Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭১ ইব্‌ন মাসলামা। এদিন তারা প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হলো এবং দিন শেষে নিজ নিজ অবস্থানে ফিরে টিনা রা রিগাডা মারা রা এন রানা ারানািছ | প্রতিঘাত করল । গা রাজা রস রর ছিল হাশিম ইবৃন উত্বা এবং শামীদের সেনাপতি ছিল আবুল আওয়ার সুলামী ৷ এদিনও তারা প্রচণ্ড যুদ্ধ করল। অশ্বারোহীরা অশ্বারোহীদের উপর এবং পদাতিকরা পদাতিকদের উপর আক্রমণ চালাল । দিন শেষে তারা নিজ নিজ অবস্থানে ফিলে গেল! এ দিনের যুদ্ধে পক্ষদ্বয় একে অপরের সামনে দৃঢ়তার পরিচয় দিল এবং যুদ্ধের ফলাফল ছিল সমানে সমান । তৃতীয় দিন শুক্রবার উভয় পক্ষ ময়দানে এল। এ দিন ইরাকীদের পক্ষে (সেনাপতি ছিলেন) “আম্মার ইবৃন: ইয়াসির এবং শামীদের নিয়ে ময়দানে এলেন “আম্র ইবনুল 'আস (রা)! লোকেরা এদিনও প্রচণ্ড যুদ্ধ করল এবং এক পর্যায়ে “আমৃর ইবনুল “আস (রা) “আম্মার (রা)-এর উপর আক্রমণ চালিয়ে তাকে তার অবস্থান হতে হটিয়ে দিলেন। অশ্বীরোহী দলের অধিনায়ক যিয়াদ ইবনুল নায্‌র -হারিছী এক ব্যক্তিকে দ্বৈতযুদ্ধের আহ্বান জানাল । দুইজন সামনাসামনি দীড়িয়ে যখন তারা বেত যুদ্ধের নিয়মানুসারে) পরস্পরের সঙ্গে পরিচিত হলো তখন দেখা গেল যে, তারা পরস্পর এক-মায়ের সন্তান ভাই ভাই ।* তখন তারা পরম্পর পৃথক হয়ে নিজ নিজ দলের কাছে চলে গেল। বিকালে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে গেল। এদিনের যুদ্ধেও উভয়পক্ষ বীরতৃ ও দৃঢ় অবস্থানের পরাকাষ্ঠা দেখাল । চতুর্থ দিন শনিবার পুনরায় দুই বাহিনী ময়দানে এল এ দিন ইরাকী বাহিনীর পরিচালনায় ছিলেন মুহাম্মদ ইব্‌ন “আলী (রো) (ধিনি মুহাম্মাদ ইবনুল হানাফিয়া নামে সমধিক পরিচিত) । তার সঙ্গে ছিল বিশাল বাহিনী । এ দিন শামীদের বিশাল বাহিনীর নেতৃত্‌ করছিলেন উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)। এদিনও উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধ করল। উবায়দুন্লাহ্‌ ইব্‌ন “উমর (রা) সামনে বেরিয়ে এসে মুহাম্মাদ ইবনুল হানাফিয়াকে দ্বৈতযুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানালেন । ইবনুল হানাফিয়াও সামনে এগিয়ে গেলেন । দুইজন পরস্পরের সন্নিকট হওয়ার প্রাক্কালে “আলী রো) বললেন, দ্বৈত যুদ্ধে অবতীর্ণ হলো কে কে? লোকেরা বলল, আপনার ছেলে মুহাম্মাদ ও উবায়দুল্লাহ্‌ বর্ণনামতে, “আলী (রা) তার বাহনটি দ্রুত চালিয়ে নিয়ে ছেলেকে বিরত থাকার আদেশ দিলেন এবং নিজে উবায়দুল্লাহ্র কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার সংগে এগিয়ে এস । উবায়দুল্লাহ্‌ বললেন, আপনার সঙ্গে দ্বৈতযুদ্ধে আমার প্রয়োজন নেই । “আলী (রা) বললেন, কেন নয়? উবায়দুল্লাহ্‌ বলল, না। তখন আলী (রো) ফিরে এলেন এবং লোকেরা সে দিনের জন্য যুদ্ধে বিরতি দিল। পঞ্চম দিন রবিবার আবার দুই বাহিনী ময়দানে হাজির হলো। এদিন ইরাকীদের নেতৃত্ব ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন “আববাস (রা) এবং শামীদের নেতৃত্বে ছিলেন ওয়ালীদ ইব্‌ন উক্বা (রা)- যুদ্ধ চলল প্রচণ্ড রূপে । আবু মিখনাদের বর্ণনামতে ওয়ালীদ ইবৃন “আবাস (রা)-এর প্রতি বাজে উক্তি করল। সে বলল, তোমরা তোমাদের খলীফাকে হত্যা করেছ»কিস্তু যা চেয়েছিলে ১. যিয়াদ ইবনুন নায়বের প্রতিপক্ষ অপর ব্যক্তি ছিল “আমর ইব্‌ন মু'আবিয়া ইবনুল মুনতাফিক ইবৃন “আমির ইব্‌ন উজায়ল। দুইজনের যা ছিল বনূ ইয়াধীদের এক মহিলা । (তাবারী, ৬খ. ৭ পৃ) ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।