লাহ্‌র নির্দেশ কার্যকর হবে। তার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। আমাদের পক্ষে-বিপক্ষে তার ফায়সালা মেনে নিতে হবে। আমরা আল্লাহ্র নিকট নিরাপত্তাসহ কল্যাণময় ফয়সালার জন্যে প্রার্থনা করছি। হযরত উমর (রো) তাকে জবাবে লিখলেন, আপনার চিঠি পেয়েছি । সকল বিষয় অবগত হয়েছি। আপনি যখন শক্রর মুকাবিলা করবেন এবং মহান আল্লাহ আপনাদেরকে ওদের পিঠে . আঘাতের সুযোগ দিবেন, মূলত তাই হবে ইনশাআল্লাহ্‌ । কারণ আমার অন্তরে এই ভাব জন্মেছে যে, অবিলম্বে এবং নিশ্চিতভাবে আপনারা ওদেরকে পরাজিত করবেন । এতে কিন্তু কোন সন্দেহ পোষণ করবেন না। যা হোক আপনারা যখন ওদেরকে পরাজিত করবেন তখন শক্তি প্রয়োগ ও আক্রমণে আক্রমণে ওদেরকে জর্জরিত করে মাদাইন দখল করে নিবেন। এর আগে ক্ষান্ত হবেন না কিন্তু । আর মাদাইন নগরের পতন আপনাদের হাতে ঘটবে ইনশাআল্লাহ্‌। খলীফা উমর (রা) খাসভাবে সেনাপতি সা“দ রো)-এর জন্যে এবং সাধারণভাবে তার ও সকল মুজাহিদের জন্যে দু'আ করতে লাগলেন । মুসলিম বাহিনী 'উযায়ব, নামক স্থানে পৌঁছার.পর শেরযাদ ইব্‌ন আরাহাবিয়্যাহ-এর | নেতৃত্বাধীন একদল পারসিক সৈন্য মুসলমানদের মুখোমুখি হয়। মুসলমানগণ তাৎক্ষণিক : আক্রমণে ওদেরকে পরাজিত করে প্রচুর মালামাল হস্তগত ফরে। সেনাপতি সা'দ (রা) প্রা | মালামাল $ অংশ রাষ্ট্রীয় কোষাগারের জন্যে রেখে $ু অংশ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। এর্তে' মুসলমান সৈনিকগণ খুব খুশি হয়। এই জয়কে তারা বড় বিজয়ের শুভ পূর্বাভাসরূপে মনে করে । সেনাপতি সা“দ (রা) তাদের সাথে থাকা মহিলাদের নিরাপক্জর জন্যে ; একটি আলাদা সেনাদল তৈরি করেন। ওই সেনাবহরের ও নিরাপত্তা রক্ষার দায়িতে ছিলেন .. গালিব ইব্ন আবদুল্লাহ্‌ লায়ছী । ্‌ কাদেসিয়ার যুদ্ধ . এরপর সেনাপতি সা'দ (রা) সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয়ে কাদেসিয়ায় তাবু স্থাপন করেন। তিনি তার সৈন্যদের ছোট ছোট দল গঠন করে বিভিন্ন স্থানে প্রেরণ করেন । তিনি সেখানে একমাস অবস্থান করলেন কিন্তু পারসিক কোন সেনাবাহিনীর নাগাল পাননি । বিষয়টি তিনি মদীনা শরীফে খলীফা উমর রো)-কে জানালেন । এদিকে তীর প্রেরিত ক্ষুদ্র সেনাদলগুলো : বিভিন্ন স্থান থেকে রসদপত্র ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নিয়ে আসতে শুরু করে । মুসলিম সৈন্যদের লুটপাট :ও-বন্দী করার জ্বালায় অতিষ্ঠ হয়ে শহরতলির পারসিক প্রজাগণ সম্রাট ইয়াযদগিরদ-এর নিকট সমবেত হয় ৷ তারা সম্রটকে বলে যে, হয় আপনারা আমাদেরকে রক্ষা করবেন নতুবা আমরা আমাদের হাতে যা আছে তার সবকিছুসহ দুর্গগুলো মুসলমানদেরকে দিয়ে দিব । শেষ পর্যন্ত পারসিকগণ এ বিষয়ে একমত হলো যে, মহাবীর রুস্তমকে সেনাপতি করে পারসিক বাহিনীকে 'মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করা হবে। সমতা ইয়াযদ্গিরদ রুস্তমকে ডেকে পাঠালেন । তাকে সেনাদলের সর্বাধিনায়ক নিযুক্ত করলেন। রুস্তম ওই পদ গ্রহণে সবিনয়ে অস্বীকৃতি জানায় এবং বলে যে, 'যুদ্ধকৌশলে এটি উপযুক্ত সিদ্ধান্ত নয়। এক সাথে বিশাল শক্রসেনা ধ্বংস করে দেয়ার চাইতে.আরবদের বিরুদ্ধে বারবার সৈন্যদল প্রেরণ করা ওদের জন্য অধিক দুরূহ কাজ বলে আমি মনে করি। সম্রাট কিন্তু এটি ছাড়া অন্য প্রস্তাবে রাজী ন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।