0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া 6৩ অঞ্চল জয় করেন। বাআলা বাক্কের অধিবাসীগণ তার সাথে সন্ধি স্থাপন করে । তিনি তাদের জন্যে একটি চুক্তিপত্র ও নির্দেশনামা তৈরি করেছেন। ইব্নুল মুগীরা তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, হযরত খালিদ এই শর্তে ওদের সাথে সন্ধি স্থাপন করেন যে, ওদের ঘরবাড়ি ও উপাসনালয়গুলো অর্ধেক অর্ধেক হারে মুসলমানদৈর অধিকারে আসবে এবং তাদের জিয্য়াকর রহিত হবে । ইবন ইসহাক ও অন্যরা বলেন যে, ১৪ হিজরী সনের যুলকাদা মাসে সেনাপতি আবু উবায়দা (রা)-এর হাতে সমঝোতা ও সন্ধির মাধ্যমে হিমূস ও বাআলা বাক্কা রাজ্য জয়া করা হয়। কারো কারো মতে এই জয় সংঘটিত হয় ১৫ হিজরী সনে। 2৭ ধকাংশ ইতিহাসবিদ উল্লেখ করেছেন যে, দামেশক বিজয়ের পূর্বে ফিহলের যুদ্ধ নল নট কলা পন সেটি সংঘটিত হয়েছে দামেশক বিজয়ের পর, সায়ফ ইবৃন উমরের বর্ণনাও তা সমর্থন করে। সায়ফ ইবন উমর আবূ উছমান ইয়াধীদ ইবৃন উসায়দ গাস্সানী ও আবু হারিছ কায়সী থেকে বর্ণনা করেছেন । তারা দু'জনে বলেছেন যে, মুসলিম সৈন্যগণ ইয়াধীদ ইব্ন আবৃ সুফিয়ান (রা)-কে তার অশ্বারোহীসহ দামেশকে রেখে সম্মুখে অগ্রসর হয় । তারা অগ্রাভিযান চালায় ফিহ্ল রাজ্যের উদ্দেশ্যে । তখন গাওর অঞ্চলে অবস্থানকারী মুসলিম সৈন্যদের সেনাপতি ছিলেন শুরাহ্বীল ইব্ন হাসানা (রা)। এই অভিযানে হযরত আবূ উবায়দা (রা) অংশ নেন, তিনি সম্মুখ বাহিনীর দায়িত্ব দেন খালিদ ইব্ন ওয়ালীদ (রা)-কে। ডান পার্শবস্থ বাহিনীর দায়িত্বে আবূ উবায়দা এবং বাম পার্থের বাহিনীর ' দায়িতে ছিলেন আমর ইব্ন আস (ো)। অশ্বারোহী বাহিনীর দায়িত্ব দিরার ইবৃন আযওয়ার এবং পদাতিক বাহিনীর দায়িতে ছিলেন ইয়ায ইব্ন গানাম। তীরা ফিহল গিয়ে পৌছলেন। সেটি গাওর অঞ্চলের একটি শহর ৷ রোমানগণ বীসান এসে জড়ো হয়। ওরা সেখানকার সব পানি সকল জমিতে ছেড়ে দেয়। পানিতে জমিগুলো সয়লাব হয়ে যায়। মুসলিম সৈন্য ও রোমান সৈন্যদের মাঝে অন্তরায় হয়ে দাড়ায় ওই পানিসিক্ত জমিগুলো। মুসলিমগণ রোমানদের এই কুটকৌশল ও প্রতারণামূলক কার্যক্রম খলীফা উমর (রা)-এর গোচরীভূত করেন। তীরা এও জানান যে, মুসলমানগণ বেশ ভাল অবস্থানে আছে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে। এই যুদ্ধে সেনাপতি ছিলেন শুরাহ্বীল ইব্ন হাসানা (রা)। দিনে-রাতে তিনি ভীষণ পরিশ্রম করছিলেন । রোমানগণ মনে করেছিল যে, মুসলমানগণ অসতর্ক ও উদাসীন হয়ে আছে। হঠাৎ আক্রমণে পরাভূত করার লক্ষ্যে একরাতে তারা মুসলমানদের উপর হামলা চালায় । তখন রোমানদের সেনাপতি ছিল সাকলাব ইব্ন মিখরাক ৷ তারা মুসলমানদের উপর হঠাৎ আক্রমণ করে । একযোগে পাল্টা আক্রমণ চালায় মুসলমানগণ তাদের উপর । কারণ মুসলমানগণ সার্বক্ষণিক সতর্ক ও প্রস্তুত ছিলেন। উভয় পক্ষে সকাল পর্যন্ত এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড লড়াই চলল । রাতের গভীর অন্ধকার নেমে আসার সাথে সাথে রোমানগণ পালিয়ে যায়। ওদের সেনাপতি সাকলাব নিহত হয় । মুসলমানগণ ওদের ঘাড়ে আক্রমণ করতে থাকে । পালাতে পালাতে ওরা ওই জলরাশিতে গিয়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যা তৈরি করেছিল। আল্লাহ্ তাআলা তাদেরকে ওই জলরাশিতে ডুবিয়ে মারেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।