Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৫৯ সায়ফ ইব্ন উমর বলেন, এ ঘটনা ঘটেছিল ১৩ হিজরী সনের শাবান মাসে ইয়ারমুক যুদ্ধের ৪০দিন পর । মুসলমানগণ ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছিলেন । তারপর দলবদ্ধ হয়েছিলেন । তাদের কেউ কেউ মদীনায় ফিরে এসেছিলেন। হযরত উমর (রা) কাউকে ত্রিক্কার করেন নি__ মন্দ বলেন নি। বরং তিনি বলেছেন, আমি আপনাদের অন্তর্ভুক্ত । এরপর আল্লাহ্‌ তা“আলা ওই অগ্রিপূজারীদেরকে নিজেদের মধ্যে অন্তর্ন্দে ব্যস্ত রাখেন । মাদায়েনবাসিগণ রুস্তমের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাকে পদচ্যুত করে । পরে তাকে পুনরায় দায়িত্ব দেয় এবং তার সাথে - ফীবুজানকেও ক্ষমতা প্রদান করে। শেষে তালা, দু'ভাগে বিভক্ত হয়ে যায়। পারসিকগণ মাদায়েনের উদ্দেশ্যে যাত্রা করে। পথে হযরত মুছান্না (রা)-এর নেতৃত্বাধীন একদল মুসলিম সৈনিকের মুখোমুখি হয় তারা । দুই পারসিক সেনাপতি নিজেদের সেনাবাহিনী নিয়ে মুসলিম সেনাপতি মুছান্না (রা)-এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। তিনি ওদের দু'জনকে এবং ওদের সাথে থাকা বহু পারসিককে বন্দী করেন এবং হত্যা করেন। এরপর সেনাপতি মুছান্না ইরাকে অবস্থানরত মুসলিম সেনাপতিদের সাহায্য চেয়ে লোক পাঠালেন। ওরা তাঁর নিকট সাহায্য পাঠাল । মদীনা থেকে খলীফা উমর (রা) তার নিকট প্রচুর সাহায্য পাঠান । ওই সাহায্য দলে ছিলেন জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী ও তার পূর্ণ গোত্র । শীর্ষস্থানীয় অন্যান্য মুসলিম নেতৃবৃন্দও সেই দলে ছিল । ফলে এবারকার সৈন্য সংখ্যা অনেক বৃদ্ধি পায়। বুওয়ায়ব-এর যুদ্ধ ঃ পারসিকদের উপর মুসলমানদের প্রতিশোধ গ্রহণ মুসলমানদের রণপ্রস্তুতির কথা পারসিক সেনাপতিগণ. অবগত হলো । মুসলিম সেনাপতি মুছান্না রো)-এর অধীন বিশাল সৈন্য বাহনীর কথাও তারা জানতে পারে। এদেরকে প্রতিরোধ করার জন্যে তারা মিহরানের সেনাপতিত্বে একটি বিশাল সেনাদল প্রেরণ করে। উভয়পক্ষ বুওয়ায়ব নামক স্থানে মুখোমুখি হয় । বুওয়ায়ব হলো কৃফার নিকটবর্তা একটি স্থান। উভয় পক্ষের মাঝে ছিল ফোরাত নদী । পারসিকগণ বলল, “হয় তোমরা নদী পার হয়ে আমাদের নিকট আস নইলে আমরা নদী অতিক্রম করে তোমাদের নিকট যাব ।* মুসলমানগণ বললেন, “তোমরাই নদী পার হযে আস ।” তারা নদী পার হয়ে এল । তারপর উভয় পক্ষ যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে থাকল । এটি রমযান মাসের ঘটনা । সেনাপতি মুছান্না মুসলিম সৈনিকদেরকে রোযা না রাখার কথা বললেন। সকলে রোযা ছেড়ে দিল । যাতে যুদ্ধে শক্তি. পায়, সৈন্যগণ প্রস্তুত । সেনাপতি মুছান্না প্রত্যেক গোত্রের সেনাপতিদের পতাকা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লাগলেন এবং তাদেরকে জিহাদে উৎসাহ দিয়ে ধৈর্য ও নীরবতা অবলম্বনের উপদেশ দিচ্ছিলেন । ওই যুদ্ধে নিজ গোত্রসহ জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ বাজালী এবং বহু শীর্ষস্থানীয় মুসলিম নেতৃবৃন্দ ছিলেন। ওদের উদ্দেশ্যে মুছান্না বললেন, আমি তিনবার আল্লাহু আকবর বলব । তাতে সকলে প্রস্তুত হয়ে যাবে। আমি চতুর্থ বার আল্লাহু আকবর বলার সাথে সাথে শত্রুপক্ষের উপর আক্রমণ করবে। জবাবে সকলে তার নির্দেশ মান্য ও তীর প্রতি আনুগত্যের ঘোষণা দিল। কিন্তু তার ১ম তাকবীরের সাথে সাথে পারসিকগণ হামলা চালায় মুসলমানদের উপর । তারা ঘিরে ফেলে মুসলিম সৈন্যদেরকে | উভয়পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয় । সেনাপতি মুছান্না একটি সারিতে কিছুটা ক্রুটি লক্ষ্য করেন। তিনি সেখানে একজন লোক পাঠালেন। সে ওই সারির লোকদেরকে বলছিল, ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।