Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আবৃ কায়স। উঁচুমানের সাহাবী । তিনি আকাবার শপথে অংশগ্রহণকারী একজন সদস্য । তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । উরওয়া ও মুসা ইব্‌ন উকবা তাই বলেছেন। ইমাম বুখারী ও ইব্‌ন মাকুলা তা সমর্থন করেছেন। ইব্‌ন আসাকির ..... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, বদর যুদ্ধে মুহাজিরদের পতাকা ছিল আলী (রা)-এর হাতে আর আনসারদের পতাকা ছিল সাদ ইব্‌ন উবাদা (রা)-এর হাতে। | আমি বলি, প্রসিদ্ধ অভিমত হলো যে, এই ঘটনা ঘটেছিল মক্কা বিজয় অভিযানে । আল্লাহ্‌ ভাল জানেন। এঁতিহাসিক ওয়াকিদী বলেন, সা'দ ইব্‌ন উমদা (রা). বদর যুদ্ধে অংশ নেননি। কারণ যুদ্ধে যাবার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার পর তাকে সাপে কামড় দিয়েছিল । ফলে তিনি যুদ্ধে : যেতে পারেন নি। রাসূলুল্লাহ্‌ রঃ তার জন্যে গনীমতের অংশ এবং সওয়াবের ঘোষণা দিয়েছিলেন। উহুদ ও পরবর্তী যুদ্ধগুলোতে তিনি অংশ নিয়েছেন। খলীফা ইবৃন খায়য়াত তাই বলেছেন। তার একটি বড় গামলা ছিল। ওই গামলায় গোশত ও রুটি ভর্তি করে রাসূলুল্লাহ মই এর সাথে সাথে থাকতেন । রাসূলুল্লাহ্‌ ই যখন তার সহধর্মিণীগণের কক্ষে যেতেন হযরত সা"দ (রা) তার সাথে যেতেন। গামলায় আবার কখনো দুধ-রুটি, কখনো ঘি-রুটি আর কখনো সির্কা ও তেল থাকত । প্রতিদিন গভীর রাতে তিনি ডেকে ডেকে বলতেন “কেউ মেহমান হবেন কি £?” তিনি খুব সুন্দর আরবী লিখতে পারতেন । ভাল তীর নিক্ষেপ করতে ও সাতার দিতে জানতেন । এ সকল কাজে দক্ষ ও অভিজ্ঞ হিসেবে তার নাম-ডাক ও খ্যাতি ছিল। আবু উমর ইব্‌ন আবদুল বার্‌ ও অন্য এতিহাসিকগণ বলেছেন যে, তিনি আবূ বকর সিদ্দীক (রো)-এর হাতে বায়'আত করা থেকে বিরত ছিলেন এবং সিরিয়া চলে গিয়েছিলেন । অতঃপর আবূ বকর সিদ্দীক (রা)-এর খিলাফতকালে ১৩ হিজরী সনে হাওরানের একটি গ্রামে তিনি ইন্তিকাল করেন। ইব্‌ন ইসহাক মাদাইনী ও খলীফা এই তথ্য উল্লেখ করেছেন । কারো কারো মতে, হযরত উমর রো)-এর শাসনামলের প্রথম দিকে তীর ইন্তিকাল হয় । কেউ বলেছেন ১৪ হিজরীতে; কেউ বলেছেন ১৫ হিজরীতে এবং কালাস ও ইবৃন বকর বলেছেন ১৬ হিজরী সনে তার ওফাত হয়। আমি বলি যে, হযরত আবূ বকর সিদ্দীক রো)-এর বায়“আত সম্পর্কে আমরা মুসনাদ-ই আহমদে বর্ণিত বর্ণনা উল্লেখ করেছি যে, সিদ্দীক-ই-আকবার (রা) যা বলেছিলেন, “খলীফা হবে কুরায়শ. বংশ থেকে” একথা হযরত সা'দ (রা) মেনে নিয়েছিলেন । হযরত সাদ (রো) সিরিয়ায় ইন্তিকাল করেছেন, এটি হলো প্রকৃত ও নিশ্চিত তথ্য । কিন্তু প্রসিদ্ধ অভিমত হলো, তিনি হাওরানে ইন্তিকাল করেছেন । মুহাম্মদ ইবন আইয দামেশকী বর্ণনা করেছেন আবদুল আলা সূত্রে সাঈদ ইব্‌ন আবদুল. আযীয থেকে । তিনি বলেছেন, সিরিয়ার প্রথম বিজিত শহ্‌র " হলো বুসরা। হযরত সাদ (রা) ওখানেই মারা যান। আমাদের যুগের অনেক বিজ্ঞজনের মতে দামেশকের 'গাওতাহ' নামক স্থানের একটি গ্রামে তাকে দাফন করা হয়, ওই গ্রামের নাম 'মানীহা” । সেখানকার তার কবরটি প্রসিদ্ধ । ইব্ন আসাকির হযরত সা'দের জীবনী বর্ণনায় ওই কবরের কথা উল্লেখ করেন নি। আল্লাহই ভাল জানেন । ইব্‌ন আবদ্দিল বার্‌ বলেছেন, এতে কোন দ্বিমত নেই যে, হযরত সা“দ (রা)-কে তার - গোসলখানায় মৃত পাওয়া গেছে। তার শরীর নীল হয়ে গিয়েছিল । তার মৃত্যু সম্পর্কে কেউ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।