Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৫ (রো)-কে। তারপর তোমার এ বিজয় কোন্‌ কাজে আসবে? বর্ণনাকারী বলেন, তখন আশতার যুদ্ধ বন্ধ করে “আলী (রা)-এর কাছে চলে এল। সে লোকদের লক্ষ্য করে বলল, হে ইরাকীরা! হে লাঞ্কিত ও ভীরুর দল! যখন নাকি তোমরা প্রতিপক্ষকে পরাভূত করছিলে এবং তাদের বিশ্বাস হচ্ছিল যে, তোমরা তাদের উপর বিজয়ী হবে, তখন তারা কুরআন শরীফ উচু করে ধরে তার বিধানের প্রতি তোমাদের আহ্বান করল । অথচ আল্লাহ্‌র কসম! ইতিপূর্বে তারা কুরআনে বর্ণিত মহান আল্লাহর আদেশ এবং যার কাছে তা নাধিল করা হয়েছে তার সুন্নাত বর্জন করেছিল ।.কাজেই, তোমরা তাদের আহ্বান এহণ কর না। তোমরা আমাকে এতটুকু সময় দাও, আমি তো জয়লাভের অনুভূতি উপলব্ধি করছি। তারা বলল, না। আশতার বলল, আমাকে একটু ঘোড়া দৌড়াবার সুযোগ দাও, এখন আমি বিজয়ে নিশ্চিত আশাবাদী । তারা বললো, তা হলে তো আমরাও তোমার অন্যায়ের অংশীদার হব। করতে লাগল । তার যুক্তি ছিল- যদি শামীদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধে প্রথমাংশ হক ও সঠিক হয় তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে আপত্তি কোথায়ঃ আর যদি তা বাতিল হয় তবে তোমরা তোমাদের পক্ষের নিহতদের জাহান্নামী হওয়ার সাক্ষ্য দাও। জবাবে তারা বলল, তোমার সঙ্গে আমাদের কোন ব্যাপার নয়, আমরা কখনও তোমার অনুগামী নই । তোমার সহ্যাত্্রীও নই । আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম মহান আল্লাহ্র জন্য, এখন যে যুদ্ধ বর্জন করলাম তা-ও মহান আল্লাহ্‌র জন্যই । আশতার বলল, আল্লাহ্র কসম! তোমাদের সংগে প্রতারণা করা হয়েছে, তোমরা সে প্রতারণার শিকার হয়েছ। তোমাদের যুদ্ধ বন্ধে উদ্বুদ্ধ করা হয়েছে, তোমরা তাতে সাড়া দিয়েছ। হে মন্দ ভাগ্যের (কালো কপালধারী) লোকেরা! আমরা তোমাদের সালাত-ইবাদাতকে মনে করতাম দুনিয়ার প্রতি অনীহা ও মহান আল্লাহ্‌র সাক্ষাত লাভের প্রতি আকর্ষণ । এখন দেখছি, তোমরা মৃত্যু হতে দুনিয়ার দিকেই পলায়ন করছ। হে দাত পড়া বুড়ো উটের তুল্য লোকেরা! তোমরা এ ঘটনার পরে আর রাব্বানী (আল্লাহ্‌ওয়ালা) নও! তোমাদের দুর্গতি হোক জালিম সম্প্রদায়ের দুর্গতির ন্যায় । একথা শুনে তারা আশতারকে গালি দিল এবং সেও তাদের গালাগালি করল । তারা তাদের চাবুক দিয়ে আশতারের বাহনের মুখে আঘাত করল এবং তাদের মধ্যে আরও অনেক ব্যাপার ঘটল । | মোটকথা, ইরাকীদের অধিকাংশ ও শামীদের সকুলেই অন্তত কিছুদিনের জন্য হলেও সন্ধি ও যুদ্ধবিরতির প্রতি আগ্রহািত হলো । তাদের লক্ষ্য ছিল হয়তো এভাবে এমন কোন এঁকমত্য সৃষ্টি হবে যা মুসলমানদের জীবন রক্ষা করবে । কেননা, বিগত সংঘাতের দিনগুলিতে অগণিত মানব "সন্তান নিঃশেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে শেষের তিনদিনে, যার শেষ সময় ছিল জুমু'আর পূর্ববর্তী রাত যা লায়লাতুল হারীর নামে অভিহিত । এ সময় উভয় বাহিনী বীরতৃ, বাহাদুরী ও স্থৈর্মের এমন পরাকাষ্ঠা দেখিয়েছিল, পৃথিবীর ইতিহাসে যার নজির পাওয়া যায় না। এ কারণেই কেউই রণভঙ্গ দিয়ে পলায়ন করেছিল না, বরং তারা ছিল স্থির অবিচল । যাতে একাধিক বর্ণনামতে নিহতের সংখ্যা দীড়িয়েছিল সত্ুর হাজারে । পয়তাল্লিশ হাজার শাম পক্ষীয়দের এবং পচিশ হাজার ইরাক পক্ষীয়দের । এ বর্ণনা ইব্‌ন সীরীন ও সায়ফ প্রমুখের । আবুল হাসান ইবনুল বাররা- যিনি ইরাকী পক্ষের লোক ছিলেন- তার বর্ণনায় অধিক তথ্য ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।