Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৩ এবং আপনার হাত যা আগে (আমল করে) পাঠিয়েছে তার প্রতিদান দিবেন। আমি আপনাকে এ উম্মতে দলবদ্ধতাকে বিক্ষিপ্ত করার ব্যাপারে এবং তাদের পরস্পরের রক্ত প্রবাহিত করার ব্যাপারে কসম (দোহাই) দিচ্ছি! | মু'আবিয়া (রা) বললেন, 'এ সদুপদেশ তোমাদের নেতাকে দিয়েছ তোঃ বাশীর বললেন, “আমাদের নেতা তীর মাহাত্য, তার দীনদারী,তার প্রবীণতা ও (রাসূলের সঙ্গে) তার নিকটাত্ীয়তার কারণে এ (খিলাফতের) বিষয়টির জন্য এ সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক ' অধিকারসম্পন্ন । তিনি আপনাকে তার বায় “আত গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। তা আপনার দুনিয়ার জন্য অধিক নিরাপত্তার কারণ হবে এবং আপনার আখিরাতের জন্য অধিক উত্তম হবে মু'আবিয়া (রা) বললেন, “আর উসমান (রা)-এর রক্ত কি দায়বিহীন হয়ে যাবে ? না, আল্লাহ্‌র কসম! তা আমি কক্ষনো করব না। এরপর সা'ঈদ ইবৃন কায়স হামাদানী কথা বলার ইচ্ছা করলে তাকে সে সুযোগ না দিয়ে শুবায়দ ইব্‌ন রিব'ঈ আগে কথা বলতে শুরু করল এৰং সে তার বক্তব্যে মু'আবিয়া রো) সম্পর্কে রূঢ় ও কর্কশ ভাষা ব্যবহার করল । মু'আবিয়া (রা) তাকে ধমক দিলেন এবং তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির উপরে বাহাদুরী দেখাবার জন্য এবং যে বিষয় তার জানা নেই সে বিষয়ে কথা বলার জন্য কঠোরভাবে নিষেধ করলেন। তারপর. তাদের তার সামনে থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন এবং মজলুম রূপে শহীদ উসমান (রা)-এর খুনের ্রতিবিধনের দাবিতে অবিচল থাকার কথা ঘোষণা করলেন। এ পরিস্থিতিতে উভয় দলের মধ্যে যুদ্ধের আগুন প্রজ্লিত হলো । “আলী (রা) তার অগ্রবর্তী বাহিনী ও সেনানায়কদের যুদ্ধ শুরু করার আদেশ দিলেন। তিনি প্রত্যেক উপদলের জন্য প্রেতিদিন) এক একজন আমীর নিয়োগ করলেন। তার নিযুক্ত আমীরদের মধ্যে অন্যতম ছিল আশতার নাখ'ঈ । আশতারই ছিল আমীরদের মধ্যে যুদ্ধের ব্যাপারে সর্বাধিক তৎপর । অন্যান্য আমীরের মধ্যে ছিল হুজুর ইবৃন “মাদী, শুবায়দ ইব্‌ন বির“ঈ, খালিদ ইবনুল মু'তামির,১ “যিয়াদ ইবনুন নায্‌র, রিয়াদ ইব্‌ন হাসান ।"২ সাঈদ ইব্‌ন কায়স, আকিল ইবৃন কায়স ও কায়স ইব্‌ন সাদ প্রমুখ মু'আবিয়া রো) ও প্রতিদিন যুদ্ধের জন্য এক একজনকে আমীর (সেনাপতি) নিয়োগ করতেন। তার নিযুক্ত আমীরদের তালিকায় ছিল আবুদর রহমান ইব্‌ন খালিদ ইবনুল ওয়ালীদ, আবুল আওয়ার আস সুলামী,-হাবীব ইব্‌ন মুসলিম, যুল কুলা' হিময়ারী, উবায়দুল্লাহ্‌ ইব্ন.মর ইবনুল খাত্তাব শুরাহবীল ইবনুস সিমৃত ও হামযা ইব্ন আলিম হামাদানী প্রমুখ । পক্ষদ্বয় কোন কোন দিন দুইবার যুদ্ধে লিপ্ত হত। পূর্ণ যিলহজ্জ মাস ধরে এ অবস্থা চলতে থাকল । : এ বছর আলী (রা)-এর আদেশে আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা)-এর পরিচালনায় লোকেরা হজ্জ সম্পাদন করল । যিলহজ্জ মাস শেষ হয়ে মুহাররম শুরু হয়ে গেলে লোকেরা একে অপরকে যুদ্ধ বর্জনে উদ্দ্ধ করতে লাগল-এ আশায় যে, হয়তো মহান আল্লাহ্‌ তাদের মধ্যে এমন কোন শর্তে আপোস করিয়ে দিবেন যা মানুষের জীবন রক্ষার উপায় হবে। (পরবর্তী ঘটনাবলীর বিবরণ নি্নরূপ) পক বন ' ২. তাবারী আল কা'মিলের বর্ণনায় যিয়াদ ইব্ন খালফা তায়মী । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।