Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৯ ইবৃন জারীর লিখেছেন, “তারপর “আলী (রা) ও মু'আবিয়া (রা)-এর মধ্যে দূতদের আনাগোনা চলতে থাকল এবং লোকেরা যুদ্ধ হতে বিরত রইল । এভাবে মুহাররম মাস শেষ হয়ে গেল এবং দুই পক্ষে কোন প্রকার সন্ধি সম্পাদিত হলো না। পরে আলী রো) ইয়াধীদ (মারদাদ) ইবৃন ইবনুল হারিছ জুশামীকে আদেশ করলে সে সূর্যাস্তের সময় শামবাসীদের লক্ষ্য করে এ ঘোষণা দিল । “শোন! আমীরুল মু'মিনীন তোমাদের অবহিত করছেন, “সত্যের দিকে তোমরা ফিরে আসবে এ উদ্দেশ্যে আমি তোমাদের জন্য দীর্ঘকাল প্রতীক্ষা করেছি এবং তোমাদের সামনে প্রমাণ প্রতিষ্ঠিত করেছি, তোমরা তাতে সাড়া দাওনি। আমি এখন তোমাদের প্রতি সম্পর্ক ছিন্নতার স্পষ্ট ঘোষণা দিচ্ছি। আল্লাহ্‌ বিশ্বাস ভঙ্গকারীদের ভালবাসেন না।” শামীরা এ ঘোষণা শুনে তাদের আমীরগণের কাছে ছুটে গেল এবং ঘোষকের ঘোষণা সন্বন্ধে তাদের অবহিত করল । তখন মু'আবিয়া (রা) ও “আমর ইবনুল আস (রা) উঠে পড়লেন এবং বাহিনীকে ডান ও বাম দলে সজ্জিত করলেন । “আলী (রো)-ও রাতভর সেনা সজ্জা করলেন । যিনি কুফাবাসী অশ্বারোহী বাহিনীর জন্য আশতার নাখ*ঈকে এবং তাদের পদাতিকদের জন্য “আম্মার ইব্‌ন ইয়াসির (রা)-কে আমীর নিয়োগ করলেন । বসরার অশ্বারোহীদের আমীর নিযুক্ত করলেন সাহল ইবৃন হুনায়ফ (রা)-কে এবং তাদের পদাতিকদের আমীর নিযুক্ত করলেন কায়স ইব্‌ন সাদ ও হাশিম ইব্‌ন উতবাকে । কারীদের আমীর নিযুক্ত করলেন সা'দ (মিস“আর) ইব্‌ন ফাদাকী তামীমীকে। আলী (রো) জনতার সামনে এসে বললেন, শামবাসীরা যুদ্ধ শুরু না করা পর্যন্ত তারা. যুদ্ধ শুরু করবে না; কোন আহতকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না, কোন পলায়নকারীর পশ্চাদ্ধাবন করবে না, কোন নারীর পর্দা নষ্ট করবে না, বেইজ্জত করবে না। আমীর, নেতৃবৃন্দ ও পুণ্যবানদের বকাবকি করলেও নয় । মু'আবিয়া (রা) রাত শেষের ভোরে জনসমক্ষে বেরিয়ে এসে ডান বাহুর জন্য ইব্‌ন যুল কুলা' হিমইয়ারীকে, বাম বাহুর জন্য হাবীব ইব্‌ন মুসলিম ফিহরীকে, সম্মুখ বাহিনীর জন্য আবুল আ'ওয়ার সুলামীকে, দামিশকের অশ্বারোহী দলের জন্য “আম্র ইবনুল 'আস (রো)-কে এবং তাদের পদাতিকদের জন্য যাহ্হাক ইব্‌ন কায়সকে সেনা পরিচালক নিযুক্ত করলেন । এ বিবরণ ইব্‌ন জারীর তাবারীর। ইব্‌ন দীযীল (দায়যীল) জাবির জুফীর সনদে আবূ জা“ফর বাকির, ইয়াধীদ ইবনুল হাসান ইব্‌ন “আলী প্রমুখ হতে বর্ণনা করেছেন, মু'আবিয়া (রা)-এর কাছে “আলী (রা)-এর অগ্রাভিযানের সংবাদ পৌঁছলে তিনিও “আলী (রা)-এর দিকে এগিয়ে চললেন । তিনি তার অগ্ববাহিনীর জন্য সুফয়ান ইব্‌ন “আম্র (আওফ) আবুল আওয়ার সুলামীকে এবং পশ্চাত বাহিনীর জন্য বুস্র ইব্ন আরতাতকে সেনাপতি নিয়োগ করলেন। পরে সমগ্র বাহিনী সিফফীনের প্রান্তে সমবেত হলো । কালবীর বর্ণনায় আরও আছে, তিনি অগ্রবাহিনীর জন্য আবুল আওয়ার সুলামীকে, পশ্চাত বাহিনীর জন্য বুল্রকে, অশ্ারোহীদের জন্য উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমার (রো)-কে সেনাপতি নিযুক্ত করলেন এবং পতাকা দিলেন আবদুর রহমান ইবনুল ওয়ালীদকে । এছাড়া তিনি ডান বাহুর (অশ্বারোহীদের) জন্য হাবীব ইব্‌ন মাসলামাকে তাদের পদাতিকদের জন্য ইয়াধীদ ইর্ন যাহার আনসীকে, বাম বাহুর (অশ্বারোহীদের) জন্য আবদুল্লাহ্‌ ইব্‌ন “আম্র ইবনুল “আস (রা)-কে তাদের পদাতিকদের জন্য হাবিস ইব্‌ন সা“দ তাঈকে, ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।