Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১ অধ্যায় $ এরপর খলীফা উমর ইবৃন খাত্তাব (রা) ইরাকের সেনাপতি হিসেবে: সা“দ ইবৃন আবী ওয়াক্কাস যুহরী (রা)-কে প্রেরণ করলেন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন। তার সাথে ছিল ছয় হাজার সৈনিক । খলীফা উমর (রা) জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ এবং মুছান্না ইব্‌ন হারিছার নিকট লিখলেন তাঁরা দু'জনে যেন সা'দ (রা)-এর নেতৃত্ব মেনে নেন। তারা যেন তার নির্দেশ শোনেন। তার প্রতি অনুগত হন। সাদ (রা) ইরাক পৌছলেন। তারা- দু'জনে তাঁর সহযোগী হলেন। ইতিপূর্বে মুছান্না ও জারীর রো) নিজেদের মধ্যে মতবিরোধে লিপ্ত ছিলেন। মুছান্না জারীরকে বলেছিলেন যে, খলীফা তো আপনাকে প্রেরণ করেছেন আমার সাহায্যের জন্য । সৃতরাং এখানকার মুল আমীর ও সেনাপতি আমি । আর জারীর বলছিলেন যে, খলীফা আমাকে আপনার উপর আমীর ও সেনাপতি বূপে প্রেরণ করেছেন। সেনাপতি হিসেবে হযরত সাদ (রা)-এর ইরাক আগমনের ফলে তীদের দু'জনের বিবাদ মীমাংসা হয়ে যায়। ইব্‌ন ইসহাক বলেন, এই বছর মুছান্না রো) ইন্তিকাল করেন। বিশুদ্ধ অভিমত হলো উমর (রা) সাদ (রা)-কে ইরাক প্রেরণ করেছিলেন ১৪ হিজরী সনের প্রথম দিকে । মতবিরোধের পর পারসিকদের সম্রাট হিসেবে ইয়াযৃদগিরদকে মনোনয়ন+ শীরীন এক সময় পারসিক সম্রাটদের যত বংশধর ছিল সকলকে শ্বেত প্রাসাদে একত্র করেছিল। তারপর নির্দেশ দিয়েছিল এদের মধ্যে পুরুষ যারা আছে তাদের সকলকে হত্যা করে ফেল । শ্বেত প্রাসাদে উপস্থিত রাজকীয় লোকদের মধ্যে ইয়াযৃ্দগিরদ-এর মাও ছিল। তার সাথে ছিল পুত্র ইয়ায্দগিরদ । সে তখন অল্প বয়ঞ্ক, মা তার ছেলেকে তার মামার কাছে পাঠিয়ে দেয়ার প্রতিশ্রতি দেয়। মামারা এসে ইয়াযদগিরদকে তাদের দেশে নিয়ে যায়। বুওয়াবে যা ঘটার তাতো ঘটেছে। বহু পারসিক মুসলমানদের হাতে নিহত হয় । মুসলমানগণ ওদের উপর চড়াও হয়। ওদের বিরুদ্ধে বিজয় হয় এবং পর এরপর পারসিকগণ শুনতে পেল যে, উমর (রা)-এর পক্ষ থেকে নতুন সেনাপতি হিসেবে সা'দ (রা) ইরাকে আসছেন। এই রা প্রধান সেনাপতি রুস্তম ও ফীরুজানকেও তারা ওই সভায় উপস্থিত রাখে । পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে তারা নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করে এবং ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে। এরপর তারা উপদেশমূলক কথাবার্তা বলে এবং সেনাপতিদ্বয়কে এই বলে শাসিয়ে দেয় যে, যথোচিত ও যথাযোগ্য কৌশলে যুদ্ধ চালাতে না পারলে আমরা তোমাদের দু'জনকেই খুন করে ফেলব এবং তোমাদেরকে খুন করে আমরা মনের ক্ষোভ নিরসন করৰ। এরপর তারা সিদ্ধান্ত নিল যে, তারা সম্রাট বংশের সকল মহিলার খোজ নিবে এবং ওদের কারো নিকট পুত্র সন্তান থাকলে তাকে রাজা মনোনীত করবে । তারা খুঁজতে শুরু করে । সম্রাট বংশীয় কোন মহিলাকে পেলে তারা জিজ্ঞেস করে তার পুত্র সন্তান আছে কি না, সম্ভান থাকলে হত্যার ভয়ে মায়েরা বলতে থাকে যে, তাদের কোন পুত্র সন্তান নেই । তারা খুঁজতেই থাকে । এক পর্যায়ে তারা ইয়াযৃদগিরদ -এর মায়ের সন্ধান পায়। তারাপুত্র সহ তাকে নিয়ে আসে এবং ইয়াযদগিরদকে রাজা মনোনীত করে। তখন তার বয়স ২১ বছর। তার পিতা ছিল শাহরিয়ার ইবৃন কিসরা। তারা রাণী ১. এখানে মুল গ্রন্থের ফটোকপির ছাপায় আগ-পিছ রয়েছে। তবে এতে তথ্যের ব্যাপারে হেরফের হয়নি । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।