Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আশতারের কাছে লোক পাঠান, সে যেন আপনার কাছে চলে আসে এবং যুদ্ধ বন্ধ করে । তখন “আলী (রা) যুদ্ধ বন্ধ করার জন্য তার কাছে লোক পাঠালেন । হায়ছাম ইব্‌ন 'আদী খারিজীদের সম্পর্কে লিখিত তার কিতাবে উল্লেখ করেছেন যে, ইব্‌ন “আব্বাস (রা) বলেছেন, মুহাম্মদ ইবনুল মুনতাশির হামাদানী সিফ্ফীনে উপস্থিত লোকদের বরাতে এবং খারিজীদের কতক শীর্ষস্থানীয় ব্যক্তির বরাতে- যাদের মিথ্যাবাদীরূপে অভিযুক্ত করা হয় না- আমাকে অবহিত করেছেন যে, “আমার ইব্‌ন ইয়াসির রো) বিষয়টি অপছন্দ করে তা প্রত্যাখ্যান করলেন এবং “আলী (রা) এমন কিছু কথা বললেন যা উল্লেখ করা আমার কাছে পছন্দনীয় নয়। তারপর তিনি বললেন, মহান আল্লাহ্‌ “ব্যতীত কাউকে বিচারকরূপে সন্ধান করার আগে কে যাবে মহান আল্লাহ্‌র কাছে? এ কথা বলে তিনি আক্রমণ শুরু করলেন এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। (রহমাতুল্লাহি আলায়হি) শামী পক্ষের নেতৃবৃন্দের মধ্যে. এ আহ্বান দাতাদের অন্যতম ছিলেন আবদুল্লাহ্‌ ইব্ন 'আমৃ্র ইবনুল “আস (ো)। তিনি, ইরাকীদের মাঝে দীড়িয়ে তাদের সন্ধি সম্পাদন, অস্ত্র বিরতি ও যুদ্ধ বর্জন এবং কুরআনের বিধানের প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানালেন। তিনি তা করেছিলেন তার প্রতি মু'আবিয়া রো)-এর এতদসংক্রান্ত আদেশ পালনার্থে। (রাধিয়াল্লাহু 'আনহুমা) এ বিষয়টি গ্রহণ ও মেনে নেওয়ার জন্য “আলী (রা)-কে পরামর্শ দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন আশ'আছ ইব্‌ন কায়স কিন্দী (রা)। ্‌ এ প্রসঙ্গে অন্য একটি সুত্রে আবূ মিখনাফ বর্ণনা করেছেন, “আলী রো) আশতারের কাছে লোক পাঠালে সে তাকে বলল, “তাকে [আলী (রা)-কে] গিয়ে বলুন, এটি এমন একটি নাযুক সময় যখন আমাকে আমার এ অবস্থান হতে বিচ্যুত করা সমীচীন নয় । আমি তো আশাবাদী যে, মহান আল্লাহ্‌ আমাকে বিজয় দান করবেন । কাজেই, আমাকে তাড়াহুড়োয় ফেলে দিবেন না। সংবাদ-বাহক-ইয়াধীদ ইব্ন হানি ফিরে এসে আলী (রা)-কে. আশতারের বক্তব্য অবহিত করল। আশতার অনুকূল পরিস্থিতির সদ্যবহার করার জন্য যুদ্ধ চালিয়ে যেতে অনমনীয় রইল । ফলে হাজামা ও হৈ চৈ শুরু হয়ে গেল। তখন প্রতিপক্ষের লোকেরা “আলী (রা)-কে বলল, “আল্লাহ্র কসম! আমরা দেখছি, আপনিই তাকে যুদ্ধ চালিয়ে যাওযার আদেশ দিয়েছেন ।' “আলী (রা) বললেন, তোমরা কি আমাকে তার সঙ্গে কানে কানে কথা বলতে দেখেছ? আমি কি প্রকাশ্যে আদেশ দিয়ে তার কাছে পাঠাই নি, যা তোমরা শুনতে পেয়েছিলেঃ লোকেরা বলল, তা হলে তাকে আপনার কাছে চলে আসার জন্য সংবাদ পাঠান। অন্যথায় আমরা আপনাকে বর্জন করব। আলী (রা) ইয়াধীদ ইবৃন হানি-কে বললেন, কপাল পোড়া! যাও, তাকে গিয়ে বল, সে যেন আমার কাছে চলে আসে । কেননা, সংকট শুরু হয়ে গিয়েছে। ইয়াধীদ ইবৃন হানি আশতারের কাছে চলে গেল এবং আমীরুল মু"মিনীনের পক্ষ হতে যুদ্ধে বিরতি প্রদান করে তার কাছে চলে আসার আদেশ অবহিত করল । আদেশ শুনে আশতার দুঃখ-ক্ষোভে অস্থির হয়ে বলতে লাগল, দুর্ভাগা! আমরা যে বিজয়ের দিকেই এগিয়ে যাচ্ছি, আর সানান্যই অবশিষ্ট রয়েছে। আমি হেয়াধীদ) বললাম, “এ দু*য়ের কোন্টি তোমার কাছে অধিক প্রিয়- তুমি চলে আসরে কিংবা আমীরুল মু*মিনীনকে হত্যা করা হবে, যে রূপে হত্যা করা হয়েছিল উসমান ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।