0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ ১৭. নু'আয়ম ইব্ন আবদুল্লাহ্ ইব্ন নাহ্হাম | তিনি বানৃ আদী গোত্রের লোক । তিনি প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম । হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন । তবে হুদায়বিয়ার সন্ধির পূর্ব পর্যন্ত হিজরত করার সুযোগ হয়নি। তা এজন্যে যে, তিনি তার আত্মীয়-স্বজনদের প্রতি সদাচরণকারী ও তাদের কল্যাণকামী ছিলেন । তাই কুরায়শের লোকেরা তাকে বলেছিল যে, তুমি যে কোন ধর্মের অনুগামী হয়ে আমাদের মাঝে থাকতে পার । আল্লাহ্র কসম! কেউ যদি তোমাকে কষ্ট দেয় তবে তোমাকে রক্ষার জন্যে আমরা প্রাণ দিতে প্রস্তুত। বস্তুত আজনাদায়নের যুদ্ধে তিনি নিহত হন। কেউ কেউ বলেছেন, তিনি নিহত হয়েছেন ইয়ারমুকের যুদ্ধে । ১৮. হাববার ইব্ন আসওয়াদ ইব্ন আসাদ আবৃু আসওয়াদ কুরায়শী আসাদী । রাসূল-তনয়া হযরত যায়নাব রো) যখন মন্কা থেকে মদীনার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন এই লোক তীর সওয়ারীর গায়ে আঘাত করেছিল । আর ওই সওয়ারী হযরত ঘযায়নাব (রা)-কে মাটিতে ফেলে দিয়েছিল। পরবতীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পর সুন্দরভাবে ইসলামের বিধি-বিধান পালন করেন । আজনাদায়নের যুদ্ধে তিনি নিহত হন। | ১৯. হুবার ইব্ন সুফিয়ান ইবৃন আবদুল আসওয়াদ মাখযূমী। তিনি উম্মু সালামা (রা)-এর, ভাতিজা । প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন। আবিসিনিয়ায় হিজরত করেছিলেন । বিশুদ্ধ অভিমত হলো আজনাদায়নের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। কারো কারো মতে, 'বির-ই-মাউনা*র ঘটনায় তিনি শহীদ হন। আল্লাহই ভাল জানেন। ২০. হিশাম ইব্নুল আস ইবৃন ওয়াইল সাহমী | তিনি আমর ইব্নুল আস-এর ভাই । ইমাম তিরমিযী (র) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ গরুহ্ুং বলেছেন ১1১০০ ১০0]। 1১। “আস-এর দু পুত্রই মু'মিন। উভয়ের মধ্যে হিশাম ইসলাম গ্রহণ করেছিলেন আমরের পূর্বে এবং তিনি _আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখান থেকে মক্কায় ফিরে আসার পর মক্কায় আটকা! পড়েন ।.তারপর খন্দকের যুদ্ধের পর মদীনায় হিজরত করেন । হযরত আবূ বকর সিদ্দীক (রো) তাকে দূত হিসেবে রোমান সম্রাটের নিকট প্রেরণ করেছিলেন। তিনি দক্ষ ঘোড় সওয়ার, ছিলেন । আজনাদায়নের যুদ্ধে তিনি নিহত হন। কারো কারো মতে তিনি নিহত হন ইয়ারমুকের যুদ্ধে । প্রথম অভিমত সঠিক । আল্লাহই ভাল জানেন। ২১. ১৩ হিজরী সনে হযরত আবু বকর সিদ্দীক (রা) ইন্তিকাল করেন। ইতিপূর্বে তা আলোচিত হয়েছে। তার জীবনী আমরা একটি পৃথক ও পূর্ণাঙ্গ গ্রন্থ বর্ণনা করেছি। সকল প্রশংসা মহান আল্লাহ্র । | ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।