Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন জারীর প্রমুখ এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন যে, এ (কুরআন শরীফ তুলে ধরার) বুদ্ধি দিয়েছিলেন 'আম্র ইবনুল “আস (রা)। কারণ তিনি যখন দেখতে পেলেন যে, ময়দানে ইরাকীরা বিজয়ী হতে চলছে তখন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়ে বিষয়টিকে বিলম্বিত করতে চাইলেন। কেননা, উভয় দল একে অপরের মুখোমুখি অনড় অবস্থানে ছিল, জনতার জীবন নাশ ঘটে চলছিল । “আমৃর (রো) মু'আবিয়া (রা)-কে বললেন, আমি একটি বুদ্ধি স্থির করেছি যা বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের সমবিত হওয়ার অধিক সুযোগ সৃষ্টি করতে এবং ওদের বিভক্তি বাড়িয়ে দিবে। আমার মতে আমরা কুরআন শরীফ তুলে ধরে ওদের সেদিকে আহ্বান করব। তাদের সকলে এ আহ্বানে সাড়া দিলে যুদ্ধ স্তিমিত হয়ে যাবে । আর তারা এতে মতবিরোধে লিপ্ত হলে একদল বলবে আমরা তাদের আহ্বানে সাড়া দেই, অপর দল বলবে-না, আমরা সাড়া দিব না। এতে তারা হীনবল হয়ে পড়বে এবং যুদ্ধে তাদের প্রভাব শেষ হয়ে যাবে। ইমাম আহমাদ বলেছেন, ইয়ালা ইবৃন উবায়দ-আবদুল "আযীয ইবৃন সিয়াহ- হাবীব ইবৃন আবূ ছাবিত সনদে বর্ণনা করেছেন । হাবীব বলেন, আমি আবু ওয়াইল (রো)-এর কাছে তার বাড়ির মসজিদে গিয়ে সাক্ষাত করলাম । আমি তাকে নাহরাওয়ানে “আলী (রা) যাদের হত্যা করেছিলেন তাদের সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, তারা কোন্‌ বিষয়ে তার প্রতি সাড়া দিয়েছিল এবং কোন্‌ বিষয়ে বিরোধ করেছিল এবং কোন্‌ যুক্তিতে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করা বৈধ মনে করেছিলেন? আবূ ওয়াইল (রা) বললেন, আমরা সিফ্ফীনে (যুদ্ধরত) ছিলাম । যখন শামীদের বিরুদ্ধে যুদ্ধের লেলিহান শিখা উত্তেজিত হলো তখন তারা একটি টালার উপরে সমবেত হলো । এ সময় “আমূর ইবনুল “আস (রা) মু'আবিয়া (রা)-কে বললেন, আলী (রা)-এর কাছে একখানি কুরআন শরীফ পাঠিয়ে দিয়ে তাকে আল্লাহ্‌র কিতাবের ফেয়সালার) প্রতি আহ্বান কর। কেননা, সে কিছুতেই তা প্রত্যাখ্যান করতে পারবে না। তখন এক ব্যক্তি তা নিয়ে এসে বলল, আমাদের ও তোমাদের মাঝে আল্লাহ্র কিতাব (ফয়সালা করবে)। ৫2] 411155055 11 0৯525 0৫11 ০ 0৮৮০৯০1১521 ০2৬1 11 ০5111 -0৮০১২০ 5৪০ 015 9৮288 2০ ০1532 6995 তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের অংশ দেওয়া হয়েছিল? তাদের আল্লাহ্‌র কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয়; তারপর তাদের একদল ফিরে দীড়ায়। আর তারা বিমুখিতা দেখায় । (সূরা-আলে-ইমরান ৩; আয়াত ঃ ২৩) আলী (রা) বললেন, হ্যা, আমিই এর অধিক উপযোগী । আমাদের ও তোমাদের মাঝে আল্লাহ্‌র কিতাবই মীমাংসা করবে। বর্ণনাকারী বলেন, এ সময় খারিজীরা এল- যাদের সে যুগে আমরা “কুররা' (কুরআনবিদ) নামে অভিহিত করতাম- তাদের তরবারি তখন কাধের উপর উত্তোলিত ছিল । তারা বলল, হে আমীরুল মু'মিনীন! টীলাতে অবস্থানকারী এ লোকেরা কিসের : অপেক্ষা করছে? আমরা কেন আমাদের তরবারিগুলো নিয়ে তাদের কাছে যাচ্ছি না যাতে মহান আল্লাহই আমাদের ও তাদের মাঝে ফয়সালা করে দেন? এ সময় সাহল ইব্‌ন হুনায়ফ (রা) কথা _ বললেন। তিনি বললেন, হে মানবমণ্ুলী! তোমরা তোমাদের মতামতকে দ্বিধা-ছন্দের দৃষ্টিতে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।