0011191115 ৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া কঠিনতর হলো । এক পর্যায়ে শীত মওসুম এসে গেল । প্রচণ্ড ঠাণ্ডা শুরু হলো । সেখানে অবস্থান এবং যুদ্ধ পরিচালনা দু'টোই কষ্টকর হয়ে উঠল । এমন এক ক্রান্তিলগ্নে সর্বোচ্চ সুমহান আল্লাহ্ তা'আলা একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে দিলেন। ওই সময়েই একরাতে ওদের জনৈক সেনাপতির একটি ছেলে জন্ম নেয়। এক রাতে সে এই উপলক্ষে ভোজের আয়োজন করে। সকলে ইচ্ছা মত ভূড়িভোজন করে এবং পরে পানীয় পান করে । রাতে ওরা ওখানেই অবস্থান করে। অতিরিক্ত খাবার দাবার পানাহার ও ক্লান্তিতে তারা ওখানে ঘুমিয়ে পড়ে । তাদের পাহারার স্থান এবং নির্ধারিত দায়িত্বের কথা বেমালুম ভুলে গিয়ে তারা ওখানে নাক ডাকিয়ে ঘুমাতে থাকে । সেনাপতি খালিদ ইব্ন ওয়ালীদ (রা) তা উপলদ্ধি করেছিলেন । কারণ তিনি নিজেও ঘুমাতেন না, তার অধীনস্থ অন্য কাউকেও ঘুমাতে দিতেন না। বরং দিনে-রাতে সার্বক্ষণিক তিনি অত্যন্ত সতর্কতার সাথে শক্রবাহিনীর গতিবিধি লক্ষ্য করতেন। তা দ্বারা তার কিছু গুপ্তচর ও গোয়েন্দা ছিল যারা সকাল-সন্ধ্যা যুদ্ধের পরিস্থিতি তাকে জানাত। হযরত খালিদ (রা) যখন ওই রাতে দুঃ্গর ভেতর থেকে আগুন শিখা লক্ষ্য, করলেন এবং প্রাচীরের উপর পাহারা দিতে যুদ্ধ করতে কেউ আসছে না তখন তিনি রশি দিয়ে মই বানালেন তারপর তিনি নিজে এবং তার নেতৃস্থানীয় সাথী যেমন কাকা“ ইব্ন আমর ও মাউর ইব্ন আদীকে নিয়ে প্রস্তুত হলেন। তার অধীনস্থ সৈন্যদেরকে ফটকের কাছে এনে প্রস্তুত রাখলেন । তাদেরকে নির্দেশ দিয়ে বললেন, প্রাচীরের উপর আমাদের তাকবীর ধ্বনি শোনার সাথে সাথে তোমরা আমাদের নিকট উঠে আসুবে । তিনি এবং তার সাথিগণ এগিয়ে গেলেন । গলায় তীরের থলি নিয়ে সীতরিয়ে তারা পরিখা পার হলেন। তারা মইগুলো স্থাপন করলেন। মইয়ের _ উপরিভাগ স্থাপন করলেন প্রাটারের উপরিভাগে আর নিম্নভাগ স্থাপন করলেন পরিখার বাইরে । তীরা সিঁড়ি বেয়ে উপরে উঠলেন । প্রাচীরের উপর দীড়িয়ে তারা সজোরে ও উচ্চৈঃস্বরে তাকবির ধ্বনি দিলেন। সাথে সাথে অপেক্ষমাণ মুসলিম সৈনিকগণ দৌড়ে এসে মই বেয়ে প্রাচীরে উঠে গেল। হযরত খালিদ ও তার সাহসী সাথিগণ কালবিলম্ব না করে প্রাচীরের উপর থেকে ঝাঁপিয়ে পড়লেন প্রহরীদের উপর । ওদেরকে তীরা হত্যা করলেন। তিনি ও তার সাথিগণ তরবারির আঘাতে. দরজার সকল তালা কেটে ফেললেন এবং প্রবল আক্রমণে দরজাগুলো খুলে ফেললেন । হযরত খালিদের অনুগামী বাহিনী পূর্ব দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে । নগরের অধিবাসিগণ তাকবির ধ্বনি শুনে হতচকিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। প্রত্যেক দল তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে পৌছে। প্রকৃত ঘটনা তাদের কারো জানা ছিল না। পূর্ব দরজার দায়িত্বে ছিল যারা তারা সেদিকে এগিয়ে আসার সাথে সাথে খালিদ বাহিনী তাদেরকে হত্যা করছিল। | বীরবিক্রুমে এবং আক্রমপাত্মকভাবে সেনাপতি খালিদ নগরে প্রবেশ করেন। তিনি যাকেই সম্মুখে পাচ্ছিলেন হত্যা করছিলেন । প্রত্যেক দরজার পাহারায় নিয়োজিত রোমান প্রহরীগণ ওই সেনাপতিগণ সন্ধি প্রস্তাব গ্রহণ করলেন। ইতিপূর্বে মুসলমানগণ ওদেরকে বিতর্কে অবতীর্ণ হবার আহবান জানিয়েছিলেন কিন্তু ওরা তাতে সাড়া দেয়নি। এবং ওরা প্রস্তাব দিয়েছে মুসলমানগণ তা গ্রহণ করেছেন । হযরত খালিদ (রা) কি সিদ্ধান্ত নিয়েছেন, কোন্ ব্যবস্থা গ্রহণ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।