0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ মদীনার একাধিক ব্যক্তিকে খলীফা উমর (রা) সেনাপতি নিযুক্ত করেন । সবার উপরে সেনাপতির দায়িত্ব দেন এই আবু উবায়দ ইব্ন মাসউদ ছাকাফীকে । তিনি কিন্ত্রু সাহাবী ছিলেন না। কেউ কেউ হযরত উমর রো)-কে জিজ্ঞেস করলেন যে, কোন সাহাবীকে আপনি প্রধান সেনাপতি নিযুক্ত করলেন না কেন? তিনি বললেন, সর্বপ্রথম যে সাড়া দিয়েছে আমি তাকেই প্রধান সেনপতি নিযুক্ত করেছি। আপনারা তো দীনের সাহায্যে সবার আগে এগিয়ে এসেছেন । আর এই ঘটনায় এই লোক আপনাদের সবার আগে এগিয়ে এসেছে। সবার আগে সাড়া দিয়েছে। এরপর খলীফা উমর (রা) আবূ উবায়দা ইব্ন মাসউদ ছাকাফীকে ডেকে ব্যক্তিগত ব্যাপারে খোদাভীতি ও তাকওয়া অবলম্বন ও সাথী মুসলিম সৈন্যদের কল্যাণ কামনার উপদেশ দিলেন । সকল কাজে সাহাবীদের সাথে পরামর্শ করার নির্দেশ দিলেন। সালীত ইব্ন বাশীরের সাথেও পরামর্শ করার কথা বললেন। কারণ সালীত ইবন বাশীরের রয়েছে যুদ্ধ সন্বন্ধে বাস্তব অভিজ্ঞতা । তিনি সরাসরি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । বস্তুত মুসলমানদের এই সেনাদল ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে । তাদের সংখ্যা সাত হাজার । খলীফা উমর (রো) হযরত আবূ উবায়দা (র)-কে লিখলেন, খালিদ (রা)-এর সাথে যে সকল সৈন্য ইরাক থেকে এসেছে ওদেরকে যেন পুনরায় ইরাকে পাঠিয়ে দেন। তিনি দশ হাজার ' সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করলেন। হাশিম ইব্ন উতবাকে নেতা মনোনীত করে তার তত্ত্বাবধানে ওই সেনাবাহিনী ইরাকে প্রেরণ করেন। ওদিকে জারীর ইব্ন আবদুল্লাহ্ বাজালীর নেতৃতে চার হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী হযরত উমর (রা) ইরাকে প্রেরণ করেন। জারীর ইব্ন আবদুল্লাহ্ তার বাহিনী নিয়ে কৃফা পৌঁছেন। সেখানে “হারকারান আল মাদার”-এর সাথে তীর যুদ্ধ হয়। যুদ্ধে হারকারান নিহত হয় এবং তার সেনাবাহিনী পরাজিত হয়। ওদের অধিকাংশই দজলা নদীতে ডুবে মারা যায়। মুসলিম বাহিনী ইরাক গিয়ে পৌঁছে। রা “আযার মীদাখৃত' -কে হত্যা করে তারা বূরান বিন্ত কিসরাকে ক্ষমতায় বসায়। রাণী বূরান কুস্তম ইবৃন ফারাখযায নামের এক সাহসী বীর যোদ্ধার নিকট দশ বছরের জন্যে রাজত্ব হস্তাত্তর করে এই শর্তে যে, সে যুদ্ধ পরিচালনা করবে । এরপর রাজতৃ ফিরে আসবে কিসরার বংশধরদের নিকট । রুস্তম তা মেনে নেয়। এই রুস্তম ছিল একজন জ্যোতির্বিদ। জোতিষ্ক ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে তার ছিল পর্যাপ্ত জ্ঞান। একদিন তাকে বলা হয়েছিল__আপনি জানতেন যে, এই রাজত্ব আর পূর্ণতা পাবে না-স্থায়ী হবে না। তবু এটি গ্রহণে কিসে আপনাকে উৎসাহিত করল ? তিনি বলেলেন, *লোভ-লালসা এবং মর্যাদা লাভের উচ্চাকাজক্কা আমাকে এটি গ্রহণে উৎসাহিত করেছে ।' নামারিকের যুদ্ধ সেনাপতি রুস্তম জাবান নামের এক ব্যক্তিকে সেনাপতির দায়িত্ প্রদান করত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে প্রেরণ করেছিল। তার দু'পাশে দায়িত্প্রাপ্ত ছিল হাশনাস মাহ্ ও মারদান শাহ নামের দু'জন লোক । মারদান শাহ্ ছিল সেনাপতি রু্তমের কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি । তারা নামারিক নামক স্থানে সেনাপতি আবূ উবায়দ-এর মুখোমুখি হয় । নামারিক হলো হীরা ও কাদেসিয়া নগরীর মধ্যবর্তী একটি স্থান । মুসলিম অশ্বারোহী বাহিনীর দায়িতে তখন হযরত ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।