0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | | ৭১ তিনি বললেন, সেই লোক হলেন আক্রমণে সিংহ-পুরুষ সা'দ ইবন মালিক যুহরী (রা)। খলীফা এই প্রস্তাব পছন্দ করলেন। ডেকে পাঠালেন হযরত সা“দকে। ইরাক অভিযানে সেনাধ্যক্ষ নিয়োগ করলেন তাকে এবং উপদেশ সূত্রে বললেন, হে সাদ ইব্ন উহায়ব! আপনি রাসূলুল্লাহ এু্এর মাতুল গোত্রীয় ও তার সাহাবী- এই মর্যাদা যেন আপনাকে মহান আল্লাহ্ সম্পর্কে ধোকায় না ফেলে । কারণ আল্লাহ্ তা'আলা মন্দ দ্বারা মন্দ মোচন করেন না। বরং ভাল দ্বারা মন্দ মোচন করেন । একমাত্র পূর্ণ আনুগত্য ব্যতীত মহান আল্লাহ্র সাথে কারো কোন বংশীয় সম্পর্ক নেই। আল্লাহ্র দৃষ্টিতে অভিজাত ও সাধারণ সকল মানুষ সমান। আল্লাহ সকলের মালিক, সবাই তার বান্দা। সততা গুণে তাদের মর্ধাদার তারতম্য হয়। আনুগত্যের মাধ্যমে তারা আল্লাহ্র নিয়ামত অর্জন করে। রাসূলুল্লাহ্£্রহ্ -এর নবুওয়াত প্রাপ্তি থেকে শুরু করে আমাদের থেকে তার বিদায় গ্রহণ পর্যন্ত তার নীতিমালা আপনি পর্যালোচনা করে তার অনুসরণ করবেন অবশ্যই । কারণ মূলত ও প্রকৃত কর্ম তাই। এটি আমার পক্ষ থেকে আপনার জন্যে উপদেশ । আপনি যদি তা থেকে মুখ ফিরিয়ে নেন এবং তা বর্জন করেন তবে আপনার সকল কর্ম বিনষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবেন। উভয়ে পৃথক হবার পূর্বক্ষণে খলীফা বললেন, আপনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন । ওই বিপদে আপনাকে ধৈর্যধারণ করতে হবে । শুধুই ধৈর্যধারণ করতে হবে । মহান আল্লাহ্র পূর্ণ ভয় অন্তরে পোষণ করুন৷ জেনে রাখুন, দুটো বিষয়ে মহান আল্লাহ্র ভয় রাখতে হয় । তাত আনুগত্যে এবং তার অবাধ্যতা বর্জনে | দুনিয়াকে অবজ্ঞা করে আখিরাতের মহব্বতে যে তার আনুগত্য করেছে সেটিই প্রকৃত আনুগত্য । দুনিয়ার মহব্বতে আখিরাতের অবজ্ঞায় যে তার অবাধ্য হয়েছে সেটিই প্রকৃত অবাধ্যতা । অন্তরসমূহের কিছু হাকীকত ও সত্য উপলব্ধি করার ক্ষমতা আছে। আন্নাহ্ তা'আলা সেগুলো সৃষ্টি করে দেন। গোপনীয়তা ও প্রকাশ্য সেগুলোর অন্তর্ভুক্ত । প্রকাশ্য হলো সত্যের অনুসরণে তার প্রশংসাকারী ও সমালোচনাকারী তার নিকট সমান। আর গোপনটি উপলব্ধি করা যায় তার অন্তর থেকে মুখের মাধ্যমে হিকমত ও প্রজ্ঞা প্রকাশের মাধ্যমে, তার প্রতি গণ-মানুষের মহ্ব্বতের মাধ্যমে এবং মানুষের প্রতি তার মহব্বতের মাধ্যমে । সুতরাং মানুষের প্রতি মহব্বত স্থাপনে কমতি ও কার্পণ্য করবেন না। সকল নবী মানুষের মহব্বত প্রাপ্তি কামনা করেছেন । আল্লাহ্ তা“আলা যখন কাউকে ভালবাসেন তখন তাকে সকলের ভালবাসার পাত্র বানিয়ে দেন। . আর তিনি কাউকে ঘৃণা করলে তাকে সকলের ঘৃণার পাত্র বানিয়ে দেন। সুতরাং মানুষের নিকট আপনার অবস্থানের নিরিখে আল্লাহ্র নিকট আপনার অবস্থান মূল্যায়ন করুন৷ এঁতিহাসিকগণ বলেন, এরপর ৪০০০ সৈন্য নিয়ে হযরত সাদ (রো) ইরাক অভিমুখে যাত্রা .করেন। তন্মধ্যে ৩০০০ সৈন্য ছিল ইয়ামানের অধিবাসী আর ১০০০ সৈন্য অন্যান্য অঞ্চল ও গোত্রের । কারো মতে, ওই অভিযানে সৈন্য সংখ্যা ছিল ৬০০০। হযরত উমর (রা) সিরার থেকে আ'ওয়াস পর্যস্ত তাদেরকে এগিয়ে দেন। সেখানে সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দান করে তিনি বললেন, মহান আল্লাহ্ আপনাদের জন্যে উদাহরণ বর্ণনা করেছেন এবং আপনাদের জন্য বাণী প্রদান করেছেন যাতে অন্তরগুলো জীবন্ত হয়৷ কারণ মহান আল্লাহ্ যতক্ষণ পর্যন্ত বক্ষে থাকা অন্তর জীবিত না করেন ততক্ষণ পর্যন্ত তা মৃতই থাকে । যে যতটুকু জ্ঞান অর্জন করেছে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।