0011191115 ৪৮২ আল-বিদায়া*ওয়ান নিহায়া সৃষ্টি করবে। ইসলামে তাদের এমন কোন পূর্ব অবদান নেই যা দিয়ে তাদের অনুকূলে জনতার আনুগত্যের এবং তাদের উপর কর্তৃত্রে দাবিদার হতে পারে । তাদের অন্তরে আল্লাহ্র ভয় সেরূপ বদ্ধমূল ও সুদৃঢ় হয়নি যা অন্তরে আল্লাহ্ভীতি সুদৃঢ় হওয়া লোকদের কামনা-বাসনা অর্জনে বাধা সৃষ্টি করতে পারে । যা দুনিয়াকে লক্ষ্য বানানো এবং তাতে উর্ধারোহণ হতে রুখতে পারে এবং যা তাদের সত্যের অনুসরণ ও ন্যায়পন্থীদের প্রতি আকৃষ্ট হতে উদ্ুদ্ধ করতে পারে । সুতরাং তারা তাদের অনুসারীদের এই বলে প্রতারিত করেছে যে, তাদের ইমাম পুরোধা) মজলুম হয়ে শহীদ হয়েছেন, যাতে এ পন্থায় তারা স্বেচ্ছাচারী রাজা হতে পারে। এটি একটি কূট চক্রান্ত যা দিয়ে তারা তাদের ঈন্সিত বাসনার কাছে উপনীত হয়েছে- যেমন তোমরা দেখতে পাচ্ছ। এমন না হলে দুইজন মানুষও তাদের অনুসরণ করত না এবং তারা হত অতি লাঙ্ক্িত, অতি অপমানিত ও অতি নগণ্য। কিন্তু বাতিল কথা উদাসীন লোকদের কানে এক ধরনের মধু বর্ষণ করে । কাজেই তোমরা মহান আল্লাহ্র দিকে পরিভ্রমণ কর উত্তম ভ্রমণ এবং তীকে স্মরণ কর অনেক অনেক স্মরণ ।” এরপর তিনি এগিয়ে গেলে “আমর ইবনুল “আস (রো) ও উবায়দুল্লাহ্ ইব্ন “উমর (রা) তার সামনে এল । তিনি তাদের ভ€সনা ও বকাবকি করলেন এবং সদুপদেশ দিলেন । বর্ণনাকারীগণ এ দু'জনকে লক্ষ্য করে তার কিছু রূঢ় কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ্ সমধিক অবহিত । ইমাম আহমাদ (র) বলেছেন, মুহাম্মাদ ইবৃন জা“ফর-শুবা- আমূরু ইব্ন মুর্রা-আবদুল্লাহ্ ইব্ন সালামা (€র) সূত্রে পরম্পরায় বর্ণনা করেছেন, ইবৃন সালামা বলেন, আমি সিফ্ফীন যুদ্ধের সময় “আম্মার রো)-কে দেখেছি, তিনি ছিলেন বেশ বৃদ্ধ, গীত (গৌর) বর্ণ দীর্ঘকায়। তার হাতে ছিল একটি ক্ষুদে বল্পম (? পতাকা) বোর্ধক্যের কারণে) তার হাত কীপছিল। তিনি বললেন। যার হাতে আমার জীবন তার কসম! এ পতাকা €? বল্লম) নিয়ে আমি তিনবার রসূলুল্রাহ্ হু -এর সংগে থেকে যুদ্ধ করেছি, আজ এটি চতুর্থবার ৷ যার হাতে আমার জীবন তার কসম! তারা যদি আমাদের আঘাত করে করে হাজার অঞ্চলের প্রান্তসীমায় পৌঁছে দেয় তবুও আমি বিশ্বাস করব যে, আমাদের অনুসরণীয় মুরব্বীগণ হকের উপরে রয়েছেন এবং ওরা রয়েছে ভ্রান্তিতে ।১ ইমাম আহমাদ (র) বলেছেন, মুহাম্মাদ ইবৃন জা“ফর- শু“বা এবং হাজ্জাজ- শু“বা (উভয় সনদ একত্রে) কাতাদা আবু নায্রা হতে- হাজ্জাজ আবূ নাদরা- কায়স ইব্ন আব্বাস (উবাদা) সূত্রে পরম্পরায়- কায়স বলেন, আমি “আম্মার (রা)-কে বললাম, জাচ্ছা বলুন তো, আপনারা যে 'আলী (রো)-এর সঙ্গে যুদ্ধ করলেন তা কি আপনাদের চিন্তাপ্রসূত (ইজতিহাদ প্রসৃত) ছিল? কেননা, ইজতিহাদ যেমন সঠিক হতে পারে তদ্রপ সঠিকও হতে পারে, কিংবা তা আপনাদের আমাদের এমন কোন বিশেষ নির্দেশ দেন নি যে নির্দেশ সমগ্র মানব জাতিকে দেন নি।২ মুসলিম হাদীসটি শু'বা হতে রিওয়ায়াত করেছেন। এবং হ্যায়ফা হুযায়ফা (রা) হতে মুনাফিকদের প্রসঙ্গে এর পরিপূর্ণ বর্ণনা রয়েছে। ১. মুসনাদে আহমাদ, ৪ খ., ৩১৯ পৃ. ২. মুসনাদে আহমাদ, ৪ খ., ২৬২, ৩১৯ পৃ. মুসলিম (মুনাফিক প্রসঙ্গ) হাদীস নং ২১৪৩। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।