Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৭ করেছেন অবশিষ্ট মুসলমানগণ তা তাৎক্ষণিক অবগত ছিলেন না। তাই তারা সন্ধির প্রস্তাব মেনে নিয়েছিলেন । এবার মুসলমানগণ প্রত্যেক দিক ও দরজা দিয়ে প্রবেশ করতে শুরু করেন। তারা দেখতে পেলেন যে, হযরত খালিদ (রা) রোমানদের যাকেই পাচ্ছেন তাকেই হত্যা করছেন। অন্যান্য মুসলিম সেনাপতি বললেন, আমরা তো ওদেরকে নিরাপত্তা দিয়েছি। খালিদ (রা) বললেন, আমি এই নগর জয় করেছি যুদ্ধ করে, সংগ্রাম করে, শক্তি প্রয়োগ করে । তারপর সকল সেনাপতি একত্রিত হলেন শহরের মধ্যস্থলে মুকসিলাতের গির্জায় । সেটি ছিল এখনকার রায়হান সেনানিবাসের কাছে। সায়ফ ইবৃন উমর ও অন্যরা এরূপই বর্ণনা করেছেন যে, হযরত খালিদ (রা) শক্তিপ্রয়োগে এবং যুদ্ধ করে ওই দরজা জয় করেছেন এবং এটিই প্রসিদ্ধ অভিমত । অন্যরা বলেছেন যে, শক্তিপ্রয়োগে দামেশ্ক জয় করেছেন আবূ উবায়দা রো)। কেউ বলেছেন, ইয়াধীদ ইব্‌ন আবী সুফিয়ান জয় করেছেন, আবার কারো মতে খালিদ (রা) সেটা জয় করেছেন সন্ধির মাধ্যমে । এ মন্তব্য প্রসিদ্ধ অভিমতের সম্পূর্ণ বিপরীত বটে । আল্লাহই ভাল জানেন । এ বিষয়ে সাহাবা-ই-কিরাম (রা) ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেছেন সেনাপতি আবূ উবায়দা সন্ধি স্থাপনের মাধ্যমে জয় করেছেন। অন্যরা বলেছেন শক্তিপ্রয়োগে জয় করেছেন। কারণ সর্বপ্রথম তরবারির আক্রমণ দ্বারা তিনি বিজয়ের সূচনা করেন । হযরত খালিদের প্রবল আক্রমণের কথা উপলব্ধি করার পর ওরা অন্যান্য সেনাপতির নিকট যায়। ওই সেনাপতিদের সাথে আর উবায়দা (রা)-ও ছিলেন। তারপর সন্ধি স্থাপিত হয়। বস্তুত তারা একমত হয়েছেন যে, দামেশ্ক নগরীর অর্ধেক বিজিত হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে আর অর্ধেক বিজিত হয়েছে সন্ধি স্থাপনের মাধ্যমে । এজন্যে ওখানকার অধিবাসিগণ ওদের ধন-সম্পদের অর্ধেকের মালিক থেকে গেল আর তারা ওখানে বসবাসের অধিকারও পেল । আর অবশিষ্ট অর্ধেকের মালিক হলেন সাহাবা-ই-কিরাম তথা মুসলিম মুজাহিদগণ। সায়ফ ইব্‌ন উমরের মন্তব্য উপরোক্ত অভিমতকে সমর্থন ও শক্তি জোগায়। সায়ফ ইব্‌ন উমর মন্তব্য করেছেন যে, সাহাবা-ই-কিরাম রো) ওই খ্রিস্টানদের নিকট সন্ধি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু, তারা তখন তা প্রত্যাখ্যান করেছিল আর এখন যখন তারা বিজয় অর্জন ও সম্রাটের পক্ষ থেকে সাহায্য আসা সম্বন্ধে নিরাশ হয়ে পড়ল তখন তারা সাহাবীদের দেয়া প্রস্তাবের প্রতি ছুটে চলল এবং অবিলন্বে ওই প্রস্তাবে সাড়া দিল তা থ্রহণ করে নিল। ইতিপূর্বে হযরত খালিদের নেয়া সিন্ধান্ত ও ব্যবস্থা সম্পর্কে অন্যান্য সাহাবী অবগত ছিলেন না। আল্লাহ্‌ ভাল জানেন । এজন্যে দামেশৃকের সর্ববৃহৎ গির্জা ইউহানা গির্জার অর্ধেক মাত্র সাহাবা-ই-কিরাম দখলে নিয়েছিলেন এবং সেটির পূর্ব অংশে মসজিদ নির্মাণ করেছিলেন। আধ্ব'পশ্চিম অর্ধেক ওদেরই : থাকল । ওটা ওদের গির্জা হিসেবেই থাকল । ওই গির্জার অর্ধেকের সাথে আরো ১৪টি গির্জা সাহাবা-ই-কিরাম স্থানীয় রোমানদের জন্যে ছেড়ে দিয়েছিলেন । উক্ত ইউহানা গির্জা এখন দামেশকের জামে মসজিদ হিসেবে পরিচিত । সেনাপতি খালিদ ইব্‌ন ওয়ালীদ এ বিষয়ে ওদের স্ঙখে লিখিত চুক্তি করেন। সাক্ষী হিসেবে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন আবূ উবায়দা, আমর ইব্‌ন আস, ইয়াধীদ এবং শুরাহ্বীল (রা)। ওইসব গির্জার একটি হলো মুকসিলাতের গির্জা । দামেশ্‌ক বিজয়ের পর নেতৃস্থানীয় সাহাবা-ই-কিরাম ওখানে সমবেত হয়েছিলেন । একটি বড় বাজারের উপকণ্ঠে ওই গির্জা নির্মিত হয়েছিল। সাবুনীন বাজারে দৃশ্যমান সেতুটি ওই গির্জার ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।