0011191115 হিজরী সীইত্রিশ সনের সূচনা হিজরী নতুন বছরটির সুচনাকালে আমীরুল মু'মিনীন “আলী ইব্ন আবু তালিব রো) ও মু'আবিয়া ইব্ন আবু সুফইয়ান (রা) নিজ নিজ বাহিনী সহকারে শামের পূর্বাঞ্চলীয় ফোরাত তীরের সিফফীন নামক স্থানে অবস্থান করছিলেন । বিগত, পূর্ণ যিলহজ্জ মাস ধরে প্রতিদিন তারা পরস্পর যুদ্ধ-হানাহানি করেছেন এবং কোন কোন দিন দুইবারও যুদ্ধ করেছেন। সে দীর্ঘমেয়াদী যুদ্ধের পূর্ণাঙ্গ বিবরণ অতি দীর্ঘ । সংক্ষেপে মুহাররম মাস শুরু হলে লোকেরা এ আশায় নিজেদের গুটিয়ে রাখল যে, ক্রমাৰয়ে যুদ্ধোন্মাদনা স্তিমিত হয়ে এবং আপোসরফার আলোচনার মাধ্যমে একটি সন্ধিতে উপনীত হওয়া সম্ভব হবে যাতে মানুষের জীবন রক্ষা পাবে । এ প্রসঙ্গে ইবৃন জারীরের বর্ণনা- (হিশাম- আবূ মিখনাফ মালিক- সাঈদ ইবনুল মুজাহিদ+ -মাহিল্প ইব্ন খলীফা-সূর পরম্পরায় বর্ণিত-) “আলী (রা) আদী ইব্ন হাতিম তাঈ, ইয়াধীদ ইব্ন কায়স আরহাবী, শুবায়ছ ইব্ন রিবঈ ও যিয়াদ ইব্ন খাসফাকে২ মু'আবিয়া (রা)-এর কাছে পাঠালেন । তারা মু'আবিয় (রা)-এর কাছে গেলেন। এ সময় আমৃর ইবনুল “আস (রা) তার পাশে ছিলেন । “আদী (রা) আল্লাহ্ তা'আলার হাম্দ ও ছানার পরে বললেন, “তারপর | হে মু'আবিয়া! আমরা আপনাকে এমন একটি বিষয়ের দিকে আহ্বান করার জন্য এসেছি যা দিয়ে মহান আল্লাহ্ আমাদের বক্তব্য ও কর্মকে এক্যবদ্ধ করে দিবেন, রক্তবন্যা রহিত হবে, জনপথ নিরাপদ হবে এবং পারস্পরিক সম্পর্ক সুষ্ঠু হবে। নিশ্চয় আপনার চাচাত ভাই (আলী রা) মুসলিম জাতির বরেণ্য নেতা, যিনি ইসলাম গ্রহণে অগ্রণী হওয়ার মর্যাদাসম্পন্ন এবং ইসলামের সেবায় উত্তম অবদানের অধিকারী । জনতা তার পাশে সমবেত হয়েছে এবং মহান আল্লাহ্ তাদের সুবুদ্ধি সুমতি দিয়েছেন। আপনি এবং আপনার অনুগামী কিছু লোক যারা আপনার সংগে রয়েছে এদের ব্যতীত তেমন আর কেউ অবশিষ্ট নেই । কাজেই, হে মু'আবিয়া! মহান আল্লাহ যেন আপনার ও আপনার সঙ্গীদের পরিণতি জামাল যুদ্ধের ন্যায় না করেন! মু'আবিয়া (রা) বললেন, তুমি তো দেখা যায় হুমকি দেওয়ার জন্য এসেছ, আপোসরফা করার জন্য নয়। আল্লাহ্র কসম! হে “আদী! সুদূর পরাহত, কখনও নয়, আন্তাহ্র কসম | আমি হারবের পুত্র (মু'আবিয়া ইবন আবু সুফইয়ান ইব্ন হারব-হারব অর্থ যুদ্ধ । অর্থাৎ যুদ্ধ করাই আমার সিদ্ধান্ত) ৷ অলীক ভীতি ও কালচক্র আমাকে নাড়াতে পারবে না। শোন! আল্লাহ্র কসম! হত্যাকরীদের একজন এবং আশা করি মহান আল্লাহ্ তার বিনিময়ে যাদের হত্যা করবেন তুমিও হবে তাদের অন্তর্ভুক্ত । পরে শুবায়ছ-ইব্ন রিব'ঈ ও যিয়াদ ইবৃন খাসসাও কথা বললেন, তারা ১. তাবারীর বর্ণনায় সাঁদ আবু মুজাহিদ আত্তাঈ। ২. তাবারী ও আল কামিল-এর বর্ণনায় এরূপ রয়েছে। মূল গ্রন্থের হাফসা" সঠিক নয়। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।