Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া উদ্ধৃত হযরত আলী .রো)-এর হাদীসের । হযরত আলী রো) থেকে মোজা মসেহ করার বিধান সম্পর্কে বর্ণিত আছে যে, মোজা মসেহর যুদ্দত বা মেয়াদ মুসাফিরের জন্যে তিন দিন তিন রাত আর মুকীম বা স্থানীয় লোকের জন্য একদিন এক রাত। কেউ কেউ মুসাফিরের ক্ষেত্রে বার্তাবাহক এবং বার্তাবাহক নয় এই দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন বিধান সাব্যস্ত করেন। তারা বলেন যে, মুসাফির যদি বার্তাবাহক হয় তাহলে তার মোজা মসেহর জন্যে কোন মেয়াদ থাকবে না। আর অন্যদের জন্যে নির্দিষ্ট মেয়াদ প্রযোজ্য হবে । উকবা (রা) ও হযরত আলী (রা)-এর হাদীস দ্বারা তীরা প্রমাণ উপস্থাপিত করেন। আল্লাহই ভাল জানেন। এরপর হযরত আবূ উবায়দা (রা) হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদকে পাঠালেন । “বিকা' অঞ্চলে । যুদ্ধ করে তিনি ওই অঞ্চল জয় করেন। তিনি অপর একটি সেনা অভিযান প্রেরণ করেন। মীসনূনের এক কুয়োর নিকট তারা .রোম়ানদের মুখোমুখি হয়। সেখানে রোমান-অধিনায়ক ছিল সিনান নামের এক লোক । বৈরুতের পাহাড়ী অঞ্চল থেকে তারা দ্রুত গতিতে এসে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে । ওই দিন বহু মুসলমান শহীদ হন । এর ফলে ওই কুয়োর নাম হয় 'শহীদী কুয়ো'। সেনাপতি আবূ উবায়দা (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ইয়াধীদ ইব্‌ন আবু সুফিয়ানকে দামেশকের শাসনকর্তা নিয়োগ করেন। ইয়াধীদ তখন দিহয়া ইব্ন খালীফকে একদল সৈন্যসহ “তাদমুর" প্রেরণ করেন ওখানকার পরিবেশ উন্নয়নের জন্যে । | তিনি আবূ যাহরা কুশায়রীকে প্রেরণ করেন বাছানিয়াহ ও হুরান অঞ্চলে । ওখানকার অধিবাসীগণ সন্ধি সম্পাদন করে। আবু উবায়দা কাসিম ইব্‌ন সাল্লাম বলেন, হযরত খালিদ (রা) দামেশৃক জয় করেছেন সন্ধি ও সমঝোতার মাধ্যমে । অনুরূপভাবে সিরিয়ার সকল নগর ও শহর সমঝোতার মাধ্যমে জয় ' করা হয়েছে। জমি ও ভূ-সম্পত্তিগুলো অবশ্য বিজিত হয়েছে ইয়াধীদ ইব্‌ন আবূ সুফিয়ান, শুরাহবীল ইব্‌ন হাসানা এবং আবু উবায়দা (রা)-এর হাতে। | ওয়ালীদ ইব্‌ন মুসলিম বলেন, দামেশকের একাধিক বয়ঙ্ক ও বিজ্ঞজন আমাদের জানিয়েছেন যে, আমরা দামেশকে অবরুদ্ধ ছিলাম । হঠাৎ সালামী পর্বত থেকে রেশমী বস্ত্র মুখাবৃত একদল অশ্বরোহী প্রচ গতিতে এগিয়ে আসে মুসলমানদের দিকে । মুসলমানগণ বীর বিক্রমে ঝাপিয়ে পড়ে ওদের উপর । বায়ত লাহুয়া এবং ওই পর্বতের মাঝখানে উভয় পক্ষ যুদ্ধে লিপ্ত হয়। মুসলমানগণ ওদেরকে পরাজিত করেন এবং হিম্স দরজার দিকে গড়িয়ে নিয়ে যান। হিমূস অধিবাসীগণ এই অবস্থা প্রত্যক্ষ করে। তারা মনে করেছিল যে, মুসলমানগণ দামেশক জয় করে নিয়েছে। তারা প্রস্তাব পাঠায় যে, দামেশকের অধিবাসীগণ যে নিয়মে সমঝোতা ও সন্ধি স্থাপন করেছে আমরাও তাই করতে চাই । তারপর মুসলমানদের সাথে ওরা সন্ধি স্থাপন করে। | খালীফা ইব্‌ন খায়য়াত বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগীরা তার পিতা থেকে আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শুরাহবীল ইবৃন হাসানা (রা) তারারিয়্যা ব্যতীত পুরো জর্দান জয় করেছেন যুদ্ধের মাধ্যমে ও শক্তি প্রয়োগে । তারাবিয়্যা-এর অধিবাসীগণ তার সাথে সমঝোতা ও সন্ধি স্থাপন করেন। ইব্ন কালবী অনুরূপ বলেছেন। তাঁরা দু'জনেই বলেছেন যে, সর্বাধিনায়ক হযরত আবু উবায়দা (রা) হযরত খালিদ রো)-কে প্রেরণ করেছিলেন । তিনি বিক্কা ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।