Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯ ওদের হাতে থাকা ১২তম গির্জা হলো ইয়াহুদীদের গির্জা । এখনও ওদের মরু অঞ্চলে ০বাট তাদের দখলে আছে । আলজাবর-এর নিকট এটি অবস্থিত | ওই স্থানকে এখন লোকে “বুসতান আলকাত' বলে। আল বালাগা ফটকেও ওদের একটি গির্জা ছিল। সেটি সন্ধির অন্তর্তক্ত ছিল না। পরবর্তীতে সেটি ভেঙ্গে ফেলা হয়েছিল৷ ওখানে “ইবৃন সাহ্রওয়াদী. মসজিদ' নামে একটি প্রসিদ্ধ মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই এলাকাকে এখন 'খোষশাযূরী” ফটক বলে ডাকে । আমি বলি, ওদের একটি নবনির্মিত গির্জাও ভেঙ্গে ফেলা হয়েছিল৷ ইবৃন আসাকির কিংবা অন্য কোন এঁতিহাসিক কেউই ওই গির্জার কথা উল্লেখ করেননি । ৭১৭ হিজরী সনের দিকে সেটি _ ভাঙ্গা হয়। মুররাহ্‌-এর সামিরা গির্জার কথাও ইবৃন আসাকির উল্লেখ করেননি । এরপর ইব্‌ন আসাকির বলেছেন যে, খ্রিস্টানদের একটি নব নির্মিত গির্জা হলো যেটি আবূ জাফর মনসূর নির্মাণ করেছেন। পরবর্তীতে সেটি ধ্বংস হয়ে গিয়েছে এবং সেটিকে মসজিদে পরিণত করা হয়েছে। সেটি 'জানিক' মসজিদ ও আবূ ইয়ামানের মসজিদ নামে পরিচিত । ওদের নব নির্মিত গির্জাগুলোর দুটো হলো আব্বাদ-এর গির্জা । এর একটি হলো ইব্ন মাশিলীর বাড়ীর নিকটে । সেটি মসজিদে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয়টি নাক্কাসীন ফটকের মাথায়। সেটিও মসজিদে রূপান্তরিত হয়েছে। হাফিজ ইব্ন আসাকির দামেশকী-এর বর্ণনা এখানে শেষ । আমি বলি, সায়ফ ইব্ন উমরের বর্ণনা থেকে অনুমান করা যায় যে, দামেশক বিজিত হয়েছে ১৩ হিজরী সালে । কিন্তু জমহুর তথা অধিকাংশ জ্ঞানীজনের ন্যায় সায়ফ ইবৃন উমরও স্শষ্ট উল্লেখ করেছেন যে, দামেশক বিজিত হয়েছে ১৪ হিজরী সালের রজব মাসের মাঝামাঝি সময়ে । হাফিজ ইব্ন আসাকির-ইয়াধীদ ইবৃন উবায়দা সূত্রে বর্ণিত, তিনি বলেছেন যে, দাশেক বিজিত হয়েছে ১৪ হিজরী সালে। সাঈদ ইবৃন আবদুল আযীয, আবু মাশার, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, মা“মার, আপন শায়খ থেকে উমাবী ইবৃনুল কালবী, খলীফা ইবৃন খায়য়াত এবং আবূ উবায়দ কাসিম ইব্‌ন সাল্লাম প্রমুখ বর্ণনা করেছেন যে, দামেশক বিজয়ের ঘটনা ঘটেছিল ১৪ হিজরী সালে । সাঈদ ইবৃন আবদুল আযীয, আবু মা+শার এবং উমাবী প্রমুখ.এতটুকু অতিরিক্ত বলেছেন যে, তার এক বছর পর ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয়েছে। কেউ কেউ বলেছেন যে, ১৪ হিজরী সালের শাওয়াল মাসে দামেশক বিজিত হয়েছে। খলীফা বলেছেন যে, রজব, শাবান, রমযান ও শাওয়াল মাস ওদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন মুসলিম সেনাপতি আবূ উবায়দা । এরপর যুলকাদাহ্‌ মাসে সদ্ধি চুক্তি সম্পাদিত হয় । উমাবী তার মাগাধী গ্রন্থে লিখেছেন যে, আজনাদায়ন যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৩ হিজরীর জুমাদাল উলা মাসে আর ফিহ্‌ল যুদ্ধ সংঘটিত হয়েছিল ওই বছর যুলকাদা মাসে, আর দামেশক যুদ্ধ সংঘটিত হয় ১৪ হিজরী সালে । দাহীম বলেছেন ওয়ালীদ থেকে যে উমাবী আমার নিকট বর্ণনা করেছেন যে, ফিহল ও আজনাদায়ন যুদ্ধ সংঘটিত হয়েছিল হযরত আবূ বকর (রো)-এর খিলাফতকালে। এরপর মুসলমানগণ দামেশক অভিমুখে যাত্রা করে । ১৩ হিজরী সনের রজব মাসে তারা দামেশকে অবতরণ করেন, অর্থাৎ ১৪ হিজরী সালেই তারা দামেশক জয় করেন। ইয়ারমুকের যুদ্ধ ছিল ১৫ হিজরীতে, . হযরত উমর (রা) বায়তুল মুকাদ্দাসে গমন করেন-১৬ হিজরী সনে। আল-বিদায়া, - ৭ ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।