0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৩ দেখবে। (চূড়ান্ত সঠিক মনে করবে না ।) কেননা, হুদায়বিয়ার ঘটনায় অর্থাৎ রাসূলুল্লাহ্প্রত্ মুশরিকদের মধ্যে সম্পাদিত সন্ধির ঘটনায়- আমরা আমাদের এ অবস্থায় দেখেছি যে, ..... আমরা যুদ্ধ করার সুযোগ পেলে যুদ্ধই করতাম । তখন উমর (রা) রাসূলুল্লাহ্ রত -এর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি হকের উপরে নই এবং তারা কি বাতিলের উপরে নয়? .... তিনি পূর্ণাঙ্গ হাদীস উল্লেখ করলেন, যা আমরা যথাস্থানে উদ্ধৃত করেছি।* শামীদের পবিত্র কুরআন উত্তোলন সাড়া দিব এবং সেদিকে ধাবিত হব।” আবূ মিখনাফ বলেছেন, আবদুর রহমান ইব্ন জুনদুব আযদী তার পিতা থেকে বর্ণনা করেন, আলী (রো) বললেন, “হে আল্লাহ্র বান্দাগণ! তোমরা তোমাদের ন্যায় ও সত্যের দিকে এবং শক্রদের সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে চল। কেননা, ' মু'আবিয়া, “আমর ইবনুল “আস, ইব্ন আবু মু'আয়ত, হাবীব ইব্ন মাসলামা, ইব্ন আবু সার্হ, যাহ্হাক ইব্ন কায়স- এরা দীন ও কুরআনের একনিষ্ঠ অনুসারী নয়। আমি ওদের ভাল করে চিনি। শৈশবেও আমি তাদের সঙ্গে কাটিয়েছি, যৌবনেও তাদের সঙ্গে কাটিয়েছি। তারা ছিল দুষ্ট প্রকৃতির বালক ও দুষ্ট প্রকৃতির যুবক। তোমাদের কপাল পুড়ুক! আন্মাহ্র কসম! এরা কুরআন শরীফ এ কারণে উত্তোলন করেনি যে, শুধু তারাই তা পাঠ করে থাকে আর তাতে কি আছে তোমরা তা জান না। তারা শুধু প্রতারণা, কূটকৌশল ও চক্রান্তের উদ্দেশ্যেই তা উত্তোলন করেছে। শ্রোতারা (ইরাকীরা) বলল, আমাদের "মহান আল্লাহ্র কিতাবের দিকে আহ্বান করা হবে, আর আমরা তা গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করব তা আমাদের পক্ষে সমীচীন নয়। “আলী (রা) তাদের বললেন, আমি তো তাদের সঙ্গে যুদ্ধ করছি এ উদ্দেশ্যে যাতে তারা অবাধ্য হয়েছে, তার সঙ্গে কৃত অঙ্গীকার বর্জন করেছে এবং তার কিতাবকে দূরে সরিয়ে রেখেছে । তখন মিস“আর ইবৃন ফাদাকী তামীমী ও যায়দ ইবৃন হুসায়ন তাঈ-সাবাঈ (আম্বাসী) ও তাদের অনুগামী একদল কুরআনবিদ পণ্তিত- যারা পরে খারিজী মতাবলম্বী হয়েছিল- তারা বলল, হে “আলী! যখন আপনাকে মহান আল্লাহ্র কিতাবের দিকে আহ্বান করা হয় তখন তাতে সাড়া দিন। অন্যথায় আপনাকে দলবলসহ ওদের দিকে ঠেলে দিব কিংবা আপনার সঙ্গেও সে আচরণই করব যা আমরা করেছি টেসমান) ইবন আফৃফানের সঙ্গে ৷ যে মহান আল্লাহ্র কিতাব অনুসারে আমল করার ব্যাপারে আমাদের পরাভূত করে রেখেছিল ! কাজেই, আমরা তাকে হত্যা করেছিলাম ।"আল্লাহ্্র কসম! আপনিও অবশ্যই ওটা মেনে নিবেন, অন্যথায় অবশ্যই আমরা তা করব। “আলী (রা) বললেন, তা-ই যদি হবে তবে তোমরা আমার পক্ষ হতে তোমাদের প্রতি আমার নিষেধাজ্ঞা স্মরণে সংরক্ষণ করে রাখবে এবং আমাকে তোমাদের দেওয়া বক্তব্যও স্মরণে সংরক্ষণ করে রাখবে । আমার বক্তব্য হচ্ছে তোমরা আমার আনুগত্য করতে চাইলে যুদ্ধ কর, আর আমার অবাধ্য হতে চাইলে তোমাদের যা ইচ্ছা তা-ই কর। তারা বলল, আপনি এখন ১. দ্রঃ মুসনাদে আহমাদ, ৩খ., ৪৮৫ পৃ.১ ৪৮৬ পু. ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।