Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৯১ বর্ণনাকারী বলেন, তারপর 'আলী (রা) মন্লযুদ্ধে ছছৈতযুদ্ধে) অবতীর্ণ হওয়ার জন্য মু'আবিয়া রো)-কে আহ্বান জানালে 'আমর ইব্‌ন “আস রো) তাকে চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে আসার ইঙ্গিত করলে মু'আবিয়া (রা) তাকে বললেন, “তুমি তো জান যে, যে কেউ তার সঙ্গে দ্বৈতযুদ্ধে অবতীর্ণ হলে সে তাকে হত্যা করেই ছেড়েছে। বরং তুমি আমার পরে এ.বিষয়টির (খলীফা হওয়ার) প্রতি লালায়িত হয়েছে । এরপর বিশাল একদল নিয়ে মুহাম্মাদকে অগ্রবর্তী করা হলো । প্রতিপক্ষ প্রচণ্ডরূপে যুদ্ধ করলে “আলী (রা) অপর একটি দল নিয়ে এগিয়ে চললেন এবং তাদের সঙ্গে নিয়ে আক্রমণ করলেন। এ সময় উভয় দলের অনেক অনেক লোক নিহত হলো যাদের সঠিক সংখ্যা আল্লাহই ভাল জানেন। ইরাকী পক্ষে নিহতের সংখ্যাও ছিল অনেক । এ সময় মানুষের কর্তিত পাঞ্জা, বাহু এবং ঘাড় হতে বিচ্ছিন্ন মাথাগুলো উড়তে লাগল । মহান আল্লাহ্‌ তাদের উপর রহম করুন) এ সময় মাগরিবের সালাতের সময় হয়ে গেল । কিন্তু যুদ্ধের প্রচণ্ততার কারণে “আলী (রা) লোকদের নিয়ে মাগরিব ও ইশার সালাত ইশারায় আদায় করতে বাধ্য হলেন। এ রাতে রাতভর যুদ্ধ চলতে থাকল এবং রাতটি ছিল মুসলমানদের ইতিহাসে নিকৃষ্টতার বিচারে চরম স্তরের । রাতটি “লায়লাতুল হারীর' (অপছন্দনীয় বা অকল্যাণকর রাত) নামে অভিহিত । রাতটি ছিল জুমু'আর পূর্ববর্তী রাত। এ রাতে বল্লমগ্ডলো ভেঙ্গে চুড়ে গেল, তীর ফুরিয়ে গেল এবং লোকেরা তরবারি হাতে তুলে নিল । “আলী (রা) বিভিন্ন গোত্রকে উদ্ৃদ্ধ করে চলছিলেন এবং তাদের কাছে গিয়ে স্থির অবিচল থাকার উপদেশ দিচ্ছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সম্ুখ ভাগে; ডান শুক্রবারের পূর্ববর্তী রাতে আশতার ডান বাহুর পরিচালন-দায়িত্‌ গ্রহণ করেছিল । বাম বাহুর দায়িত্ব দিলেন আব্দুন্্রাহ্‌ ইবৃন “আব্বাস (রা)-কে। সব দিকেই লোকেরা যুদ্ধ করে চলছিল । এ প্রসঙ্গে আমাদের সীরাত গ্রন্থকার মনীধীগণের বিবরণ এই যে, তারা প্রথমে বল্পম সড়কি দিয়ে যুদ্ধ করল। এবং সেগুলো ভেঙ্গে চুরে গেল। পরে তারা তীর দিয়ে যুদ্ধ করল এবং একসময় সব তীর শেষ হয়ে গেল । তখন তারা তরবারি দিয়ে যুদ্ধ করল এবং এক সময় সেগুলোও ভেঙ্গে গেল। তখন তারা হাতাহাতি করে পাথর ছুড়ে ও মুখে মাটি ছুড়ে- ছুড়ে লড়াই অব্যাহত রাখল । অবশেষে তারা কামড়া-কামড়ি করল । অবস্থা ছিল এরূপ যে, দু'জন লড়তে লড়তে কাবু হয়ে পড়লে দু'জনই বসে বিশ্রাম নিত এবং এ সময় লাথালাথি চলতে থাকত । পরে আবার দু'জন দীড়িয়ে যথারীতি লড়াই শুরু করত । “ইন্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । শুক্রবার সকাল হওয়া পর্যন্ত তাদের এ অবস্থা চলতে থাকল । ফজরের সালাত তারা যুদ্ধরত অবস্থায় ইশারায় আদায় করল । এভাবে দিনের প্রথম প্রহর পার হয়ে গেল-এরংসশাসীছে, বিপক্ষে ইরাকীদের জয়ের পাল্লা ভারী হয়ে উঠল। এর কারণ ছিল এই যে, ডান বাহুর পরিচালনা আশতার নাখ'ঈর দায়িতে ন্যস্ত হলে সে তার বাহিনী নিয়ে শামীদের বিরুদ্ধে শক্ত আক্রমণ পরিচালিত করল এবং “আলী (রো) তার বাহিনী নিয়ে আশতারের অনুগমন করলে শামীদের প্রায় সকল সারি ভেঙ্গে গেল এবং পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হলো । এরূপ নাযুক সময়ে শামীরা বর্শার মাথায় কুরআন শরীফ তুলে ধরে আওয়াজ দিতে লাগল- “আমাদের ও তোমাদের মাঝে এটিই ফয়সালা করবে । লোকজন শেষ হেয় গেলে । (ইসলামী রাষ্ট্রের) সীমান্ত রক্ষা করবে কারাঃ মুশরিক ও কাফিরদের বিরুদ্ধে জিহাদ করবে কারা ? ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।