Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া প্রথমে হাতীগুলোকে হত্যা করা হয়। ফলে মুসলমানগণ হাতীগুলোকে ঘিরে ফেলেন এবং সবগুলোকে হত্যা করে ফেলেন । পারসিকগণ একটি সুবিশালদেহী সাদা হাতীকে সামনে ঠেলে দেয়। সেটি হত্যা করার জন্যে সেনাপতি আবূ উবায়দ সামনে অগ্রসর হন। তিনি তরবারির আঘাত হানেন হাতীটির উপর । হাতীর শুড় কেটে যায়। হাতী মাতাল ও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ভয়ংকর একটি.চিৎকার দিয়ে সেনাপতি আবূ উবায়দ রো)-এর উপর ঝাপিয়ে পড়ে। দু'পায়ে তাকে দলিত-মথিত করে ফেলে । তিনি মারা যান। হাতীটি তার দেহের উপর দীড়িয়ে থাকে । আবু উবায়দ তার অবর্তমানে যাকে সেনাপতির দায়িত্‌ দিয়েছিলেন তিনি এসে হাতীর উপর আক্রমণ করলেন । হাতীটি তাকেও মেরে ফেলে । এরপর তার পরবর্তী দায়িত্ব প্রাপ্ত সেনাপতি এসে হামলা করলেন। হাতীটি তাকেও মেরে ফেলল । এরপর তার পরবতী সেনাপতি, এরপর তার পরবর্তী সেনাপতি । এভাবে আবূ উবায়দের মনোনীত সাতজন সেনাপতি নিহত হন। এরা সকলে ছিলেন ছাকীফ গোত্রের লোক। এরপর সেনাপতি আবূ উবায়দের অসিয়ত অনুযায়ী সেনাপতির দায়িত্‌ পান মুছান্না ইব্ন হারিছা। সেনাপতি আবু উবায়দ রো)-এর স্ত্রী দাওমা ঠিক এরূপ স্বপ্ন দেখেছিলেন যা হুবহু বাস্তবায়িত হলো । এসব ঘটনায় মুসলমানগণ সাহস হারা হয়ে গেলেন। বাকি থাকল শুধু পারসিকদের বিজয় ৷ মুসলমানগণ দুর্বল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সকলে পেছনে পালাতে শুরু করে । পারসিকগণ ওদেরকে তাড়া করতে থাকে; ওরা বহু মুসলমানকে হত্যা করে, মুসলমানগণ বিক্ষিপ্ত ও পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সেতু পর্যন্ত আসে । কেউ কেউ সেতু পার হয়ে আসে । এরই মধ্যে ভেঙ্গে যায় ওই সেতু । ফলে ওপাড়ে যারা ছিল পারসিকগণ তাদেরকে আটক করে ফেলে । সেখানেও তারা বহু মুসলমানকে হত্যা করে। প্রায় চার হাজার মুসলমান ফোরাত নদীতে ডুবে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেনাপতি মুছান্না ইবৃন হারিছা সেতুর উপর এসে দীড়ালেন। সেই সেতু যেটি অতিক্রম করে তীরা ওপারে গিয়েছিলেন। পরাজিত হয়ে কেউ কেউ ফোরাত নদীতে ঝাপ দিয়েছিল এবং ডুবে গিয়েছিল। সেতুর উপর দীড়িয়ে সেনাপতি মুছান্না ডেকে ডেকে বললেন, হে লোকসকল! শান্ত হোন, স্থির হোন, আমি সেতুর মুখে দীড়িয়ে আছি। আপনাদের সকলে পার না হওয়া পর্যন্ত আমি সেতু পার হব না। সকল মুসলমান সেতু পার হলো । এরপর মুছান্না (রা) সেতু পার হয়ে ওদের নিকট গেলেন। তিনি এবং সাহসী সৈনিকগণ পাহারা দিতে লাগলেন। উপস্থিত অধিকাংশ মুসলমান ছিলেন আহত, রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত । কতক মুসলমান বনে-জঙ্গলে চলে যায়। শেষ পর্স্ত তাদের গন্তব্য জানা যায়নি। ওদের কতক ভীত-সন্ত্স্ত হয়ে মদীনা শরীফ ফিরে আসে । এই দুঃখজনক পরাজয়ের সংবাদ মদীনায় খলীফার নিকট নিয়ে. আসেন আবদুল্লাহ্‌ ইবন যাযদ ইব্‌ন আসিম মুযানী। তিনি এসে দেখেন খলীফা উমর ইব্ন খাত্তাব রো) মিম্বরে আছেন । খলীফা বললেন, হে আবদুল্লাহ্‌ ইবৃন যায়দ, কী সংবাদ £ আবদুল্লাহ্‌ বললেন, নিশ্চিত সং এনেছি আপনার নিকট । এরপর মিম্বরে খলীফার নিকট গেলেন। এবং কানে কানে প্রকৃত ঘটনা জানালেন। কেউ কেউ বলেছেন যে, যুদ্ধ-পরাজয়ের সংবাদ সর্বপ্রথম খলীফার নিকট নিয়ে আসেন আবদুল্লাহ্‌ ইব্ন ইয়ামীদ ইব্‌ন হুসায়ন হুতামী। আল্লাহই ভাল জানেন। ড/৬/৬/.9111001109.0010 .

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।