0011191115 ৫৪ আল-বিদায়া 'ওয়ান নিহায়া সেদিন ওদের প্রায় ৮০ হাজার লোক নিহত হয় । যারা পালিয়ে গিয়েছিল শুধু তারাই প্রাণে বেঁচেছে। মুসলমানগণ গনীমত হিসেবে ওদের বহু মালামাল ও ধন-সম্পদ অধিকার করেন। ৭০ এর নির্দেশ মুতাবিক হযরত আবূ উবায়দা (রা) ও খালিদ (রা) নিজেদের সৈন্যবাহিনী নিয়ে হিমৃ্স অভিমুখে যাত্রা করেন। সেনাপতি আবু উবায়দা (রা) জর্ডানে শুরাহবীল ইব্ন হাসানাকে শাসনের দায়িতু দিয়ে যান। শুরাহবীল এবং আমর ইব্ন আস যাত্রা করেন 'বীসান'-এর দিকে । তারা বীসান অবরোধ করেন। সেখানকার অধিবাসীগণ যুদ্ধের জন্যে বের হয়। সংঘটিত হয় প্রচণ্ড যুদ্ধ। এরপর তারা সন্ধি স্থাপন করে। যেমন করেছিল দামেশক অধিবাসীগণ । শুরাহ্বীল ইব্ন হাসানা তাদের ভূমি ও স্থাবর সম্পত্তিতে জিযিয়া কর আরোপ করেন । আবূ আওয়ার সুলামী তাবারিয়্যা অধিবাসীদের ব্যাপারে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেন। | ইরাকে সংঘটিত যুদ্ধ আমরা আগেই উল্লেখ করেছি €য, হযরত খালিদ (রা) ইরাক থেকে নিরিয়ার উদ্দেশ্য যাত্রা করার পর মুছান্না (রা) ইরাকে রয়ে গেলেন। হযরত খালিদ (রা) যাত্রা করেছিলেন এক বিশাল সেনাদল নিয়ে। কারে। তে, সৈন্যসংখ্যা ছিল নয় হাজার । কেউ বলেছেন তার সাথে যাত্রা করা সৈন্য ছিল তিন হকার । কারো মতে সাতশ | কেউ বলেছেন আরো কম । তবে সবাই একমত যে, ইরাকে অবস্থানকারী বড় বড় যোদ্ধা ও নেতৃস্থানীয় সৈনিকগণ তার সাথে যাত্রা করেছিলেন । অব'শষ্ট সৈন্যসহ মুছান্না (রা) ইরাকে রয়ে গেলেন । তার সাথে থাকা সৈন্য ছিল. নিতান্ত কম। অন্যদিকে পারসিকদের আক্রমণের আশংকা ছিল খুব বেশি । ওদের রাজা-রাণী পরিবর্তনের ঝামেলা না থাকলে তারা অবশ্যই আক্রমণ করত ! খলীফা আবু বকর সিদ্দীক (রা)-এর পক্ষ থেকে দীর্ঘদিন যাবত মুছান্না রো)-এর নিকট কোন সংবাদ যাচ্ছিল না। তাই তিনি মদীনার উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি এসে দেখলেন, হযরত সিদ্দীক-ই-আকবর তখন জীবন সায়াহ্কে ! তিনি খলীফাকে ইরাক পরিস্থিতি জানালেন । খলীফা সিদ্দীক-ই-আকবর (রা) হযরত উমর (রা)-কে অসিয়ত করলেন তিনি যেন জনসাধারণকে ইরাক যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান । হযরত সিন্দীক-ই-আকবর (রা) ইন্তিকাল করলেন । মঙ্গলবার রাতে তীকে দাফন করা হলো । পরদিন ভোরে উমর (রা) লোকজনকে ইরাক যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানালেন । যুদ্ধে অংশগ্রহণের জন্যে উৎসাহিত করলেন। এর সওয়াব ও পুরক্কার সম্পর্কেও জানালেন। কিন্তু কেউই তীর আহ্বানে সাড়া দিল না। কারণ পারসিকদের শক্তির দাপট এবং যুদ্ধ-নৈপুণ্যের প্রেক্ষিতে কেউই ওদের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইত না। তিনি দ্বিতীয় এবং তৃতীয় দিনও যুদ্ধে অংশ. নেবার আহ্বান জানান । কেউই কিন্তু সাড়া দেয়নি । সেনাপতি মুছান্না (রা) বক্তব্য রাখলেন । হযরত খালিদ (রা)-এর হাতে ইরাকের একটি বিরাট অংশে আল্লাহ্ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন তিনি তা উল্লেখ করলেন । ওখানে যে সকল ধন-সম্পদ ও মালামাল মুসলমানদের হস্তগত হয়েছে তাও তিনি সকলকে অবহিত করলেন। কিন্তু তৃতীয় দিনের আহ্বানেও কেউ সাড়া দেয়নি। চতুর্থ দিনের আহ্বানের পর সর্বপ্রথম সাড়া দেন এবং মুদ্ধে যেতে সম্মতি দেন আবু উবায়দ ইব্ন মাসউদ ছাকাফী । এরপর একের পর এক লোকজন সাড়া দিতে শুরু করেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।