0011191115 ৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া তা দ্বারা কল্যাণ অর্জন করা দরকার । কারণ ন্যায়পরায়ণতার কতক চিহ্ ও কতক সৌন্দর্য রয়েছে। চিহৃগুলো হলো লজ্জা, দানশীলতা, বিনয় ও নম্রতা, আর সৌন্দর্য হলো দয়া ও করুণা। মহান আল্লাহ্ সকল বিষয়ের জন্যে দরজা সৃষ্টি করেছেন। সকল দরজা খোলার চাবি সহজলভ্য করে দিয়েছেন । ন্যায়পরায়ণতার দরজা হলো বিবেচনা-শক্তি ও শিক্ষা গ্রহণ, আর তার চাবি হলো সংযম ও আত্মনিয়ন্ত্রণ। শিক্ষা গ্রহণ হলো মৃত্যুর কথা স্মরণ করা এবং ধন-সম্পদ প্রেরণ করে তার জন্যে প্রস্তুতি নেয়া । সংযম হলো সত্য গ্রহণকারীর নিকট হতে, সত্য সর্জন করা এবং সংসার ধর্ম পালনের জন্যে ঠিক যতটুকু পার্থিব বস্তু দরকার ততটুকুতে তুষ্ট থাকা । প্রয়োজন পরিমাণ বস্তু যাকে তুষ্ট করতে না পারে কোন কিছুই তাকে তৃপ্ত করতে পারবে না। আমি আপনাদের মাঝে ও আল্লাহ্র মাঝে দূত ও প্রতিনিধি । আমার মাঝে ও আল্লাহ্র মাঝে কোন দূত নেই। মহান আল্লাহ্ আমাকে দায়িত্ দিয়েছেন যাতে তার নিকট কারো আহাজারি করতে না হয়। সুতরাং আপনাদের দুঃখ-কষ্টের কথা আমাকে জানাবেন। কেউ যদি সরাসরি আমারু নিকট আসতে সক্ষম না হয় তাহলে এমন কারা নিকট পেশ করবে যে তা আমার নিকট পৌঁছিয়ে দিবে । তাহলে বিনাকষ্টে আমরা তার অধিকার তাকে ফিরিয়ে দিব। | এরপর হযরত সা'দ (রা) ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। অবশিষ্ঠ মুসলমানদেরকে সাথে নিয়ে হকরত উমর (রা) মদীনায় ফিরে এলেন । হযরত সাশ্দ যারূদ নদীর নিকট পৌঁছলেন। অপর সেনাপতি হযরত মুছান্না ইব্ন হারিছা তার নিকট এসে পৌঁছার মাত্র অল্প দূরত্ ছিল। উভয়ে মিলিত হবার পরম আগ্রহ ছিল উভয়ের মধ্যে । এরই মধ্যে হযরত মুছান্না (রা)-এর ক্ষতন্থন থেকে রক্ত ঝরতে শুরু করে । সেতুর যুদ্ধে তিনি ওই যখম ও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পথেই তার ওফাত হয়। মহান আল্লাহ্ তার প্রতি সন্তুষ্ট হোন। তার ইনতিকালের পর সেনাপতি পদে তার স্থলাভিষিক্ত হলেন বাশীর ইব্ন খাপাসিয়্যাহ। তীর মৃত্যু সংবাদ শুনে হযরত সা“দ (রা) তার জন্যে দু'আ করলেন এবং তার প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ তার বিধবা স্ত্রী সালমাকে বিয়ে করলেন । হযরত সা“দ (রা) ইরাকে মুসলিম সৈন্য শিবিরে গিয়ে পৌঁছলেন। ওখানকার সকল নেতৃত্ব ও কর্তৃত্ তার হাতে সমর্পিত হয় । সকল আরব নেতা ও সেনাপতি তার অধীনস্থ হয়। এদিকে অতিরিক্ত সৈন্যদল পাঠিয়ে খলীফা উমর (রা) তাকে সাহায্য করেন । ফলে কাদেসিয়া যুদ্ধের দিনে তার অধীনস্থ সৈন্য সংখ্যা ৩০,০০০ গিয়ে পৌঁছে । কারো মতে তখন সৈন্য ছিল ৩৬,০০০ । হযরত উমর (রা) মন্তব্য করলেন ফে, আমি অবশ্য আরব নেতৃত্ব দ্বারা অনারব রাজা-বাদশাহদেরকে আক্রমণ করব। তিনি সেনাপতি সাঁদকে লিখিত নির্দেশ দিলেন যে,.তিনি অধঃস্তন সেনাপতিদেরকে যেন প্রত্যেক গোত্রের সেনাপতিত্্ প্রদান করেন এবং প্রতি দশজনে একজন করে তনত্বাবধায়ক নিযুক্ত করেন । আর তাদের সবাইকে কাদেসিয়া প্রান্তরে যুদ্ধের জন্যে উপস্থিত করেন। হযরত সা'দ (রা) তাই করলেন। তন্ত্াবধায়কদের দায়িত্ বুঝিয়ে দিলেন। প্রত্যেক গোত্রে সেনাপতি নিয়োগ করলেন এবং প্রতিটি সেনা শাখায় পৃথক পৃথক দায়িত্বশীল নিযুক্ত করলেন। মূল শাখা, অগ্র বাহিনী, পার্শ্ববাহিনী, পশ্চাৎ দল, পদাতিক ও অশ্বারোহী সকল বাহিনীর জন্যে যোগ্য পরিচালক নির্ধারিত করে দিলেন । যেমনটি আমীরুল মু'মিনীন হযরত উমর (রা) নির্দেশ দিয়েছিলেন । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।