0011191115 ১৩ হিজরী সনের ঘটনাপঞ্জি এই হিজরীতে হযরত খালিদ ইব্ন ওয়ালীদের সেনাপতিত্ে ইরাক যুদ্ধের বিবরণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। এই হিজরী সনে হীরা ও আম্বার নগরী মুসলমানগণ জয় করেন। প্রসিদ্ধ অভিমত অনুসারে এই হিজরীতে হযরত খালিদ ইব্ন ওয়ালীদ (রা) ইরাক থেকে সিরিয়ায় গমন করেন। এঁতিহাসিক সায়ফ ইবৃন উমরের তথ্যানুসারে এই সনে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। ইব্ন জারীর এই মত সমর্থন করেছেন। এই যুদ্ধে বহু মুসলমান শহীদ হন। তাদের সকলের নাম ও জীবনী উল্লেখ করলে এই গ্রন্থের আকার অনেক বড় হয়ে যাবে। আল্লাহ্ ওই শহীদগণের প্রতি সন্তুষ্ট হোন। এই হিজরী সনে হযরত আবূ বকর সিদ্দীক রো) ইনতিকাল করেন। একটি পৃথক গ্রন্থে আমরা তার জীবনী লিপিবদ্ধ করেছি। এই হিজরী সনের জুমাদাল আখির মাসের ৮ দিন বাকি. থাকতে রোজ মঙ্গলবার হযরত উমর (রা) খিলাফতের*দায়িতৃ গ্রহণ করেন। তিনি মদীনার বিচারক হিসেবে হযরত আলী (রা)-কে এবং সিরিয়ার সেনাপতি হিসেবে আবু উবায়দা আমির ইব্ন আবদুল্লাহ্ ইব্ন জাররাহ ফিহ্রীকে নিযুক্ত করেন। হযরত খালিদ.ইব্ন ওয়ালীদকে ওই পদ থেকে অপসারণ করেন । অবশ্য তাকে সমর বিষয়ক উপদেষ্টা কমিটিতে রেখে দেন। এই হিজরী সনে সন্ধির ভিত্তিতে বুসরা নগরী জয় হয়। এটিই সিরিয়ার প্রথম বিজিত শহর । এই হিজরী সনে দামেশক নগরী মুসলমানদের অধীনস্থ হয় । সায়ফ ইব্ন উমর তাই বলেছেন । এটি আমরা আগে উন্দ্েখ করেছি। সেখানে প্রশাসক হিসেবে নিযুক্ত হন ইয়াধীদ ইব্ন আবু সুফিয়ান । দামেশকে তিনি প্রথম মুসলিম প্রশাসক 1 এই হিজরী সনে গাওর এলাকায় ফিহ্ল যুদ্ধ অনুষ্ঠিত হয়। ওই যুদ্ধে অনেক সাহাবী নিহত হন। সাহাবী নন এমন অনেক লোকও ওই যুদ্ধে নিহত হন। আবু উবায়দ -এর সেতুর যুদ্ধও অনুষ্ঠিত হয় এই হিজরী সনে । এই যুদ্ধে প্রায় চার হাজার মুসলিম নিহত হন। মুসলিম সেনাপতি আবু উবায়দ ছাকাফী শুই যুদ্ধে নিহত হন। আবু উবায়দ ইবন মাসউদ ছাকাফী ছিলেন আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-এর শ্বশুর, তার স্ত্রী সাফিয়্যার পিতা । সাফিয়্যা খুব সতী-সাধ্বী ও পুণ্যবতী মহিলা ছিলেন & উক্ত আবূ উবায়দ-এর ট পরিচয় হলো তিনি ভণ্ড নবী মুখতার হাকাফীর পিতা । ইরাক যুদ্ধের সময় মাঝে মাঝে তিনি ইরাকে প্রশাসকের দায়িতৃ পালন করেন। সেনাপতি মুছান্না ইবৃন হারিছা (রা) এই হিজরী সনে ইন্তিকাল করেন। এতিহাসিক ইব্ন ইসহাক তাই বলেছেন, মুছান্না মাঝে মাঝে ইরাকে সেনাপতির দায়িতৃ পালন করেছিলেন । খালিদ ইব্ন ওয়ালীদ সিরিয়া যাবার সময় মুছান্নাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন । অনেক বড় বড় ঘটনায় তিনি উপস্থিত ছিলেন। বিভি যুদ্ধ তীর ই রাগ রারার রা! ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।