0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭৭ উপর পুনঃ পাল্টা আক্রমণের আদেশ পাঠালেন । তখন হাবীৰ তার সাহায্যে আগত বাহাদুরদের . নিয়ে ইরাকীদের ডান বাহুতে আঘাত হেনে তাদের অবস্থান হতে তাদের হটিয়ে দিল। এতে ডান বাহুর যোদ্ধারা তাদের আমীর হতে বিচ্ছিন্ন হয়ে পেছনে সরে গেল । এমনকি আমীরের সঙ্গে বিদ্যমান লোকের সংখ্যা তিন শতের বেশি রইল না। ইরাকী বাহিনীর অন্য সকলেও বিক্ষিপ্ত হয়ে গেল এবং তখন “আলী (রা)-এর সঙ্গে পূর্বোল্লিখিত গোত্রসমূহের মধ্য হতে শুধু পবিত্র মক্কাবাসীদের ব্যতীত আর কেউ টিকে রইল না। পবিত্র মক্কাবাসীদের পরিচালনায় ছিলেন সাহ্্ল ইব্ন হুনায়ফ (রা)। বারী“আ আলী (রা)-এর সঙ্গে অবিচল ছিলেন । শার্মী বাহিনী অতি দ্রুত এত নিকটে পৌঁছে গেল যে, তাদের তীর “আলী (রু:)-এন্র কাছে পৌঁছতে লাগল | এ সময় বনু উমায়ার এক মাওলা (আযাদকৃত গোলাম) “আলী (রা)-এর দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আলী (রা)-এর জনৈক মাওলা. তার পথে বাধা সৃষ্টি করল। উমাইয়া গোলাম বাধাদানকারীকে হত্যা করে “আলী (রা)-এর দিকে এগিয়ে আসতে থাকল । তখন তার আশ-পাশে ছিল তার পুত্রগণ-হাসান, হুসাইন ও মুহাম্মদ ইবনুল হানাফিয়া। মাওলা গোলামটি “আলী (রা)-এর একান্ত কাছে পৌঁছলে তিনি তাকে ধরে ফেললেন এবং তাকে মাটিতে আছড়ে ফেলে দিলেন । এতে বাহু ও কীধ চূর্ণ হয়ে গেল এবং হুসায়ন ও মুহাম্মাদ দ্রত তাদের তরবারি দিয়ে তার জীবন সাঙ্গ করে দিলেন। “আলী (রা)-এর পুত্র হাসান (রা)-কে বললেন, যে তীর কাছেই দীড়িয়ে ছিল, ওরা যা করল তুমি তা করলে না কেন? হাসান (রা) বললেন, আমীরুল মুমিনীন! ওরা দু'জনই তার জন্য যথেষ্ট ছিল। | এ সময় শামীরা “আলী (রা)-এর দিকে দ্রুত ছুটে আসতে শুরু করলে “আলী (রা) স্বাভাবিক গতিতেই চলতে লাগলেন । শক্রপক্ষের কাছে চলে আসা তার চলার গতি মোটেই বৃদ্ধি করছিল না। তখন তার পুত্র হাসান (রা) তাকে বললেন, আপনি যদি আপনার চলার গতি একটু বাড়িয়ে দিতেন । “আলী (রা) বললেন £ “2০11 42 ০৯০৪ শি] বিন বিলি ১৬৯০ ০৭ চিল আুল্ই 91 ও 424০ ০৪৬ 25218570584 প্রিয় বৎস! তোমার পিতার জন্য একটি নির্ধারিত (মৃত্যুর) দিন আছে যা সে কিছুতেই অতিক্রম করতে পারবে না । চেষ্টা (ও দৌড়ানো) সে দিনটিকে তার থেকে দূরে সরিয়ে দিবে না এবং সাধারপ-গতিতে হাটাও তাকে দ্রন্ত নিয়ে আসুবে না. আন্মাহ্র কসম! তোমার পিতা এতে কোন পরোয়া করে না যে, সে মৃত্যুর উপর ঝাপিয়ে পড়বে কিংৰা মৃত্যু তার উপর ঝাপিয়ে - পড়বে । পরে “আলী (রা) আশতার নাখ'ঈকে পরাস্ত পলায়নকারীদের কাছে গিয়ে তাদের ফিরিয়ে আনার আদেশ দিলেন । আশতার দ্রুত পলায়নকারীদের সামনে গিয়ে তাদের ধমক দিতে ও ভ€সনা করতে লাগলেন এবং বিভিন্ন গোত্র ও বাহাদুরদের পাল্টা আক্রমণে উদ্বুদ্ধ করতে লাগলেন। এতে কোন কোন দল তাকে অনুসরণ করল এবং কোন কোন দলো তাদের পলায়ন অব্যাহত রাখল । আশতার তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন! এতে একটি বিশাল সংখ্যা সমবেত ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।