Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ٦٢٠
📝 نص 📖 PDF

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৫ “আলী (রা)-এর মাহাত্ম্য উল্লেখ করে বললেন, হে মু'আবিয়া! আল্লাহকে ভয় করুন এবং ভার বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহ্‌র কসম! আমরা “আলী (রা)-এর চেয়ে অধিক তাকওয়ার কর্মপন্থা অনুসরণকারী, দুনিয়ার প্রতি অধিক বিমুখ ও মোহমুক্ত এবং সামগ্িক সদগুণের সমবয়কারী অন্য কাউকে দেখিনি । জবাবে মু'আবিয়া (রা) আল্লাহ্‌র হাম্দ-স্তুতি করার পরে বললেন, তারপর তোমরা আমাকে সমষ্টিবদ্ধ হওয়ার ও আনুগত্যের আহ্বান করেছ । তবে জামা'আত ও সমষ্টি তো আমাদের সংগে রয়েছে। আর আনুগত্য! তা আমি কি করে এমন এক ব্যক্তির আনুগত্য করব যে উসমান হত্যায় সহায়তা করেছে, তদুপরি সে দাবি করছে যে, সে তাকে হত্যা করেনিঃ আমরাও বিষয়টি তার প্রতি আরোপিত করি না এবং তাতে তাকে অভিযুক্ত করি না। কিন্তু সে তার হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে । কাজেই হয় সে তাদের (উসমান হন্তাদের) আমাদের হাতে তুলে দিবে, দিব। জবাবে শুবায়ছ ইবৃন রিব্ঈ বলল, হে মু'আবিয়া! আমি আপনাকে আন্নাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি আম্মার (রা)-কে হাতে পেয়ে গেলে তাকে কি উসমান (রা)-এর বদলে হত্যা করতে পারবেন? মু'আবিয়া (রা) বললেন, আমি সুমায়া (রা)-এর পুত্রকে হাতে পেয়ে গেলে তাকে উসমান (রা)-এর বদলে হত্যা করব না, তবে তাকে উসমান (রা)-এর গোলাম (নাতিল)-এর বদলে হত্যা করতাম । তখন শুবায়ছ ইব্‌ন রিব-ঈ বললেন, আসম্রান-যমীনের (রা)-এর হত্যা সম্পাদন করতে পারবেন না। এবং তখন পৃথিবীর প্রশস্ত অঙ্গন ও প্রান্তর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে । মু'আবিয়া (রা) বললেন, তাই যদি হয় তবে তোমার জন্য আরও অধিক সংকীর্ণ হবে। এ আলোচনার পর প্রতিনিধিরা মু'আবিয়া (রা)-এর নিকট হতে বেরিয়ে “আলী (রা)-এর কাছে পৌঁছল এবং তীকে মু'আবিয়া রো)-এর বক্তব্য অবহিত করল । পরে মু'আবিয়া (রা) হাবীব ইবন আসলাম ফিহরী, শুরাহবীল ইবনুস সিফৃত ও মান ইব্‌ন ইয়াধীদ ইবনুল আখনাস কে 'আলী (রা)-এর কাছে পাঠালেন। তারা তার কাছে গেল এবং প্রথমে হাবীব কথা শুরু করল । আল্লাহ্‌র হামৃদ্‌-স্ুতির পর বলল, তারপর, উসমান ইব্‌ন 'আফ্ফান (রা) ছিলেন সঠিক পথে পরিচালিত খলীফা, যিনি মহান আল্লাহ্র কিতাব অনুসারে আমল করেছেন এবং মহান আল্লাহ্‌র হুকুমের উপর অবিচল ছিলেন । কিন্তু আপনার তার জীবনকে ভারী মনে করলেন এবং তার (স্বাভাবিক) মৃত্যুকে বিলব্বিত মনে করলেন। কাজেই, আপনারা তার উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করলেন। কাজেই যদি আপনার দাবি এই হয় যে, আপনি তাকে হত্যা করেন নি তবে তীর হত্যাকারীদের আমাদের হাতে তুলে দিন। তারপর জনতার বিষয়টি (খিলাফত) হতে সরে দীড়ান, যাতে তাদের বিষয়টি তাদের পারম্পরিক পরামর্শের ভিত্তিতে স্থিরীকৃত হয় এবং যাতে জনতার সম্মিলিত রায় যার ব্যাপারে সাব্যস্ত হবে তাকে তারা তাদের কর্তৃতে প্রতিষ্ঠিত করতে পারে । আলী (রা) বললেন, এ শাসন কর্তৃত্ ও তা হতে অপসারণের কথা বলার জন্য তুমি কে মা-ছাড়া, (অজ্ঞাত পরিচয় কুম্মাণ্ড!) মুখ বন্ধ কর! তুমি এ কাজের নও, এ বিষয়ে তোমার কোন আল-বিদায়া, - ৫৯ ড/ড/৬/.911001109.00])

— صفحة ٤٦١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.