Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ এঁতিহাসিক সায়ফ তার শায়খদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, তাঁরা বলেছেন খলীফা উমর (রো) বিচারক পদে হযরত আবদুর রহমান ইবৃন রাবীআ বাহিনী যুননূনকে নিয়োগ দিলেন। রাষ্ট্রের সামরিক বিভাগ ও সরকারী মালামাল বন্টনের দায়িতৃও দিলেন তাকে । জনসংযোগ ও দীনি দাওয়াত বিভাগের দায়িত্ব দিলেন হযরত সালমান ফারসী (রা)-কে। লেখক ও সচিব হিসেবে নিয়োগ করলেন যিয়াদ ইবৃন আবূ সুফিয়ানকে ৷ এঁতিহাসিকগণ বলেছেন, ওই যুদ্ধে প্রায় তিনশ দশ জনের অধিক সাহাবী. (রা) উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সত্তরের অধিক হলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী । প্রায় সাতশ ছিলেন সাহাবী পুত্র (রা)। হযরত উমর (রা) তাড়াতাড়ি কাদেসিয়া অভিমুখে যাত্রা করার নির্দেশ দিলেন সর্বাধিনায়ক সা'দকে। কাদেসিয়া ছিল জাহিলী যুগে পারসিকদের প্রধান প্রবেশ পথ ৷ খলীফা আরো নির্দেশ দিলেন যে, মুসলিম সেনাগণ যেন পাথর ও বালুময় স্থানের মাঝখানে অবস্থান নেয়। তারা যেন পারসিকদের চলাচলের রাস্তা ও সকল পথ আগলে থাকে । আর শত্রসৈন্যের প্রতি অবিলম্বে প্রচণ্ড আক্রমণ চালায়। ওদের সংখ্যাধিক্য এবং যুদ্ধ প্রস্তৃতিকে মোটেই ভয় করবেন না। কারণ ওরা প্রতারক ও ধোকাবাজ জাতি । আপনারা যদি ধৈর্যধারণ করেন, ভাল কাজ করেন, আমানত ও বিশ্বস্ততার সাথে দয়িত পালনের নিয়ত করেন তাহলে আমি আশা করছি যে, ওদের বিরুদ্ধে আপনারা জয়ী হবেন এবং ওরা এমন ছত্রভঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়বে যে, কখনো আর একত্রিত ও এক্যবদ্ধ হতে পারবে না। ওদের অন্তর ওদের সাথে থাকবে না। আর যদি দ্রুত আক্রমণ সম্ভব না হয় তবে আপাতত পেছনে গিয়ে পাথুরে অঞ্চলে ৷ অবস্থান নিন। কারণ পাথুরে এলাকায় অবস্থান নেয়ার সাহস আছে আপনাদের ৷ ওরা কিন্তু পাথুরে এলাকাকে ভয় পায়। তেমন স্থানে যুদ্ধে অনভিজ্ঞ । এক পর্যায়ে আল্লাহ্‌ তা'আলা আপনাদেরকে বিজয় দান করবেন এবং ওদের উপর পাল্টা আক্রমণের সুযোগ দিবেন । খলীফা উমর (রা) সেনাধ্যক্ষ সা'দকে আত্ম-সমালোচনা ও সৈনিকদেরকে উপদেশ দেয়ার নির্দেশ দিলেন.। তিনি তাদেরকে পরিচ্ছন্ন নিয়ত ও ধৈর্য অবলম্বনের নির্দেশ দিলেন। আর নিয়ত অনুপাতে আল্লাহ্‌র সাহায্য আসে । নিষ্ঠা অনুপাতে সওয়াব আসে । আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করেন। বেশি বেশি করে “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম” পাঠ করুন। সৈন্যদের সকল অবস্থা ও বিবরণ আমাকে লিখে জানাবেন । আপনারা কোথায় থাকছেন, শক্রগণ কোথায় থাকছে__সবকিছু অবহিত করবেন ৷ আপনার চিঠির মাধ্যমে আপনাদের অবস্থা আমাকে এমনভাবে জানাবেন যেন আমি আপনাদেরকে স্বচক্ষে দেখছি। আপনাদের সকল বিষয় আমার নিকট উন্মুক্ত ব্রাখবেন। আল্লাহ্‌কে ভয় করুন, কোন বিষয় ঝুলিয়ে রাখবেন না । | জেনে রাখুন যে, আল্লাহ্‌ তা*আলা এই বিষয়টি আপনার প্রতি ন্যস্ত করেছেন। এর বিকল্প কিছু নেই। সতর্ক থাকুন___ এই দায়িত্ব যেন আপনার নিকট থেকে প্রত্যাহার করতে না হয় এবং এ কাজের জন্যে আপনাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিযুক্ত করতে না হয়। হযরত সা'দ ওই স্থানের ও ভূমির বিস্তারিত বিবরণ খলীফাকে লিখিতভাবে জানালেন যেন খলীফা স্বচক্ষে তা দেখছেন । তিনি এটাও লিখলেন যে, শক্রপক্ষ পারসিকগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে রুস্তম ও তার সমপর্যায়ের লোকদেরকে নিযুক্ত করেছে । ওরা আমাদেরকে খুঁজছে, জ্ফল_বিদায়া, - ১০ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।