0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৩ এ বিষয়টি বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে একদল তাবি“ঈ হতে বর্ণিত অপর একটি বর্ণনার সমতুল্য । বর্ণনাকারী তাবিঈ'গণের মধ্যে রয়েছেন, হারিছ ইবৃন সুওয়ায়দ, কায়স ইব্ন উবাদা (আববাদ), আবূ জুহায়সা ওয়াহ্ব ইব্ন আবদুল্লাহ্ আসসাওয়াঈ, ইয়াধীদ ইবনুর রাশৃক, আবূ হাস্সান আল আজরাদ রে) প্রমুখ । এঁদের প্রত্যেকে বলেছেন, আমি “আলী (রা)-কে . বললাম, আপনাদের কাছে কি এমন কোন বিষয় আছে যার বিশেষ নির্দেশ রসূলুল্লাহ্ হর আপনাদের দিয়েছেন, সাধারণ মানুষদের তার নির্দেশ প্রদান করেন নি? আলী (রা) বললেন, না, যিনি বীজকে বিদীর্ণ অংকুরিত) করেন এবং প্রাণ সৃষ্টি করেন তার কসম! (আমার কাছে বিশেষ কিছু নেই), তবে কুরআনের মর্ম সম্পর্কে কোন বান্দাকে মহান আল্লাহ্র দেওয়া জ্ঞান, এবং (এ বিষয়টি যে) “কোন মুসলমানকে কোন কাফিরের বিনিময়ে হত্যা করা.হবে না এবং ছাবীর (?আয়র) হতে ছাওর পর্বত পর্যন্ত মদীনা “হরম" রূপে পরিগণিত । অদ্রপ, বুখারী-মুসলিম “আ'মাশ সূত্রের বর্ণনায় -আবু ওয়াইল -সুফইয়ান ইবৃন মুসলিম সাহ্ল ইবৃন হুনায়ফ (রা) হতে বর্ণিত হয়েছে। সাহল (রা) সিফফীন যুদ্ধের সময়ে বললেন, “হে মানবমগ্ডলী! দীনের ব্যাপারে তোমাদের মতামত ও সিদ্ধান্তকে তোমরা সন্দেহের দৃষ্টিতে দেখবে । কেননা, তো নির্ভুল নাও হতে পারে।) আবূ জানদালের ঘটনার দিন (অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি, যা বাহ্যত মুসলমানদের স্বার্থ পরিপন্থী ও অবমাননাকর শর্তে সম্পাদিত হয়েছিল এবং একটি শর্তের বিধিতে মুসলমানদের কাছে আশ্রয়প্রার্থী নির্যাতিত আবু জানদালকে কাফিরদের কাছে ফেরত দেওয়া হয়েছিল ।) আমি (এবং অন্যান্য অনেক সাহাবী) নিজেকে এ অবস্থায় পেয়েছিলাম যে, আমার সাধ্য থাকলে রাসূলুল্লাহ হ্র-্২-এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতাম । (অথচ পরবতী সময়ে ষে সব অপছন্দনীয় শর্তই মুসলমানদের জন্য সুফল বয়ে এনেছিল এবং পবিত্র মক্কা বিজয়ের পথ সুগম করেছিল ।) আল্লাহ্র কসম! আমরা ইসলাম গ্রহণের পর হতে আমাদের ঘাবড়ে দেওয়া যে কোন ভয়ংকর বিষয়ের জন্য আমরা তরবারি কাধে তুলে নিয়েছি মহান আল্লাহ্ তার সবগুলোতেই আমাদের বোধগম্য ও দ্বিধামুক্ত পরিণতিতে উপনীত হওয়া সহজ করে দিয়েছেন, কিন্তু একমাত্র আমাদের বর্তমান সমস্যাটি ব্যতিক্রম । কেননা, এ ক্ষেত্রে আমরা তার একটি ছিদ্র বন্ধ করলে (একটি শুধরে আনলে) সাথে সাথে অপর একটি ছিদ্র খুলে যায় এ্রবং আমরা তা সামাল দেওয়ার পন্থা খুঁজে পাই না। আহমাদ (র) আরও বলেছেন, ওয়াকী'- সুফইয়ান- হাবীব ইব্ন আবূ ছাবিত- আবুল বুখতারী সনদে বর্ণিত। আবুল বুখতারী বলেন, সিফফীনের দিন “আম্মার (রা) বললেন, আমার জন্য এক পাত্র দুধ নিয়ে আস। কেননা, রাসূলুল্লাহ্ রং বলেছেন- -555155 (5 0০10 ৫৮০০৮ .... তুমি দুনিয়ার সর্বশেষ পানীয় যা পান করবে তা তুমি পান করবে তোমার নিহত হওয়ার দিন।১ ইমাম আহমাদ (র) আরও বলেছেন, আবদুর রহমান- সুফইয়ান - হাবীব- আবুল বুখতারী সনদে- “আম্মার রো)-এর কাছে দুধের শরবত নিয়ে আসা হলে তিনি হাসলেন এবং বললেন, রাসূলুল্লাহ্ পর্্হ আমাকে বলেছেন_ ১. মুসনাদে আহমাদ, ৪খ. ২৬২, ৩১৯ পৃ.। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।