Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া . তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন । তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন | ১১. আবদুল্লাহ ইব্‌ন যুবায়র ইবন আবদুল মুস্তালিব ইব্‌ন হাশিম কুরায়শী, হাশিমী (রো) রাসূলুল্লাহ্‌ রং -এর চাচাত ভাই, খ্যাতিমান নেতা এবং প্রসিদ্ধ বীর ছিলেন। আজনাদায়নের যুদ্ধে দশজন রোমান নেতৃস্থানীয় যোদ্ধাকে সম্মুখ যুদ্ধে হত্যা করার পর শক্রর আঘাতে তিনি নিহত হন। তিনি ৩০ বছরে সামান্য বেশি আয়ু পেয়েছিলেন । ১২. আবদুল্লাহ্‌ ইব্ন আমর দাওসী । আজনাদায়নের যুদ্ধে নিহত হন। ইনি খুব বেশি পরিচিত লোক ছিলেন না। ১৩. উসমান ইবন ভালহা আবদারীহজাবী। কারো কারো মতে আজনাদা়নের যুদ্ধ তিন নিহত হয়েছেন। বিশুদ্ধ অভিমত হলো ৪০ হিজরী পর্যন্ত তিনি জীবিত ছিলেন। ১৪. পারা কারীর ইজারা ধানযাররা যার জানান রাখার ৯৯৪৮৮৫০০43৮ দিনে রাসূলুল্লাহ্‌ গ্রহ তাকে ওই পদে নিযুক্ত করেন । তখন তীর বয়স মাত্র ২০ বছর । ওই বছরই তিনি “আমীর-আল-হাজ্জ' হয়ে নোকনন নিয়ে হজ্জ আদায় করেন। রাসূলুল্লাহর এর পর হযরত আবু বকর (রা) তাকে ওই পদে বহাল রাখেন । তার ইন্তিকাল হয় মক্কাতে । কেউ কেউ বলেছেন যে, হযরত আবূ বকর (রা)-এর ওফাতের দিনেই তার ওফাত হয়। তার একটি হাদীস রয়েছে। সুনান সংকলনকারী ইমাম চতুষ্টয় ওই হাদীস উদ্ধৃত করেছেন। ১৫. ইকরিমা ইব্ন আবূ জাহ্‌ল আমর ইবৃন হিমাম ইব্‌ন মুগীরা ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন উমর ইব্‌ৃন মাখযূম | উপনাম আবূ উছমান, কুরায়শী মাখযূমী | পিতার ন্যায় তিনিও জাহেলী যুগে নেতা ছিলেন । মক্কা বিজয়ের বছর তিনি ইসলাম গ্রহণ করেন। প্রথমে তিনি মক্কা থেকে পালিয়ে গিয়েছিলেন । তারপর সত্যের নিকট ফিরে এসে ইসলাম গ্রহণ করেন । সিদ্দীক-ই-আকবর (রা)-এর শাসনামলে ইয়ামনের ধর্মত্যাগী ও মুরতাদদেরকে শায়েস্তা করার জন্যে ইকরিমা (রো)-কে প্রশাসকরূপে প্রেরণ করা হয়। তিনি মুরতাদদেরকে পরাজিত করেছিলেন। এরপর তিনি সিরিয়া এলেন। এ সময়ে তিনি সেনাধ্যক্ষের দায়িতৃ পালন করছিলেন। বলা হয় যে, ইসলাম গ্রহণ করার পর হতে মৃত্যু পর্যন্ত কেউ তাকে গুনাহ ও পাপ করতে দেখেনি ! তিনি কুরআন শরীফে চুমু খেতেন। অধিক কান্নাকাটি করতেন এবং বলতেন যে, আমার প্রতিপালকের বাণী, আমার প্রতিপালকের বাণী । এই বর্ণনার দ্বারা ইমাম আহমদ (র) প্রমাণ পেশ করেন যে, কুরআন শরীফে চুমু খাওয়া জাইয ও শরীয়তসম্মত | ইমাম শাফিঈ (র) বলেছেন, হযরত ইকরামা (রা) ইসলাম গ্রহণের পর সকল পরীক্ষায় প্রশংসনীয়ভাবে উত্তীর্ণ হয়েছেন। উরওয়া (রা) বলেন যে, হযরত ইকরামা (রো) :আজনাদায়নের' যুদ্ধে নিহত হন। কারো মতে তিনি নিহত হুন ইয়ারমুকের যুদ্ধে। মৃত্যুর পর গণনা করে দেখা গিয়েছে যে, তরবারির আঘাত-ও তীরের আঘাত মিলিয়ে তার দেহে ৭০-এর অধিক ক্ষতচিহন রয়েছে। ১৬. ফাদল ইবৃন আব্বাস ইবৃন আবদুল মুত্তালিব, কারো কারো মতে এই বছর তার মৃত্যু হয়। কিন্তু বিশুদ্ধ অভিমত হলো ১৮ হিজরী সন পর্যন্ত তিনি জীবিত ছিলৈন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।