0011191115 ৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বিশেষত আবূ উবায়দ-এর সেতুর যুদ্ধের পর বুওয়াবের যুদ্ধে জয়ে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে । ওই যুদ্ধে তরবারির আঘাত ও ফোরাত নদীতে ডুবে প্রায় এক লাখ পারসিক সৈন্য মারা যায়। অধিকাংশ এঁতিহাসিক এই তথ্য সমর্থন করেন। কথিত আছে যে, ১৪ হিজরী পর্যন্ত এই যুদ্ধ প্রলঘ্বিত হয়েছিল। এই বিষয়ে আরো বর্ণনা পরে আসবে । কারো কারো মতে, এই হিজরী সনে খলীফা উমর ইব্ন খাত্তাব (রা) সদলবলে হজ্জ আদায় করেন। অবশ্য কারো কারো মতে, এই বছর খলীফা হজ্জ করেননি বরং আবদুর রহমান ইব্ন আওফ (রা) লোকজন : নিয়ে হজ্জ আদায় করেছেন। এই বছরেই খলীফা উমর ইব্ন খাস্তাব আরব গোত্রগুলোকে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে অংশ নেবার আহ্বান জানান । ফলে প্রত্যেক স্থান ও প্রান্ত থেকে তারা মদীনায় আসে । খলীফা তাদের সকলকে ইরাক ও সিরিয়ায় পাঠিয়ে দেন। ইবন ইসহাকের বর্ণনা অনুযায়ী এই সনে জুমাদাল উলা মাসের ৩ তারিখ শনিবার “আজনাদায়ন” যুদ্ধ সংঘটিত হয়, ওয়াকিদীও তাই বলেছেন। এই যুদ্ধ হয়েছিল রামাল্লা ও জাসরায়ন-এর মধ্যবর্তী স্থানে। তাতে রোমানদের সর্বাধিনায়ক ছিল কায়কালান আর মুসলমানদের সেনাধ্যক্ষ হযরত আমর ইব্ন আস (রো)। মুসলিম সৈন্য সংখ্যা ছিল ২০,০০০। কায়কালান ওই যুদ্ধে নিহত হয় । রোমানগণ পরাজিত হয়। তাদের বহু সংখ্যক সৈন্য নিহত হয়। মুসলমানদের মধ্য থেকেও একদল মুজাহিদ শহীদ হন। শহীদগণের মধ্যে আছেন হিশাম ইব্ন আবদুল্লাহ্ ইব্ন নাহ্হাম, তোফায়ল ইবন আমর দাওসী, আবদুল্লাহ্ ইব্ন আমর দাওসী, দিরার ইব্ন আযওয়ার, ইকরিমা ইব্ন আবু জাহ্ল, তার চাচা সালামা ইবৃন হিশাম, হাববার ইবৃন সুফিয়ান, সাখর ইব্ন নাসর, চার নাগর বানাবার গা টিন বাটি বাটি ইব্ন কায়স রো) প্রমুখ । মুহম্মদ ইব্ন সা'দ বলেন, সেদিন হুলায়ব ইবৃন আমর এবং তার মাতা আরওয়া বিন্ত আবদুল মুত্তালিব নিহত হন। আরওয়া ছিলেন রাসূলুল্লাহ্ পরশ -এর. ফুফু । সেদিন আরো যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে আছেন আবদুল্লাহ্ ইব্ন যুবায়র ইব্ন আবদুল মুত্তালিব । ওয়াকিদীর বর্ণনা অনুযায়ী তখন আবদুল্লাহর বয়স ছিল ৩০ বছর। তার থেকে বর্ণিত কোন হাদীস নেই ।। হুনায়ন যুদ্ধে যারা যুদ্ধ মাঠে অটল ও স্থির ছিলেন তিনি তাঁদের অন্যতম । ইব্ন জারীর বলেছেন যে, ওই যুদ্ধে উছমান ইবৃন তালহা ইব্ন আবূ তালহা এবং হারিছ ইব্ন আওস ইবৃন আতীক (রো) নিহত হয়েছেন। খলীফা ইব্ন যায়য়াতের বর্ণনা অনুযায়ী এই হিজরী সনে “মারজুস সাফর' যুদ্ধ সংঘটিত হয়। জুমাদাল উলা মাসের ১২ দিন বাকি থাকতে এই যুদ্ধ সংঘটিত হয়। তাতে মুসলিমদের অধিনায়ক ছিলেন খালিদ ইব্ন সাঈদ ইব্ন আস। তিনি সেদিন নিহত হন। কারো মতে তার ভাই আমর এবং মতান্তরে তার পুত্র ওই যুদ্ধে নিহত হয়েছিল। আল্লাহ্ ভাল জানেন। [.. ইব্ন ইসহাক বলেন, এই যুদ্ধে রোমানদের সেনাপতি ছিল কালকাত। রোমানদের বহু লোক নিহত হয়েছিল। সেদিন এমন হয়েছিল যে, ওদের রক্তের স্রোতে যাতা ঘুরতে পারত । বিশুদ্ধ অভিমত এই যে, মারজুস-সাফর যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৪ হিজরীর শুরুর দিকে । এ বিষয়ে অবিলম্বে আলোচনা হবে । | ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।