Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৪৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হল এবং আশতার সামনে পেয়ে যাওয়া প্রতিটি দলকে ফিরিয়ে আনতে লাগল | এভাবে সে ডান বাহুর আমীর আবদুল্লাহ্‌ ইবৃন বুদায়লের কাছে পৌঁছে গেল। ইব্‌ন বুদায়ল তখনও তার তিনশত যোদ্ধা নিয়ে নিজ অবস্থানে অবিচল ছিলেন৷ তারা আমীরুল মু'মিনীন সম্পর্কে জিজ্ঞেস করলে এরা বলল, তিনি জীবিত ও সুস্থ আছেন। তখন তারা আশতারের দিকে ফিরে এলে সে তাদের নিয়ে এগিয়ে চলল এবং অবশেষে অনেক লোক ফিরে এলো । তখন ছিল আসর ও মাগরিবের মধ্যবতাঁ সময় । এ সময় ইব্‌ন বুদায়ল শামীদের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা করলে আশতার তাকে তার অবস্থানে স্থির থাকার পরামর্শ দিল। কেননা, তার দৃষ্টিতে সেটাই ছিল উত্তম। ইব্‌ন _স্বুদারল এ পরামর্শ গ্রহণে সম্মত হলেন না। তিনি মু'আবিয়া (রা)-এর অবস্থান অভিমুখে আক্রমণ পরিচালিত করলেন । কাছাকাছি পৌঁছে তিনি মু'আবিয়া (রা)-কে তার অনুসারীদের সামনে দাড়ালো দেখতে পেলেন। তার হাতে ছিল দুইটি তরবারি এবং তার চারপাশে ছিল পাহাড়তুল্য বিশাল বাহিনী ইব্‌ন বুদায়ল আরো কাছে পৌঁছলে তাদের একটি দল সম্মিলিত আক্রমণ করে তাকে হত্যা করল এবং তার মরদেহ মাটিতে ফেলে দিল । ইব্‌ন বুদায়লের সহযোদ্ধারা পরাস্ত হয়ে পালাতে লাগল । তাদের অধিকাংশ ছিল আহত । ইব্‌ন বুদায়লের সহযোদ্ধারা পরাজিত হলে মু'আবিয়া (রা) তার অনুসারীদের বললেন, দেখ তো তাদের আমীর কে ছিল। তারা তার লাশের কাছে এল, কিন্তু তাকে চিনতে পাল না। তখন মু'আবিয়া (রা) নিজেই এগিয়ে এলেন। তিনি দেখতে পেলেন যে, সে ছিল আবদুল্লাহ্‌ ইব্‌ন বুদায়ল। মু'আবিয়া (রা) বললেন, আল্লাহ্র কসম! এ ঘটনাটি তেমনই হলো যেমন কবি হাতিম তাঈ বলেছেন ৫ | ১০২। ১১৯| 4215৬ ০১৪ ০013 ৮০৮০ ০১৭৭) বু 2৮৪৮০ ০1 ৮৮১০৭। 1৬৯ 1০15 ৮51১1 ৮০৯ ০]১| 5১ 13৫ * ১৪] 014 ৩1 15131 ৩৯৯2৩ -1১/৪৪ (৫4৮5 0001 4১৩ * ১০৮০৭ ভীশস ০৩ ১০১৯ 545 এমন যুদ্ধবাজ যে, যুদ্ধ তাকে কামড়ে দিলে সেও যুদ্ধকে কামড়ে দেয় এবং কখনও যুদ্ধ তার জন্য পায়ের গোছা উন্মুক্ত করলে (উলঙ্গ হলে) সেও পায়ের গোছা উন্মুক্ত করে (উলঙ্গ হয়)। মৃত্যু তার মুখোমুখি দাড়ালে সে আত্মরক্ষা ও প্রতিরোধ করে। সিংহতুল্য বাহাদুর নেতৃত্ব গ্রহণ করলে এমনই প্রতিরোধ করে থাকে । হিংস্র ভয়ংকর ব্যাঘ্বের ন্যায় যে তার 'পরিজন'কে সুরক্ষা করে চলছিল, মৃত্যদূত তার তীর দ্বারা তাকে বিদ্ধ করল, ফলে সে ধরাশায়ী হলো । এরপরে আশতার নাখঈ পরাস্ত হয়ে পলায়নকারীদের মধ্য হতে যারা তার সংগে সমবেত হয়েছিল তাদের নিয়ে আক্রমণ করল এবং যথার্থ আক্রমণে প্রতিপক্ষের সে পাচ সারির মধ্যে ঢুকে পড়ল. যারা মু'আবিয়া (রা)-এর চারপাশে অবস্থান নিয়েছিল এবং পলায়ন না করার ব্যাপারে পরস্পর চুক্তিবদ্ধ হয়েছিল । আশতার চারটি সারি ভেদ করে ফেলল এবং তার ও মু'আবিয়া (রা)-এর মধ্যে মাত্র একটি সারি অবশিষ্ট রইল। আশতারের বর্ণনা, “আমি তখন এক ভয়ংকর দৃশ্য দেখলাম এবং পালিয়ে বাচার উপক্রম করছিলাম । এ কঠিন মুহূর্তে ইবনুল ইতনাবার কবিতাই আমাকে অবিচল রেখেছিল । (ইবনুল ইতনাবার মা ইতনাবা ছিল বুলকীন (মিসরীয়-ফিলিস্তীনী) প্বোত্রের এবং আনসারী গোত্রের জাহিলী কবি ।] (কবিতা) ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।