Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 অধ্যায় ঃ দামেশ্ক শক্তি প্রয়োগে না সন্ধির মাধ্যমে বিজিত হয় ? দামেশক শক্তি প্রয়োগ ও যুদ্ধের মাধ্যমে বিজিত হলো, নাকি সন্ধির মাধ্যমে এ বিষয়ে, উলামা-ই-কিরাম ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন । অধিকাংশ উলামা-ই-কিরামের অভিমত এই যে, সেটি সন্ধির মাধ্যমে বিজিত হয়েছে। কারণ তারা সন্দিহান যে, সেটি যুদ্ধের মাধ্যমে বিজিত হবার পর রোমানগণ সন্ধি স্থাপনে বাধ্য হয়েছে, নাকি পুরোটাই সদ্ধির মাধ্যমে বিজিত হয়েছে, নাকি পুরোটাই শক্তি প্রয়োগে বিজিত হয়েছে, এ পরিস্থিতিতে উলামা-ই-কিরাম সতর্কতা সূত্রে সিদ্ধান্ত দিয়েছেন যে, সেটি সন্ধির মাধ্যমে বিজিত হয়েছে বলে গণ্য হবে । কেউ কেউ বলেন যে, এর অর্ধেক বিজয় এসেছে যুদ্ধের ফলে আর অর্ধেক বিজয় এসেছে সন্ধির ফলে, এ বক্তব্য এসেছে সাহাবা-ই-কিরামের একটি কাজের দৃষ্টিকোণ থেকে। দামেশক বিজয়ের পর তারা খ্রিস্টানদের সর্ববৃহৎ উপাসনালয় “বড় গির্জার” অর্ধেক নিজেরা দখলে নিয়েছিলেন আর বাকি অর্ধেক খরিস্টানদের জন্যে ছেড়ে দিয়েছিলেন । আল্লাহ্‌ ভাল জানেন । আবু উবায়দা (রা)। এটিই প্রসিদ্ধ ও বাস্তবসম্মত অভিমত | কারণ ইতিপূর্বে খালিদ (রা) সেনাপতির পদ থেকে অপসারিত হয়েছেন। কিন্তু কেউ কেউ বলেছেন যে, ওই সন্ধিপত্র তৈরি ও তাতে স্বাক্ষর করেছেন হযরত খালিদ ইব্ন ওয়ালীদ (রা)। সেনাপতি আবু উবায়দা (রা) খালিদ (রা)-কে ওই দায়িত প্রদান করেছিলেন। আল্লাহ্‌ ভাল জানেন । | ধতিহাসিক আবু হুযায়ফা ইসহাক ইব্‌ন বিশর উল্লেখ করেছেন যে, দামেশক বিজিত হবার পূর্বে হযরত আবূ বকর সিদ্দীক রো)-এর ইন্তিকাল হয় । খলীফা উমর (রো) হযরত সিদ্দীক-ই- আকবরের ইন্তিকালের শোক সংবাদ আবু উবায়দা (রো) ও যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদেরকে জানান । তিনি আবূ উবায়দাকে সিরিয়ায় অবস্থানকারী সৈনিকদের দায়িত্ব দেন এবং যুদ্ধ কৌশল সম্পর্কে খালিদ (রা)-এর সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেন। চিঠি আবূ উবায়দার হস্তগত হবার পর তিনি নিজে তা গোপন রাখেন । হযরত খালিদ (রা)-কেও তা জানাননি । এ প্রায় ২০ দিন পর দামেশক জয় করা হয়। তখন তিনি খালিদ (রা)-কে ঘটনা জানান। হযরত খালিদ (রা) বললেন, এতদিন জানান নি কেন? আল্লাহ্‌ আপনাকে দয়া করুন। আবূ উবায়দা (রা) বললেন, যুদ্ধের গতি থেমে যাক, আমাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হোক তা আমি চাইনি বলে । আমি তো পার্থিব কীর্তি ও খ্যাতি চান না। আমি দুনিয়া পাওয়ার জন্যে কাজ করি না, যা আপনার দৃষ্টিগোচর হচ্ছে তার সবই তো একদিন ধ্বংস ও বিনাশ হবে । আমরা সকলে ভাই ভাই । আপন ভাই সাথে থাকলে কারো ইহকালীন ও পরকালীন ক্ষতি হয় না। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।