0011191115 ৪৭৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া হে সংরক্ষিত সুরক্ষিত আসমানের মালিক! যাকে আপনি দিন ও রাতের জন্য ছাদ (আচ্ছাদন) করেছেন, সেখানে তৈরি করেছেন সূর্য ও চাদের চলাচল ক্ষেত্র ও তারকাদের (গ্রহ-নক্ষত্রের) অবস্থান ক্ষেত্র এবং তাতে রেখেছেন ফেরেশতা সম্প্রদায় যারা ইবাদতে ক্রান্তি অনুভব করে না। হে যমীনের মালিক! যাকে আপনি বসবাস ক্ষেত্র করেছেন মানব, পশু ও পোকা-মাকড়ের জন্য এবং আমরা যা দেখি তার অসংখ্যা অগণিতের জন্য ও আমরা যা দেখি না আপনার সে বিশাল সৃষ্টির জন্য। হে নৌযানসমূহের মালিক! যা মানুষের জন্য উপকারী জিনিসপত্র নিয়ে চলাচল করে । হে আসমান-যমীনের মাঝে শন্যে) ভাসমান মেঘের মালিক! হে বিশ্বজগত বেষ্টনকারী উত্থাল মাথা সাগরের মালিক! হে স্থির-অবিচল পর্বতমালার মালিক যাকে আপনি পৃথিবীর জন্য “পেরেক' বানিয়েছেন এবং সৃষ্টির জন্য ভোগের সূত্র বানিয়েছেন, আপনি আমাদের প্রতিপক্ষের উপরে আমাদের বিজয়ী করলে আমাদের জুলুম-নির্যাতন ও বিশৃংখলা সৃষ্টি করা হতে দূরে রাখবেন এবং সত্য-ন্যায়ের যথার্থ অনুসারী করবেন । আর আমাদের উপরে তাদের বিজয়ী করলে আমাকে শাহাদাত নসীব করবেন এবং আমার সংগীদের ফিতনা হতে দুরে রাখবেন । এরপর “আলী (রা) মদীনাবাসীদের মাঝে মূল কেন্দ্রীয় বাহিনীতে অবস্থান নিয়ে এগিয়ে চললেন। এ সময় ডান বাহুর পরিচালনায় ছিলেন আবদুল্লাহ্ ইব্ন বুদায়ল (রা), বাম বাহুর পরিচালনায় ছিলেন আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) এবং কারীগণের নেতৃত্বে ছিলেন “আম্মার ইব্ন ইয়াসির রো) ও কায়স ইব্ন সা“দ (রা)- জনতা ছিল নিজ নিজ পতাকার সঙ্গে । 'আলী (রো) তাদের নিয়ে ধীর গতিতে প্রতিপক্ষের দিকে এগিয়ে চললেন। অপর দিক হতে মু'আবিয়া রো)ও এগিয়ে এলেন। শামবাসীরা তার হাতে আমৃত্যু লড়াই করার বায়'আত করেছিল । তখন দুই পক্ষ একটি ভয়ংকর অবস্থানে ও মারাত্মক ব্যাপারে নিয়ে - মুখোমুখি হলো । এ সময় 'আলী (রা) ডান বাহুর আমীর আবদুল্লাহ্ ইব্ন বুদায়ল শামীদের বাম বাহুর উপর আক্রমণ চালালেন। এ বাম বাহু পরিচালনা করছিলেন হাবীব ইব্ন মাসলামা । আবদুললাহ তাঁর প্রতিপক্ষকে তাদের বাহিনীর মধ্যভাগ পর্যন্ত ঠেলে নিয়ে গেলেন। মু'আবিয়া (রা) সেখানে অবস্থান করছিলেন । এ সময় আবদুল্লাহ্ ইব্ন বুদায়ল দীঁড়িয়ে লোকদের সামনে ভাষণ দিলেন। ভাষণে তিনি লোকদের যুদ্ধে উৎসাহিত করলেন এবং সবর-দৃঢ়তা ও জিহাদে অনুপ্রাণিত করলেন । আমীরুল মু'মিনীন “আলী (রা) ও লোকদের সবর, অবিচলতা ও জিহাদে উদ্দৃদ্ধ করলেন এবং শামীদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করলেন। অন্যান্য আমীরগণও নিজ নিজ দলকে অনুপ্রাণিত করতে লাগলেন । তাদের ভাষণে তারা পবিব্র কুরআনের বিভিন্ন স্থান হতে জিহাদ সংক্রান্ত আয়াত তিলাওয়াত করে শোনালেন। যেমন, আল্লাহ্ তা“আলার কালাম ঃ ১৯০০০০০৩৫৫০ 47517505565 051 1 এও নিগার রা রন্ধন (দৃঢ়তার সঙ্গে)। (সূরা সাফ্ফ ৬১ ; আয়াত £ ৪) ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।