Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫ হিজরী ১৩ সালে যারা ইনতিকাল করেছেন £ আরবী অক্ষরের ক্রমানুসারে তাঁদের লাম উল্লেখ করা হল ৪ হাফিজ যাহাবী এরূপ উল্লেখ করেছেন ঃ ১. আবান ইব্‌ন সাঈদ ইবৃনুল আস ইব্‌ন উমাইয়া উমাবী আবূ ওয়ালীদ মক্কী (রা) উচ্চ স্তরের সাহাবী । হুদায়বিয়া সন্ধির দিবসে তিনি হযরত উসমান (রো)-কে আশ্রয় দিয়েছিলেন । যার ফলে হযরত উসমান (রো) রাসূলুল্লাহ্গ্রত্২-এর বার্তা কুরায়শদের নিকট পৌঁছানোর জন্যে মক্কায় প্রবেশ করতে পেরেছিলেন। তার ভাই খালিদ ও আমর প্রথম যুগের মুসলমান ছিলেন। এবং আবিসিয়ায় হিজরত করে ছিলেন। আবিসিনিয়া থেকে ফিরে এসে তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান । এ পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন । এরপর তীরা তিন ভাই মক্কা ত্যাগ করে মদীনা যাত্রা করেন । তারা রাসূলুল্লাহ্‌ ্ঘ২এর সাথে মিলিত হন। তখন মুসলমানগণ খায়বার ' জয় করেন। হিজরী নয় সালে রাসূলুল্লাহ্‌গ্রং আলোচ্য সাহাবী আবান ইবন সাঈদ (রা)-কে বাহরাইনের প্রশাসক নিয়োগ করেন ৷ আজনাদায়ন-এর যুদ্ধে তিনি শহীদ হন। ২. রাসূলুল্লাহ্‌ গু -এর আর্যাদকৃত ক্রীতদাস আনাসাহ্‌ রো)। প্রসিদ্ধ অভিমত হলো ইনি বদর যুদ্ধে শহীদ হয়েছেন । ইমাম বুখারী ও অন্যরা তাই বলেছেন। ওয়াকিদী বিজ্ঞজনদের সুত্রে উল্লেখ করেছেন যে, আনাসাহ্‌ (রা) উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এরপর বহুদিন জীবিত ছিলেন। ওয়াকিদী বলেন, ইবুন আবৃয যিনাদ আমাকে মুহাম্মদ ইবৃন ইউসুফ সূত্রে জানিয়েছেন যে, হযরত আনাসাহ্‌ (রো) ইনতিকাল করেছেন হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর শাসনামলে ৷ তার উপনাম আবূ মাসরূহ। যুহরী বলেন যে, আনাসাহ্‌ (রো) রাসূলুল্লাহ্‌ পই -এর দরজায় দীড়িয়ে দর্শনার্থীদের জন্যে অনুমতি এনে দিতেন। ৩. তামীম ইবৃন হারিছ ইবৃন্‌ কায়স সাহমী (রো) ৪. তার ভাই কায়স ইব্ন'হারিছ সাহ্মী (রা)। তীরা দু'জন উচু দরের সাহাবী ছিলেন । দু'জনেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন । দু'জনেই আজনাদায়ন যুদ্ধে শহীদ হয়েছেন । ৫. হারিছ ইব্ন আওস ইবৃন আতীক (রা) । তিনি আবিসিনিয়ায় হিজরতকারীদের. একজন । আজনাদায়নের যুদ্ধে তিনি শহীদ হন। ৬. খালিদ ইব্‌ন সাঈদ ইবনুল আস উমাবী (রো) প্রথম যুগের মুসলমান । আবিসিনিয়ায় হিজরত করেছেন। ১০ বছরের অধিককাল সেখানে অবস্থান করেছিলেন। বলা হয়ে থাকে যে, ত্রহুং-এর পক্ষ থেকে তিনি সানাআ-এর প্রশাসক নিযুক্ত হয়েছিলেন। কতক বিজয় অভিযানে হযরত আবূ বকর সিদদীক রো) তাকে সেনাপতিরূপে প্রেরণ করেছিলেন। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে । কেউ বলেছেন তিনি মারজুস-সাফর যুদ্ধে নিহত হয়েছেন । কেউ বলেছেন তিনি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন । খলীফা আবু বকর সিদ্দীক (রা) শীস্তিস্বরূপ তাঁকে মদীনায় ঢুকতে দেননি । ফলে তিনি একমাস বাইরে অবস্থান করছিলেন । শেষ পর্যন্ত মদীনায় প্রবেশের অনুমতি দিলেন । কেউ কেউ বলেন যে, আসলাম তীকে হত্যা করেছিল । সে বলেছিল, আমি যখন তাকে হত্যা করি তখন একটি আালোর ঝলকানি আকাপের দিকে উঠে যায়। ৭. সা'দ ইবৃন উবাদা ইব্‌ন দালীম ইব্‌ন হারিছা ইব্ন আবু খুযায়মা রো)। কেউ বলেছেন, হারিছা ইব্‌ন খুযায়মা ইব্‌ন ছা'লাবা ইব্ন তারীক ইব্‌ন খাযরাজ ইব্‌ন সাইদা ইব্ন কা'ব ইব্‌ন . খাযরাজ আনসারী খাযরাজী । তিনি খাযরাজ গোত্রের নেতা । উপনাম আবু ছাবিত। মতান্তরে আল-বিদায়া - ৯ | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।