0011191115 ৪৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বল, উসমানের হত্যা কারীদের বিরুদ্ধে আমাদের কিসাস গ্রহণের সুযোগ দিক । তারপর আমিই হব শামবাসীদের মধ্যে তার হাতে সর্বাগ্রে বায়'আতকারী । তারা দু'জন “আলী (রা)-এর কাছে গিয়ে কথাটি তাকে অবহিত করলেন । “আলী (রো) বললেন, তোমরা এ লোকদের দেখছো তো, (এরা সকলেই উসমান হত্যাকারীদের পক্ষাবলম্বনকারী)। এ সময় এক বিশাল জনতা এগিয়ে ' এসে বলতে লাগল, “আমরা সকলেই উসমান হত্যাকারী, দি টার রন বা খাদ দাড় বোঝাপড়া করুক! বর্ণনাকারী বলেন, এ অবস্থা দেখে আবুদ দারদা ও আবু উসামা রো) চলে গেলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করলেন না। “আমর ইব্ন সাঁদ তার সনদে বর্ণনা করেছেন। যখন রজব মাস আগত হলো এবং মু"আবিয়া (রো) কারীগণের সকলে “আলী (রা)-র বায়“আত হয়েঞ্ঘাওয়ার ব্যাপারে শংকিত হলেন তখন তিনি একটি তীরের গায়ে লিখলেন, হে ইরাকবাসীগণ! মু'আবিয়া তোমাদের দিকে ফোরাতের পানি প্রবাহিত করে তোমাদের ডুবিয়ে দেয়ার পরিকল্পনা করছে। কাজেই তোমরা আত্মরক্ষার ব্যবস্থা কর।” পরে তীরটি ইরাকীদের বাহিনীর দিকে ছুঁড়ে দেওয়া হলো । লোকেরা তীরটি তুলে নিয়ে তার লেখা পড়তে লাগল এবং তা নিয়ে আলোচনায় লিপ্ত হলো। পরে তারা বিষয়টি “আলী (রা)-কে অবহিত করলে তিনি বললেন, 'এটা তো এমন একটা ব্যাপার যা কখনও হবে না, কখনও ঘটবে না।” কিন্তু কথাটি ছড়িয়ে পড়ল এবং অপরদিকে মু'আবিয়া (রা) দুইশত কর্মী পাঠিয়ে ফোরাতের তীর খনন করতে শুরু করলেন। ইরাকীদের কাছে এ সংবাদ পৌঁছলে তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল এবং তারা ভীতসন্ত্রস্ত হয়ে “আলী (রা)-এর কাছে গেল । তিনি বললেন, নির্বোধের দল! সে তো তোমাদের সঙ্গে কুটকৌশলের আচরণ করছে। তার উদ্দেশ্যে, তোমাদের এ অবস্থান হতে তোমাদের হটিয়ে দিয়ে এ স্থানটি তার দখলে নিয়ে নেয়া । কেননা, এটি তার অবস্থান ক্ষেত্রের চেয়ে উত্তম। লোকেরা বলল, আমরা অবশ্যই এ স্থানটি খালি করে দিব। এ কথা বলে তারা প্রস্থান শুরু করে দিল এবং মু'আবিয়া রো) তীর বাহিনী নিয়ে এসে সেখানে অবস্থান নিলেন। “আলী (রা) দিলেন সর্বশেষ স্থান ত্যাগকারী ৷ তিনি এ সময় আক্ষেপ করে বলছিলেন । ( কবিতা ) ূ ১৮ +০৮৯2401০ ৮11 ক ১৪ -৮৯৮৯০৪ ১৮9) 91 18 - ১০৮। 1১১০ 60৮11 48101১1০৮০১] এও “আমার আনুগত্য করা হলে আমি আমার সম্প্রদায়কে হিফাযত করতাম ইয়ামামা কিংবা শামের সুরক্ষিত কেন্দ্রে। কিন্তু, আমি যখন কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করি তখন আহম্মকের গোষ্ঠীরা তার বিরুদ্ধাচরণ করে । বর্ণনাকারী বলেন, এ অবস্থায় তারা যুল-হাজ্জাহ্ মাস পর্যন্ত অতিবাহিত করল । এরপরে শুরু হলো যুদ্ধ । “আলী (রা) যুদ্ধের জন্য এক এক দিন এক একজনকে সেনাপতি নিযুক্ত করতে লাগলেন। অধিকাংশ দিন তিনি আশতারকে সেনাপতি নিয়োগ করতেন । মু'আবিয়া (রা) এক এক দিন এক একজনকে সেনাপতি নিয়োগ করলেন । পূর্ণ যুল্-হাজ্জাহ্ মাস যুদ্ধ চলল । এ সময় কোন কোন দিনি তারা দুই বার যুদ্ধে লিপ্ত হতো । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।