0011191115 ৪৮ :. আল-বিদায়া ওয়ান নিহায়া পাদদেশে অবস্থিত সেতুর ধংসাবশেষ। পরবর্তীতে ওই সেতু নষ্ট হয়ে যায় এবং পাথরগুলো ইমরাত নির্মাণের জন্যে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়টি হলো কারশীল সেনানিবাসের মাথায় ৷ এটি ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র । হাফিজ ইবন আসাকির বলেন, সেটির কিছু অংশ এখনো অবশিষ্ট আছে। তবে তা শ্রীহীন ও ভাঙ্গা-চোরা । তৃতীয়টি ছিল বাতীখ আল আতীকা মহন্লায়। আমি বলি, সেটি ছিল নগরীর অভ্যন্তরে কাউশেক-এর নিকটে 1 আমি মনে করি ওখানে ইতিপূর্বে যে মসজিদটি ছিল সেটিই ওই গির্জার স্থলাভিষিক্ত হয়েছিল। কালপরিক্রমায় ওই গির্জা ধ্বংস হয়ে যায়। আল্লাহ্ ভাল জানেন। | | ওদেরকে ছেড়ে দেয়া ৪র্থ গির্জা হলো বানু নাসর ফটকের গির্জা । এটি হাবালীন ফটক '3 তামীমী ফটকের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। হাফিজ ইব্ন আসাকির বলেন, সেটির ধ্বংসাবশেষ আমি দেখেছি । তবে এর অধিকাংশ বিনষ্ট হয়ে গিয়েছিল । ৫ম গির্জাটি ছিল পুলিশ গির্জা। ইব্ন আসাকির বলেছেন, এটি ছিল কায়মারিয়া-আল ফাখরিয়্যার পশ্চিম প্রান্তে অবস্থিত। সেটির ভবনের কতক কাত হয়ে যাওয়া স্তস্ত আমি দেখতে পেয়েছি। ৬ষ্ঠ গির্জা ছিল উকিল ভবনের পাশে । সেটি এখন কিলানসীন গির্জী নামে পরিচিত । আমি বলি কিলানসীন হলো এ যুগের হাওয়াহীন। ৭ম গির্জা হলো এখনকার সাকীল ফটকের পাশে অবস্থিত গির্জা পূর্বে এটি হুমায়দ ইব্ন দাররাহ্-এর গির্জা নামে পরিচিত ছিল। কারণ এই এলাকা তার মালিকানায় ছিল। তিনি হলেন, হুমায়দ ইব্ন আমর ইব্ন মুসাহিক কুরাশী আমিরী | দাররাহ হলেন সুআবিয়া-এর মামা । এই ফটকটি তিনি নিজের নামে বরাদ্দ করে রেখেছিলেন । তাই গির্জাটি তার ন্মমে পরিচিতি লাভ করেছে। হুমায়দ ইব্ন ছাররা মুসলমান ছিলেন । এই গির্জা ব্যতীত ওদের অন্য কোন গির্জা অবশিষ্ট নেই। এটিরও অধিকাংশ স্থান নষ্ট হয়ে গিয়েছে। ইয়াকুবিয়্যাহ্ অঞ্চলে ওদের একটি গির্জা আছে। সেটি খালিদের জমিদারী ও তালহা ইব্ন আমিরের ফটকের মাঝে তুমা দরজার অভ্যন্তরে । এই খালিদ হলো খালিদ ইব্ন উসায়দ ইব্ন আবী ঈস্। এটি ৮ম গির্জা। ইয়াকৃবী সম্প্রদায়ের অন্য একটি গির্জা হিল তানাবী ফটক ও আলী বাজারের মধ্যখানে । ইব্ন আসাকির বলেন, ওই গির্জার কিছু প্রাচীর এখনও অবশিষ্ট আছে। মূল গির্জা অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে। এটি ৯ম গির্জা। ওদের দখলে থাকা ১০ম গির্জা হলো মুসাল্লাবাহ্ গির্জা । হাফিজ ইব্ন আসাকির বলেন, সেটি এখনও অবশিষ্ট আছে। সেটি পূর্ব দরজা ও তুমা দরজার মধ্যবর্তী প্রাচীরের কাছাকাছি নীবতান-এর নিকটে অবস্থিত । এখনকার লোকজন ওই স্থানকে নীবতন-এর পরিবর্তে “নীতুন” বলে। ইব্ন আসাকির বলেন, সেটিরও _ অধিকাংশ বিনষ্ট হয়ে গিয়েছে । হাফিজ ইব্ন আসাকির-এর মৃত্যুর ৫৮০ বছর পর বায়তুল মুকাদ্দাস বিজেতা সালাহ্উদ্দীন-এর হাতে ওই গির্জা ধ্বংস ও সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। ওদের ১১তম গির্জা হলো মারয়াম গির্জা। এটি পূর্ব দরজার ভেতরে ছিল। ইব্ন আসাকির (র) বলেন, ওদের হাতে যে গির্জাগুলো ছিল, সেগুলোর মধ্যে এটি অন্যতম বড় গির্জা । আমি বলি, তার মৃত্যুর দীর্ঘদিন পর বাদশাহ্ যাহির রুকনুদ্দীন বায়বারস বুন্দুকদারী-এর শাসনামলে এই গির্জা ধ্বংস হয় । এ বিষয়ে একটু পরে আলোচনা হবে। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।